জামায়াত আমিরের পক্ষে ভোট চেয়ে মিরপুরে বিশাল নারী মিছিল

Post Image

ঢাকা-১৫ আসনের প্রার্থী ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট বিশাল মিছিল করেছে জামায়াতের মহিলা বিভাগ।

শনিবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর মিরপুর ১০ নম্বরে ফলপট্টি মোড় থেকে মিছিলটি শুরু হয়ে ১০ নম্বর গোল চত্বর হয়ে কাজীপাড়ায় গিয়ে শেষ হয়। এতে ব্যাপক সংখ্যক নারী অংশগ্রহণ করেন। এসময় দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার জন্য আহ্বান জানিয়ে স্লোগান দেন তারা।

মিছিল শুরুর আগে জামায়াতের মহিলা বিভাগের নেতারা বলেন, আগামী নির্বাচনের মাধ্যমে বিজয়ী হয়ে একটি মানবিক বাংলাদেশ গড়ার ঘোষণা দিয়েছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। তিনি নারীদের সবচেয়ে সম্মানিত করার প্রতিশ্রুতি দিয়েছেন। সেই নেতাকে ঢাকা-১৫ আসনে বিজয়ী করতে পারলে সুন্দর, কল্যাণমূলক, ন্যায়-ইনসাফের বাংলাদেশ গড়া সম্ভব হবে বলে নারী সমাজের প্রত্যাশা।

তারা আরো বলেন, ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠার মাধ্যমেই দেশের প্রকৃত কল্যাণ হতে পারে। সব অকল্যাণ দূর করতে চান জামায়াত আমির ডা. শফিকুর রহমান। তাই ঢাকা-১৫ সহ সারাদেশে জামায়াত ও ১১ দলীয় ঐক্যের প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানান নারী নেতারা।

মিছিলের সমাপনী বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন। তিনি এই মিছিলে অংশগ্রহণের জন্য সবাইকে ধন্যবাদ জানান।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ, শান্তিপূর্ণ কর্মসূচির আহ্বান জামায়াতের

‘শিবির রগ কেটে দেয়, সেই ধারণা বদলে গেছে’

বিরোধীদলীয় নেতার সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৪৪ ধারা ঘোষণা করা সেই ছাত্রদল নেতা বহিষ্কার

১১ দলীয় লংমার্চে ১ হাজারের বেশি যানবাহন থাকবে

শাপলা চত্বর থেকে লালদীঘি পর্যন্ত জামায়াতের লং মার্চ, পথে পথে হবে পথসভা

হাসিনাসহ পলাতক সবাইকে ফেরত চায় ঢাকা: তথ্যমন্ত্রী

চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম

সর্বাধিক পঠিত

ঢাকা দক্ষিণে মেয়র পদে নির্বাচনের ঘোষণা ইশরাকের

রাশেদের আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন স্বেচ্ছাসেবক দল নেতা ফিরোজ

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালনে ব্যর্থ হলে জনগণ বসে থাকবে না

পাঁচ বছরে আন্তর্জাতিক মানের ৫০০ ক্রীড়াবিদ তৈরির লক্ষ্য জামায়াতের

মাকে দেখতে এভারকেয়ারের আইসিইউতে তারেক রহমান

জামায়াত ক্ষমতায় এলে জবাবদিহিতামূলক রাষ্ট্র গঠন করা হবে: শিবির সভাপতি

ইরানের হামলায় ধ্বংসযজ্ঞ, ক্ষতিপূরণের ৩৯ হাজার আবেদন ইসরায়েলে

রাষ্ট্রপতির পুরোনো পোস্টের স্ক্রিনশট দিয়ে জুমা লিখলেন, ‘ওয়াদা পূরণ করুন’

জামায়াত আমিরের পক্ষে ভোট চেয়ে মিরপুরে বিশাল নারী মিছিল

দলের আদর্শ পরিপন্থী কার্যকলাপে বহিষ্কৃত দুই নেতাকে ফেরাল বিএনপি