গ্রামীণ ব্যাংকের সাবেক ৩ কর্মকর্তার ৩০ বছর কারাদণ্ড

Post Image

সাতক্ষীরার চন্দনপুর-কলারোয়ার গ্রামীণ ব্যাংক শাখার ১৯৩ গ্রাহকের ৯ লাখ টাকা আত্মসাতের দায়ে ব্যাংকটির সাবেক তিন কর্মকর্তার ৩০ বছর করে কারাদণ্ড দিয়েছেন খুলনার বিভাগীয় স্পেশাল জজ আদালত। একই মামলায় অপর এক আসামিকে ১৫ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা পৃথক দুই মামলায় বুধবার (১৯ আগস্ট) দুপুরে আদালতের বিচারক মো. আদীব আলী এ রায় ঘোষণা করেন। এসময় কোনো আসামি আদালতে উপস্থিত ছিলেন না।

গ্রামীণ ব্যাংকের সুদহার অন্য ব্যাংকের সঙ্গে সামঞ্জস্যে রাখতে রুল

রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী মোহাম্মদ ইয়াসিন আলী।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন গ্রামীণ ব্যাংকের সাতক্ষীরা জেলার চন্দনপুর-কলারোয়া শাখার সাবেক কর্মকর্তা ইনছার আলী, মমতাজ পারভিন, রনেশ বিশ্বাস ও রুনা লায়লা।

দুদক খুলনা সমন্বিত কার্যালয়ের সরকারি কৌঁসুলি মো. মোফাককার হোসেন মনি জানান, একটি মামলায় ১২৬ জন গ্রাহকের পাঁচ লাখ ৬১ হাজার টাকা আত্মসাতের দায়ে তিনজনকে ১৫ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। অপর মামলায় ৬৭ জন গ্রাহকের তিন লাখ ৫৯ হাজার টাকা আত্মসাতের দায়ে আরও ১৫ বছর করে কারাদণ্ড দেওয়া হয়।

গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের পরামর্শক হলেন ঢাবির সাবেক ভিসি অধ্যাপক নিয়াজ

একই সঙ্গে দুটি মামলায় আত্মসাত করা টাকার সমপরিমাণ জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও দুই বছর করে কারাদণ্ড ভোগ করতে হবে আসামিদের।

দুটি মামলার বাদী দুদকের তৎকালীন উপসহকারী পরিচালক এস এম শামীম ইকবাল।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

বিতর্কের ঊর্ধ্বে থাকবে এমন তত্ত্বাবধায়ক ব্যবস্থা আনতে চায় সরকার

সাইবার অপরাধ দমনে চীনের সহযোগিতা চায় বাংলাদেশ পুলিশ

সরকারি কলেজে শিক্ষা ক্যাডারের বদলি-পদায়ন স্থগিত

বিরোধীদলীয় নেতার সঙ্গে বিটিএমএ নেতাদের মতবিনিময়, সমস্যা সমাধানে ভূমিকা রাখার আশ্বাস

সরকারি কলেজে শিক্ষকদের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত

দাওয়াত না পেয়ে মাতবরের অভিমান, টিসি নিল প্রাথমিকের ২৬ শিক্ষার্থী

পঞ্চগড়-১ আসনের সাবেক এমপি গ্রেপ্তার

হুতিদের হামলায় সৌদিতে প্রাণ গেল বাংলাদেশির

সর্বাধিক পঠিত

নাসিরউদ্দীনের গালি শুনে আমরা অভ্যস্ত : সিইসি

হারিয়ে যাওয়া ৫১টি মোবাইল প্রকৃত মালিকদের ফিরিয়ে দিলো পুলিশ

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ১৮ জুন

বাংলাদেশ–সুইজারল্যান্ড সম্পর্ক জোরদারে কাজ করার আশাবাদb

দেশে জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ হবে আজ

নতুন পে স্কেল নিয়ে সচিব কমিটির বৈঠক আজ, আলোচনায় যেসব ইস্যু

প্রশ্নফাঁসের ‘গুজবে’ কান না দেওয়ার অনুরোধ শিক্ষামন্ত্রীর

দুর্নীতির মামলায় তোফায়েল আহমেদের বিচার শুরু

এনসিপির জাতীয় কনভেনশন আজ,কোন সেশনে কি থাকছে

আজ চার দিনব্যাপী ডিসি সম্মেলন, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী