শেরপুরের ঘটনায় নির্বাচনি ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ প্রশ্নবিদ্ধ হয়েছে: জামায়াত আমির

Post Image

শেরপুরের ঝিনাইগাতীতে জামায়াত-বিএনপির সংঘর্ষের ঘটনায় নির্বাচনি ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ প্রশ্নবিদ্ধ হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রাজধানীর মিরপুর-১০ নম্বরের পানির ট্যাংকি এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শফিকুর রহমান বলেন, ‘‘এই ঘটনা ইঙ্গিত করে অসহিষ্ণুতা। এই ঘটনা ইঙ্গিত করে জনগণের ওপর আস্থা নাই। এই ঘটনা ইঙ্গিত করে, অন্যের বিজয় দেখে নিজের সহ্য হয় না।’’

বুধবার শেরপুরের ঝিনাইগাতীতে নির্বাচনি ইশতেহার-পাঠ অনুষ্ঠানে বসার আসন নিয়ে বাগ্‌বিতণ্ডার জেরে সংঘর্ষে জড়ান স্থানীয় বিএনপি এবং জামায়াের নেতাকর্মীরা। এ সময় নিহত হন জামায়াতের স্থানীয় নেতা রেজাউল করিম।

বুধবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া একটি স্ট্যাটাসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা প্রসঙ্গে শফিকুর রহমান বলেন, ‘‘এখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা জনগণ দেখতে চায়। দেখতে চায় তারা কেমন নির্বাচন জাতিকে উপহার দেয়। আর যারা এই খুনের নেশায় মত্ত হয়েছে, এদের পাকড়াও করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া দরকার। আমরা চাই দ্রুত এদের পাকড়াও করা হোক। কোনো ধরনের গড়িমসি জাতি বরদাশত করবে না।’’

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

কামব্যাক করলে সবার আগে জামায়াতের ওপর প্রতিশোধ নেবে আ.লীগ: রাশেদ খাঁন

বাঁধনকে হেনস্তাকারীরা খুনিদের দালাল, নরপশু: সারজিস আলম

‘কোরআন-সুন্নাহবিরোধী আইন প্রত্যাহার না করলে করুণ পরিণাম হবে’

ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে পাটওয়ারীর ভোটার পরিবর্তন; লক্ষ্য সিটি নির্বাচন

‘আমি দেশে ফেরার জন্য নির্দেশনা দিয়ে কাউকে বিপদে ফেলতে চাই না’

জকসুর পর রাকসুতেও অ্যাম্বুলেন্স উপহার দিলেন জামায়াত নেতা খালিদুজ্জামান

দাড়ি টুপিওয়ালা মানুষ এইভাবে মাথা নিচু করে বসতে পারেন?

একই দিনে তিনটি বিল, ‘সরকারের অনেক আওয়ামী বুদ্ধি’: জাহিদুল ইসলাম

সর্বাধিক পঠিত

বাসভবনের প্রদর্শনীতে শেখ মুজিবের ছবি কেন? যা বলছেন জামায়াতের আমির

ইরানের হামলায় ধ্বংসযজ্ঞ, ক্ষতিপূরণের ৩৯ হাজার আবেদন ইসরায়েলে

রয়টার্সে তারেক রহমানকে বাংলাদেশের ‘পরবর্তী প্রধানমন্ত্রী’ হিসেবে উল্লেখ

ঢাকা-১২ আসনে জয় পেলেন জামায়াতের সাইফুল আলম খান মিলন

সাদিক কায়েমের মেয়রপ্রার্থী হওয়া নিয়ে যা বলল শিবির

৫ আসনে শাপলা কলির জয়, অনেক জায়গায় লড়াই চলছে : আসিফ মাহমুদ

টাকা ফেরতসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরকে পরিবারের কাছে হস্তান্তর

দেশজুড়ে বিরোধীদলীয় সমর্থকদের ওপর হামলায় শিবিরের তীব্র নিন্দা ও প্রতিবাদ

জামায়াতে যোগ দিলেন বিএনপি নেতা ও সাবেক বিচারপতিসহ ৬০৫ জন

শেরপুরের ঘটনায় নির্বাচনি ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ প্রশ্নবিদ্ধ হয়েছে: জামায়াত আমির