বিএনপির মহাসচিবের সঙ্গে কাজী নজরুলের সমাধিতে শ্রদ্ধা ঢাবি শাখা ছাত্রদলের

Post Image

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম বর্ষ প্রয়াণ দিবসে তার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রদল। আজ বুধবার (২৭ আগস্ট) সকালে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীকে সঙ্গে নিয়ে ছাত্রদলের নেতাকর্মীরা তার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন।


এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনসহ বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন হল শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধার সঙ্গে তাকে স্মরণ করছি। কবি নজরুলের সাম্য, মানবতা, সম্প্রীতি ও দেশপ্রেমের আদর্শকে ধারণ করে একটি সুন্দর, মানবিক ও বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয়ই হোক তার প্রতি আমাদের শ্রেষ্ঠ শ্রদ্ধাঞ্জলি।


তিনি আরও বলেন, নজরুলের সাহিত্য ও দর্শন বাঙালির অসাম্প্রদায়িক চেতনা, সাম্য ও মানবিক মূল্যবোধকে সমৃদ্ধ করেছে। তার আদর্শ নতুন প্রজন্মকে অন্যায়, বৈষম্য ও অসাম্যের বিরুদ্ধে সোচ্চার হতে অনুপ্রেরণা জোগায়।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

বিএনপির মহাসচিবের সঙ্গে কাজী নজরুলের সমাধিতে শ্রদ্ধা ঢাবি শাখা ছাত্রদলের

গলাপানিতে নেমে খালের কচুরিপানা পরিষ্কার করলেন এমপি মুহাম্মদুল্লাহ

সংগীতশিল্পী আসিফ আকবরকে ‘বেয়াদব’ আখ্যা তারেকের

বগুড়ায় ১২০০ ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার

১২০০ ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার

সব ধরনের ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র

জামায়াতে ইসলামীর ৮৫তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ, শান্তিপূর্ণ কর্মসূচির আহ্বান জামায়াতের

সর্বাধিক পঠিত

দলের আদর্শ পরিপন্থী কার্যকলাপে বহিষ্কৃত দুই নেতাকে ফেরাল বিএনপি

জামায়াত ক্ষমতায় এলে জবাবদিহিতামূলক রাষ্ট্র গঠন করা হবে: শিবির সভাপতি

ঢাকা-১৫ আসনে দাঁড়িপাল্লার নির্বাচনী ১৩ বুথ ভাঙচুরের দাবি জামায়াত আমিরের

জামায়াত ক্ষমতায় গেলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন নারীরা: রিজভী

আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা ও সক্রিয়তা পর্যাপ্ত নয়: আসিফ মাহমুদ

ইরানের হামলায় ধ্বংসযজ্ঞ, ক্ষতিপূরণের ৩৯ হাজার আবেদন ইসরায়েলে

মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন ৬ জন, শপথ সন্ধ্যায়

জামায়াত আমিরের পক্ষে ভোট চেয়ে মিরপুরে বিশাল নারী মিছিল

বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর সাথে ফেনী জেলা ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ

র‍্যাবকে রাজনৈতিকভাবে এক ঘণ্টার জন্যও ব্যবহার করিনি: বাবর