সব ধরনের ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র

Post Image

বিশ্বজুড়ে ভিসা আবেদনকারীদের অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের চলমান অভিবাসন কড়াকড়ির মধ্যেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র জানান, বিশ্বের সব মার্কিন দূতাবাস ও কনস্যুলেটে একটি বৈশ্বিক প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। এই প্রশিক্ষণের সঙ্গে সমন্বয় করতে ভিসা সংক্রান্ত অ্যাপয়েন্টমেন্টের সময়সূচিতে পরিবর্তন আনা হবে।

প্রশিক্ষণের বিস্তারিত ও এর সময়সীমা সম্পর্কে অবশ্য কিছু জানায়নি পররাষ্ট্র দপ্তর।

তবে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রে সরকারি সুবিধার ওপর নির্ভরশীল হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে—এমন আবেদনকারীদের শনাক্ত করা এবং ভিসা আবেদনকারীদের ‘সমন্বিত ও ধারাবাহিকভাবে’ যাচাই করার দক্ষতা বাড়াতে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

এর আগে ফিন্যান্সিয়াল টাইমস জানিয়েছিল, নির্ধারিত সাক্ষাৎকারের সময় থাকা অভিবাসী ভিসা আবেদনকারীরা মার্কিন দূতাবাস ও কনস্যুলেট থেকে অ্যাপয়েন্টমেন্ট পুনর্নির্ধারণের ই-মেইল পেয়েছেন। নতুন তারিখ পরে জানানো হবে বলেও তাদের জানানো হয়েছে।

ট্রাম্প দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেয়ার পর যুক্তরাষ্ট্রে অভিবাসনবিরোধী অভিযান জোরদার করেছেন। এর অংশ হিসেবে ভিসা ও গ্রিন কার্ড বাতিল এবং বিভিন্ন কারণে আবেদন প্রত্যাখ্যান করা হচ্ছে। রাজনৈতিক মতামত ও ফিলিস্তিনপন্থী বিক্ষোভে অংশ নেয়ার বিষয়ও এসব সিদ্ধান্তের ক্ষেত্রে বিবেচনায় আসছে।

ট্রাম্প প্রশাসনের দাবি, অভিবাসনসংক্রান্ত এই কড়াকড়ির লক্ষ্য দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার করা।

তবে এ নীতির কিছু ক্ষেত্রে আইনি বাধার মুখেও পড়েছে প্রশাসন। শুক্রবার এক মার্কিন বিচারক ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসী ভিসা দেয়া স্থগিত করার ট্রাম্প প্রশাসনের একটি নীতি বাতিল করে বলেন, এ ধরনের সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর আইনগত ক্ষমতার সীমা অতিক্রম করা হয়েছে।

ট্রাম্প প্রশাসনের অভিবাসন কড়াকড়ির সমালোচনা করেছে মানবাধিকার সংগঠনগুলো। তাদের অভিযোগ, এসব পদক্ষেপ বৈষম্যমূলক এবং মতপ্রকাশের স্বাধীনতা ও যথাযথ আইনি প্রক্রিয়ার অধিকারের পরিপন্থী।

২০২৪ সালের নির্বাচনী প্রচারে ট্রাম্প অবৈধ অভিবাসন বন্ধের প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে তার প্রশাসনের নীতিতে বৈধ অভিবাসনও কঠিন হয়ে উঠেছে। এর মধ্যে কিছু কর্মসংস্থানভিত্তিক ভিসার আবেদনকারীদের জন্য নতুন ও ব্যয়বহুল ফি আরোপের বিষয়টিও রয়েছে।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

হাসনাত আবদুল্লাহর কাছে ভোটে হারা সেই জসিমের দলের পদ স্থগিত

‘ভিপি নুরের নির্দেশ, ৫ লাখ টাকার কম হবে না’, আলোচিত সেই নেতা কারাগারে

‘ছাত্রদলে কোনো ছাত্র নেই’: সালমান মুক্তাদিরের মন্তব্যের জবাব দিলেন নাসির

সাইবার আইনের নামে জনগণের কণ্ঠ রোধ মেনে নেওয়া হবে না

শাহবাগে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা, ৫ মাস পর প্রতিবেদন জমা দিল তদন্ত কমিটি

ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু

ভারতীয় মাদ/কসহ ধরা পড়েও শাস্তি পাননি রাবি ছাত্রদল নেতা হাসিব

রাবিতে সাংবাদিকদের হামলার ঘটনায় দ্রুত তদন্ত ও বিচার চায় সিজেপি

সর্বাধিক পঠিত

ঢাকা দক্ষিণ এনসিপির আহ্বায়ক ইসহাক, সদস্য সচিব শাহরিয়ার

ফজলুর রহমানকে ডেকেছেন প্রধানমন্ত্রী

বিএনপি নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

সিন্ডিকেটে দেশের মানুষকে জিম্মি করে ফেলা হয়েছে: শিবির সভাপতি

গত ৫২-৫৪ বছরেও দেশের মানুষের চাওয়া-পাওয়া পূরণ হয়নি

রাশেদের আক্রমণের মুখে তুষার বললেন, ‘কোথায় বিয়ে করেছি’

রেজাল্টের আগ পর্যন্ত ভালো কি মন্দ হচ্ছে তা বলবো না: মুফতি ফয়জুল করিম

সিলেটের নতুন জেলা প্রশাসক রেজা হাসান

হেলমেট-চাপাতির রাজনীতি টিকবে না: আসিফ আকবর

শাহজালাল বিমানবন্দরে লাগেজ নিয়ে জামায়াতের ৪ এমপির ভোগান্তি