এনসিপির জাতীয় কনভেনশন আজ,কোন সেশনে কি থাকছে

Post Image


জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আজ রোববার (৩ মে) রাজধানীতে দিনব্যাপী জাতীয় কনভেনশনের আয়োজন করেছে। জ্বালানি, অর্থনীতি, মানবাধিকার ও গণভোটসহ গুরুত্বপূর্ণ ইস্যুতে চারটি পৃথক সেশনে এই কনভেনশন অনুষ্ঠিত হবে।

দলের সংস্কার বাস্তবায়ন কমিটির উদ্যোগে কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত এ কনভেনশনে রাজনীতিবিদ, বিশেষজ্ঞ, অ্যাক্টিভিস্ট ও বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজনরা অংশ নিচ্ছেন।

এর আগে শনিবার (২ মে) রাজধানীর বাংলা মোটরে দলের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কনভেনশনের বিস্তারিত কর্মসূচি তুলে ধরা হয়।

সকাল ৯টায় উদ্বোধনী সেশনের মাধ্যমে কনভেনশনের কার্যক্রম শুরু হবে। এতে সভাপতিত্ব করবেন দলের সদস্যসচিব আখতার হোসেন। স্বাগত বক্তব্য দেবেন যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। উদ্বোধনী আলোচনায় অংশ নেবেন বদিউল আলম মজুমদার, সারজিস আলম, আব্দুল হান্নান মাসউদ, দিলারা চৌধুরী, মির্জা হাসান ও তৌফিক আহমদ চৌধুরীসহ বিশিষ্টজনরা। পুরো আয়োজন সঞ্চালনা করবেন জাবেদ রাসিন।

প্রথম সেশনে (সকাল ১০টা-১১টা ৩০ মিনিট) ‘অর্থনৈতিক পুনর্গঠন’ বিষয়ে আলোচনা হবে। এতে দুদক, এনবিআর, ব্যাংকিং খাত ও কর্মসংস্থান নিয়ে মতবিনিময় করবেন ফাহমিদা খাতুন, অধ্যাপক এম নিয়াজ আসাদুল্লাহ, ড. এম মাসরুর রিয়াজ, ফাহিম মাসরুর, শামস মাহমুদ ও আসিফ খান। সেশনে সভাপতিত্ব করবেন নাসীরুদ্দীন পাটওয়ারী এবং সঞ্চালনা করবেন মনিরা শারমিন।

দ্বিতীয় সেশন (সকাল ১১টা ৩০ মিনিট-দুপুর ১টা) ‘জ্বালানি নিরাপত্তা’ বিষয়ক। এতে সভাপতিত্ব করবেন হাসনাত আব্দুল্লাহ। আলোচনায় অংশ নেবেন অধ্যাপক তানজীমউদ্দিন খান, অধ্যাপক এম শামসুল আলম, ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ও ড. খান জহিরুল ইসলামসহ জ্বালানি বিশেষজ্ঞরা। সঞ্চালনায় থাকবেন আতিক মুজাহিদ।

দুপুরের বিরতির পর তৃতীয় সেশন (দুপুর ২টা-৩টা ৩০ মিনিট) ‘মতপ্রকাশের স্বাধীনতা ও মানবাধিকার’ নিয়ে অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আলোচনায় অংশ নেবেন সারা হোসেন, তাজুল ইসলাম, আবু হেনা রাজ্জাকী, আশরাফ কায়সার, জায়মা ইসলাম ও নাবিলা ইদ্রিসসহ মানবাধিকারকর্মীরা। সঞ্চালনায় থাকবেন আব্দুল্লাহ আল আলামিন।

শেষে বিকেল ৪টা থেকে ৫টা ৩০ মিনিট পর্যন্ত সমাপনী সেশন অনুষ্ঠিত হবে। ‘গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণে জুলাই সনদ, সংস্কার ও গণভোট’ শীর্ষক এ সেশনে সভাপতিত্ব করবেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। আলোচনায় অংশ নেবেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা, যার মধ্যে রয়েছেন ডা. শফিকুর রহমান, মাহমুদুর রহমান মান্না, মাওলানা মামুনুল হক, শহীদ উদ্দিন মাহমুদ স্বপন ও মজিবুর রহমান মঞ্জু। সেশনটি সঞ্চালনা করবেন আরিফুল ইসলাম আদীব।

দিনব্যাপী এই কনভেনশনের মাধ্যমে গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যুগুলোতে মতবিনিময় ও নীতিগত দিকনির্দেশনা উঠে আসবে বলে আশা করছে দলটি।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে স্পিকারের সাক্ষাৎ, গণতন্ত্র পুনর্গঠনের আশ্বাস

এশিয়ান গেমস উপলক্ষে জাপানে গেলেন সেনাপ্রধান

সিলেটে রাষ্ট্রপতির সংবর্ধনা বয়কট করল মহানগর বিএনপি

প্রধানমন্ত্রীর কার্যালয়ে চ্যানেল ওয়ানের সাংবাদিকের অ্যাক্রেডিটেশন বাতিল

শাহজালাল মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি

ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড

ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা ইসির,, ‘সরকার কিছু জানে না’ বললেন প্রতিমন্ত্রী

ফ্যামিলি কার্ড চালুই হয়নি, আগেই ৫০০ টাকা!

সর্বাধিক পঠিত

আজ স্বাধীনতা পদক হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী

প্রধান উপদেষ্টা তাঁর আগের পেশায় ফিরে যাবেন: আলী রীয়াজ

স্বাস্থ্যসেবা কোনো বিশেষ সুবিধা নয়, এটি মৌলিক অধিকার: জুবাইদা রহমান

বিগত নির্বাচনে ইসলামের স্বার্থে আমরা সমঝোতা ত্যাগ করেছিলাম

স্থানীয় নির্বাচনে সশস্ত্র বাহিনী মোতায়েন করতে চায় ইসি

অনুমোদন ছাড়া স্লিপার বাস সড়কে চলবে না: হাইকোর্ট

ড্রোন নির্মাণে চীনা প্রতিষ্ঠানের সঙ্গে বিমান বাহিনীর চুক্তি

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য চুক্তির বৈধতাকে চ্যালেঞ্জ করে রিট

নতুন পে স্কেল নিয়ে সচিব কমিটির বৈঠক আজ, আলোচনায় যেসব ইস্যু

নির্বাচন কাভার করতে ঢাকায় ৪০ পাকিস্তানি সাংবাদিক