হুতিদের হামলায় সৌদিতে প্রাণ গেল বাংলাদেশির

Post Image

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের আল খুরাইস এলাকায় হুতিদের নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র বা ড্রোনের আঘাতে মোঃ সজিব হোসেন নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। রোববার আরামকোর একটি স্থাপনায় এ হামলার ঘটনা ঘটে।


আজ সোমবার এক বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আল খুরাইস এলাকায় আরামকোর একটি স্থাপনায় হুতিদের নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র বা ড্রোন আঘাত হানলে বাংলাদেশি নাগরিক মোঃ সজিব হোসেন নিহত হন।      


নিহত সজিব হোসেনের বাড়ি কুমিল্লা জেলায়। সৌদি আরবে কর্মরত অবস্থায় হামলায় বাংলাদেশি নাগরিকের প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে এ ধরনের হামলার তীব্র নিন্দা জানিয়ে নিহতের পরিবার ও স্বজনদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছে মন্ত্রণালয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস ইতোমধ্যে সজিব হোসেনের পরিবারের সদস্য ও নিয়োগকর্তার সঙ্গে যোগাযোগ করেছে। প্রয়োজনীয় সার্বিক সহযোগিতাও দেওয়া হচ্ছে। মরদেহের আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করে দেশে পাঠানোর বিষয়ে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে দূতাবাস প্রয়োজনীয় সমন্বয় করছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।


এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

হুতিদের হামলায় সৌদিতে প্রাণ গেল বাংলাদেশির

বিমানবন্দরে ঠিকমত দায়িত্ব পালনে পুরস্কার, অবহেলা করলে শাস্তি

পরিকল্পিত নগরায়ণে সব জেলায় মাস্টারপ্ল্যানের কাজ শুরু

বিশ্ব শিক্ষক দিবস আজ, সম্মাননা পাবেন দেশের ১০১ গুণী শিক্ষক

হাসিনাকে ফেরাতে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকা দরকার

ঢাবিকে বিশ্বসেরার কাতারে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রে সফরে গেলেন সেনাবাহিনী প্রধান

সেপ্টেম্বরে রাজনৈতিক সহিংসতায় নিহত ৪, আহত ৫২৭

সর্বাধিক পঠিত

হারিয়ে যাওয়া ৫১টি মোবাইল প্রকৃত মালিকদের ফিরিয়ে দিলো পুলিশ

বিরোধী দল হিসেবে মডেল বাজেট প্রস্তাবনা দেবে জামায়াত

চাঁদা না দেওয়ায় বিএনপি নেতাকে বেধড়ক পেটালেন আ.লীগ নেতা

রমজানকে স্বাগত জানিয়ে যে বার্তা দিলেন শায়খ আহমাদুল্লাহ

নাসিরউদ্দীনের গালি শুনে আমরা অভ্যস্ত : সিইসি

গুজবে কান দিয়ে তেলের পাম্পে গাড়ির দীর্ঘ লাইন

আমরা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করব: জামায়াত আমির

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ১৮ জুন

নতুন পে স্কেল নিয়ে সচিব কমিটির বৈঠক আজ, আলোচনায় যেসব ইস্যু

বাংলাদেশ–সুইজারল্যান্ড সম্পর্ক জোরদারে কাজ করার আশাবাদb