নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধস, বাংলাদেশের পাশে থাকার আশ্বাস

Post Image

নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে হতাহতের ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে এখন পর্যন্ত এ ঘটনায় কোনো বাংলাদেশী নাগরিকের হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিসির খানালের সঙ্গে ফোনে কথা বলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

এসময় বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে নেপালে সাম্প্রতিক ভয়াবহ বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেন তিনি।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এই ঘটনাকে ‘ভয়াবহ ট্র্যাজেডি’ হিসেবে উল্লেখ করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান। তিনি বলেন, এই কঠিন সময়ে নেপালের সরকার ও জনগণের প্রতি বাংলাদেশের পূর্ণ সংহতি রয়েছে।

আলাপকালে ড. খলিলুর রহমান জানান, এখন পর্যন্ত বন্যা ও ভূমিধসে কোনো বাংলাদেশি নাগরিক হতাহত হওয়ার তথ্য পাওয়া যায়নি। তবে এমন কোনো ঘটনা শনাক্ত হলে প্রয়োজনীয় সহযোগিতার জন্য নেপাল সরকারের সহায়তা কামনা করেন তিনি।

নেপালের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের এই সহমর্মিতা ও সংহতির জন্য কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, নেপালের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনো ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব ও পরিস্থিতি মূল্যায়ন করছে। মূল্যায়ন শেষে প্রয়োজন হলে নির্দিষ্ট সহায়তার বিষয়ে বাংলাদেশকে জানানো হবে।

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যক্তিগত শোকবার্তাও নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের কাছে পৌঁছে দেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী জানান, নেপালের প্রয়োজন অনুযায়ী যেকোনো ধরনের সহায়তা দিতে বাংলাদেশ প্রস্তুত রয়েছে।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

হাসনাত আবদুল্লাহর কাছে ভোটে হারা সেই জসিমের দলের পদ স্থগিত

‘ভিপি নুরের নির্দেশ, ৫ লাখ টাকার কম হবে না’, আলোচিত সেই নেতা কারাগারে

‘ছাত্রদলে কোনো ছাত্র নেই’: সালমান মুক্তাদিরের মন্তব্যের জবাব দিলেন নাসির

সাইবার আইনের নামে জনগণের কণ্ঠ রোধ মেনে নেওয়া হবে না

শাহবাগে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা, ৫ মাস পর প্রতিবেদন জমা দিল তদন্ত কমিটি

ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু

ভারতীয় মাদ/কসহ ধরা পড়েও শাস্তি পাননি রাবি ছাত্রদল নেতা হাসিব

রাবিতে সাংবাদিকদের হামলার ঘটনায় দ্রুত তদন্ত ও বিচার চায় সিজেপি

সর্বাধিক পঠিত

ঢাকা দক্ষিণ এনসিপির আহ্বায়ক ইসহাক, সদস্য সচিব শাহরিয়ার

রেজাল্টের আগ পর্যন্ত ভালো কি মন্দ হচ্ছে তা বলবো না: মুফতি ফয়জুল করিম

গত ৫২-৫৪ বছরেও দেশের মানুষের চাওয়া-পাওয়া পূরণ হয়নি

বিএনপি নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

সিন্ডিকেটে দেশের মানুষকে জিম্মি করে ফেলা হয়েছে: শিবির সভাপতি

হেলমেট-চাপাতির রাজনীতি টিকবে না: আসিফ আকবর

রাশেদের আক্রমণের মুখে তুষার বললেন, ‘কোথায় বিয়ে করেছি’

সিলেটের নতুন জেলা প্রশাসক রেজা হাসান

দাম বৃদ্ধির পর তেলের জন্য লাইন উধাও হয়ে যাওয়া নিয়ে প্রশ্ন আখতারের

শাহজালাল বিমানবন্দরে লাগেজ নিয়ে জামায়াতের ৪ এমপির ভোগান্তি