‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ভাইরাল বিএনপি নেতা

Post Image

মানববন্ধনে ‘জয় বাংলা’ স্লোগান দিয়েছেন মিন্টু শেখ নামে সিরাজগঞ্জ শহরের এক বিএনপি নেতা। তার স্লোগান দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ভাইরাল হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাতে এ ঘটনায় তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জেলা বিএনপি।

মিন্টু শেখ সিরাজগঞ্জ শহর বিএনপির ১১ নম্বর ওয়ার্ডের সভাপতি। 

জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ সাক্ষরিত নোটিশে বলা হয়, বৃহস্পতিবার একটি মানববন্ধনে আপনি (মিন্টু শেখ) বক্তব্য শেষে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়েছেন যা সামাজিক যোগাযোগ মাধ্যমে চরম বিতর্কের সৃষ্টি করেছে। 

বিএনপির দায়িত্বশীল দলীয় পদে থেকে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পতিত নিষিদ্ধ সংগঠন ফ্যাসিস্ট আওয়ামী লীগের দলীয় স্লোগান দেওয়ায়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কেন আপনার (মিন্টু শেখ) বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না- এ বিষয়ে আপনার লিখিত বক্তব্য জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর আগামী তিনদিনের মধ্যে দিতে নির্দেশনা দেওয়া হল।

জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মানববন্ধনে ‘জয় বাংলা’ স্লোগানের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ায় বিষয়টি দলের দৃষ্টিগোচর হয়েছে। আর এ কারণেই দল তাকে শোকজ নোটিশ দিয়েছে। এখন তিনি তার ব্যাখ্যা দেবেন।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

রুমিন ফারহানা আপার মধ্যে শেখ হাসিনার ছায়া: রাশেদ খাঁন

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ভাইরাল বিএনপি নেতা

রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি

সাংবাদিকদের ওপর বিএনপি নেতার হামলা, আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি এনসিপির

রাষ্ট্রপতির সঙ্গে সিইসি ও তিন নির্বাচন কমিশনারের সাক্ষাৎ

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধস, বাংলাদেশের পাশে থাকার আশ্বাস

জলাবদ্ধতা নিরসনে নিজেই গলাপানিতে নেমে খালের কচুরিপানা পরিষ্কার করলেন এমপি

স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় সেই বিএনপি নেতা বহিষ্কার

সর্বাধিক পঠিত

ভূমিকম্পে হতাহতের ঘটনায় জামায়াত আমিরের শোক

ঢাকা-১৫ আসনে দাঁড়িপাল্লার নির্বাচনী ১৩ বুথ ভাঙচুরের দাবি জামায়াত আমিরের

নাসীরুদ্দীন পাটওয়ারী ‘সস্তা জনপ্রিয়তা’ পাওয়ার চেষ্টা করছে: মির্জা আব্বাস

স্বাধীনতাবিরোধীদের হাতে দেশ নিরাপদ নয়: মির্জা ফখরুল

মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন ৬ জন, শপথ সন্ধ্যায়

জামায়াত আমিরের পক্ষে ভোট চেয়ে মিরপুরে বিশাল নারী মিছিল

ইরানের হামলায় ধ্বংসযজ্ঞ, ক্ষতিপূরণের ৩৯ হাজার আবেদন ইসরায়েলে

বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর সাথে ফেনী জেলা ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ

র‍্যাবকে রাজনৈতিকভাবে এক ঘণ্টার জন্যও ব্যবহার করিনি: বাবর

ইশতেহার ঘোষণা করছে জামায়াত