সংসদে বিরোধী দলের ওয়াকআউট

Post Image

জাতীয় মানবাধিকার কমিশন বিল এবং গুম প্রতিরোধ ও প্রতিকার বিল পাসের উদ্দেশে সংসদে উত্থাপনের প্রতিবাদে সংসদ থেকে ওয়াকআউট করেছে বিরোধী দল। রবিবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় জাতীয় সংসদে বিলটি উত্থাপনের জন্য আইনমন্ত্রী আসাদুজ্জামানকে আহ্বান জানান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।


উত্থাপনে আপত্তির সুযোগ নিয়ে বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান বলেন, এমন দুর্বল আইনের পাসের অংশীদার তারা হবেন না। তাই এই আইনের আলোচনায় অংশগ্রহণ করছেন না, ওয়াকআউট করছেন। এ সময় বৈঠকের সভাপতির আসনে থাকা স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ওয়াকআউটের পাল্টা ধন্যবাদ জানান বিরোধী দলীয় নেতাকে।

  

রবিবার জাতীয় সংসদে জাতীয় মানবাধিকার কমিশন বিল পাশের জন্য উত্থাপন করেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। পরে গুম প্রতিরোধ ও প্রতিকার বিল পাশের জন্য উত্থাপন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। অন্তর্বর্তী সরকারের সময়ে বিল দুটো অধ্যাদেশ আকারে জারি করা হয়েছিল।

  

বিরোধী দলীয় নেতা বলেন, সরকারি দলের পক্ষ থেকে যখন বিলগুলো বাতিল করা হয়, তখন বলা হয়েছিল যে অত্যন্ত শক্তিশালী এবং আরও ভালো আকারে তারা নিয়ে আসবে। মানবাধিকার সংক্রান্ত যে বিলটা এসেছে, সেখানে আইনের স্পষ্ট দ্বৈত প্রয়োগ দেখা যাচ্ছে।


মানবাধিকার কমিশনকে একটা ইউনিফর্ম অথরিটি দেওয়া হয় নাই। বিরোধী দলীয় নেতা বলেন, মানবাধিকার সংক্রান্ত বিলে আইনের স্পষ্ট দ্বৈত প্রয়োগ দেখা যাচ্ছে। সাধারণ মানুষ যদি কোনো মানবাধিকার লঙ্ঘন করে, তাহলে মানবাধিকার কমিশন সরাসরি তার তদন্ত করতে পারবে।


শৃঙ্খলা বাহিনীর জন্য বিশেষ বিধানের কথা উল্লেখ করে তিনি বলেন, আইনের দ্বৈত প্রয়োগ হতে পারে না। রাষ্ট্রীয় বাহিনী তারা রাষ্ট্রের কর্মচারী, কিন্তু তারা এ দেশের নাগরিক।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

সংসদে বিরোধী দলের ওয়াকআউট

চাঁদাবাজি ও পুলিশকে হুমকির অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার

ইবিতে ছাত্রদল-শিবির মারামারি, তিন সদস্যের তদন্ত কমিটি গঠন

যে নিজের পরিচয় গোপন করে অপকর্ম করে, সেই বড় গুপ্ত: জামায়াত আমির

অরাজকতার চেষ্টা করলে ব্যবস্থা নেওয়া হবে: প্রধানমন্ত্রী

সময় টিভির আগস্ট মাসের ‘সম্পাদকীয়’ টকশোতে বিএনপির অতিথি ৩৬, জামায়াত ১৩, এনসিপি ১১

নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যে ক্ষুব্ধ যুবদল সভাপতি

জামায়াত আমিরের অপেক্ষায় কানায় কানায় পূর্ণ লালদিঘি, চট্টগ্রামে জনস্রোত

সর্বাধিক পঠিত

গাইবান্ধায় অসুস্থ বিএনপি প্রার্থীকে দেখতে গেলেন বিজয়ী জামায়াত প্রার্থী

হাতিয়ার ধর্ষণের ঘটনা নিয়ে গভীর রাতে নাসিরের স্ট্যাটাস

ইরানের হামলায় ধ্বংসযজ্ঞ, ক্ষতিপূরণের ৩৯ হাজার আবেদন ইসরায়েলে

পাতানো নির্বাচন হলে মেনে নেবে না জামায়াত

৫ আসনে শাপলা কলির জয়, অনেক জায়গায় লড়াই চলছে : আসিফ মাহমুদ

বাসভবনের প্রদর্শনীতে শেখ মুজিবের ছবি কেন? যা বলছেন জামায়াতের আমির

সাদিক কায়েমের মেয়রপ্রার্থী হওয়া নিয়ে যা বলল শিবির

টাকা ফেরতসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরকে পরিবারের কাছে হস্তান্তর

ঢাকা-১২ আসনে জয় পেলেন জামায়াতের সাইফুল আলম খান মিলন

দুপুরের মধ্যে ৬ জেলায় ঝড়বৃষ্টির শঙ্কা