প্রশ্নফাঁসের ‘গুজবে’ কান না দেওয়ার অনুরোধ শিক্ষামন্ত্রীর

Post Image

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় প্রশ্নফাঁসের ‘গুজবে’ কান না দিতে শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি অনুরোধ জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

তিনি বলেছেন, আমাদের সকল চেষ্টা রয়েছে সুন্দর পরিবেশে সুন্দর (এসএসসি ও সমমান) পরীক্ষা নেওয়ার জন্য এবং এই গুজবে না কান দেওয়ার জন্য আমরা অনুরোধ করছি। টেলিগ্রাম গ্রুপে ম্যানুভার করছে, ম্যানিপুলেট করছে, গুজব ছড়াচ্ছে। আমরাও এগুলোকে দেখছি এবং আইনগত ব্যবস্থা আমরা নিচ্ছি, নেওয়া হয়েছে, নেওয়া হবে।

রোববার (২৬ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হন শিক্ষামন্ত্রী মিলন।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এই ধরনের ঘটনায় সরকার তো বিব্রত হবেই, তাই না। এই ধরনের গুজবে তো সরকার বিব্রত হবেই। আপনারা খুঁজে দেখবেন এর ভেতরেরটা কী। এ যাবত আমি তো দেখছি আপনারা সন্তুষ্ট, আমরা সন্তুষ্ট, অভিভাবকরা সন্তুষ্ট, শিক্ষার্থীরা সন্তুষ্ট, পরীক্ষার্থীরা সন্তুষ্ট। এ পর্যন্ত তো আমরা ভালো খবরই পাচ্ছি। দেখি আগামী দিনগুলি সুন্দরভাবে আপনাদের সহযোগিতায় ভালোভাবে কাটাতে পারলেই আমরা খুশি।

এসএসসি ও এইচএসসি পরীক্ষা ডিসেম্বরে আয়োজনের পরিকল্পনা নিয়ে মন্ত্রী বলেন, ডিসেম্বর মাস হচ্ছে পরীক্ষার মাস। সেই সময় সকল পরীক্ষাগুলো শেষ হতে হবে এবং সেই সাথে জানুয়ারি থেকে নতুন ক্লাস শুরু হতে হবে যেন কোনো ওয়েটিং টাইম না থাকে। এইভাবে আমরা প্ল্যান করছি, ডিজাইন করছি এবং সেভাবে কারিকুলাম সিলেবাস এবং ক্লাসগুলো নেওয়া সমাপ্ত করা—সবকিছু সমন্বিতভাবে করতে হবে, এটাই আমাদের পরিকল্পনা। 

এহছানুল হক মিলন বলেন, বাংলাদেশের একটি বিশাল জনগোষ্ঠী তরুণ। গবেষণার ক্ষেত্রে এই তরুণেরকে এগিয়ে আসতে হবে। আন্তর্জাতিক ক্ষেত্রে মেধাস্বত্বের অংশীদারত্ব বৃদ্ধি করতে হলে আমাদের দেশের ‘ডেমোগ্রাফিক ডিভিডেন্ট’কে কাজে লাগাতে হবে।

তিনি বলেন, মেধাস্বত্ব সুরক্ষার বিষয়টি সরকার গুরুত্বের সাথে বিবেচনা করছে। আমরা চাই, আমাদের মেধাস্বত্ব তালিকা আরো দীর্ঘতর হোক। এজন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগিতার আয়োজন করতে হবে। পাশাপাশি মেধাবীদের অনুপ্রেরণার জন্য পুরস্কার প্রদানের ব্যবস্থা করতে হবে। এছাড়া মেধাস্বত্ব ও উদ্ভাবনী বিষয়ে প্রতিবছর মেলার আয়োজন করা যায়। এজন্য সরকারের পাশাপাশি বিশ্ববিদ্যালয়গুলোকেও এগিয়ে আসতে হবে।

শিক্ষামন্ত্রী বলেন, আমাদের তরুণদের উদ্ভাবনী প্রতিভাকে কাজে লাগাতে হলে বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণা ও উন্নয়নে আরো গুরুত্ব প্রদান করা প্রয়োজন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির নির্বাচনি ইশতেহারে শিক্ষাখাতে পর্যায়ক্রমে জিডিপির ৫% বরাদ্দের ঘোষণা দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে।


বিশ্ব মেধাস্বত্ব দিবস উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বুয়েটের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মহিদুস সামাদ খান। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সৈয়দ ফরহাদ আনোয়ার, ইউজিসি সদস্য অধ্যাপক মাসুমা হাবিব আলোচনায় অংশগ্রহণ করেন।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

বিমানবন্দরে ঠিকমত দায়িত্ব পালনে পুরস্কার, অবহেলা করলে শাস্তি

পরিকল্পিত নগরায়ণে সব জেলায় মাস্টারপ্ল্যানের কাজ শুরু

বিশ্ব শিক্ষক দিবস আজ, সম্মাননা পাবেন দেশের ১০১ গুণী শিক্ষক

হাসিনাকে ফেরাতে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকা দরকার

ঢাবিকে বিশ্বসেরার কাতারে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রে সফরে গেলেন সেনাবাহিনী প্রধান

সেপ্টেম্বরে রাজনৈতিক সহিংসতায় নিহত ৪, আহত ৫২৭

রাতে দেড় ঘণ্টায় তিনবার, ভোরে ফের ভূমিকম্পে কাঁপল দেশ

সর্বাধিক পঠিত

বিরোধী দল হিসেবে মডেল বাজেট প্রস্তাবনা দেবে জামায়াত

নাসিরউদ্দীনের গালি শুনে আমরা অভ্যস্ত : সিইসি

চাঁদা না দেওয়ায় বিএনপি নেতাকে বেধড়ক পেটালেন আ.লীগ নেতা

আমরা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করব: জামায়াত আমির

গুজবে কান দিয়ে তেলের পাম্পে গাড়ির দীর্ঘ লাইন

হারিয়ে যাওয়া ৫১টি মোবাইল প্রকৃত মালিকদের ফিরিয়ে দিলো পুলিশ

রমজানকে স্বাগত জানিয়ে যে বার্তা দিলেন শায়খ আহমাদুল্লাহ

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ১৮ জুন

নতুন পে স্কেল নিয়ে সচিব কমিটির বৈঠক আজ, আলোচনায় যেসব ইস্যু

বাংলাদেশ–সুইজারল্যান্ড সম্পর্ক জোরদারে কাজ করার আশাবাদb