হারিয়ে যাওয়া ৫১টি মোবাইল প্রকৃত মালিকদের ফিরিয়ে দিলো পুলিশ

Post Image

হারিয়ে যাওয়া শখের মোবাইল ফোনটি ফিরে পাওয়ার আশা ছেড়ে দিয়েছিলেন অনেকেই। তবে সেই অনিশ্চয়তা কাটিয়ে মুখে হাসি ফুটেছে মোবাইল মালিকদের। রাজধানীর বিভিন্ন সময় হারিয়ে যাওয়া ৫১টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দিয়েছে পল্টন মডেল থানা পুলিশ।

বুধবার (২২ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) এন এম নাসিরুদ্দিনের দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, বিভিন্ন সময় মোবাইল ফোন হারিয়ে যাওয়ার ঘটনায় সংশ্লিষ্ট মালিকরা পল্টন মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। এসব জিডির পরিপ্রেক্ষিতে পুলিশ তথ্য-প্রযুক্তির সহায়তা নেয়।

গত ১ মার্চ (রোববার) থেকে ১০ এপ্রিল (শুক্রবার) পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে ধারাবাহিক অভিযান চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের ৫১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া এসব মোবাইল ফোন গত ২০ এপ্রিল (সোমবার) পল্টন মডেল থানার সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করা হয়। মতিঝিল জোনের সহকারী পুলিশ কমিশনার ও পল্টন মডেল থানার অফিসার ইনচার্জ উপস্থিত থেকে মোবাইলগুলো মালিকদের হাতে তুলে দেন।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

বিতর্কের ঊর্ধ্বে থাকবে এমন তত্ত্বাবধায়ক ব্যবস্থা আনতে চায় সরকার

সাইবার অপরাধ দমনে চীনের সহযোগিতা চায় বাংলাদেশ পুলিশ

সরকারি কলেজে শিক্ষা ক্যাডারের বদলি-পদায়ন স্থগিত

বিরোধীদলীয় নেতার সঙ্গে বিটিএমএ নেতাদের মতবিনিময়, সমস্যা সমাধানে ভূমিকা রাখার আশ্বাস

সরকারি কলেজে শিক্ষকদের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত

দাওয়াত না পেয়ে মাতবরের অভিমান, টিসি নিল প্রাথমিকের ২৬ শিক্ষার্থী

পঞ্চগড়-১ আসনের সাবেক এমপি গ্রেপ্তার

হুতিদের হামলায় সৌদিতে প্রাণ গেল বাংলাদেশির

সর্বাধিক পঠিত

নাসিরউদ্দীনের গালি শুনে আমরা অভ্যস্ত : সিইসি

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ১৮ জুন

বাংলাদেশ–সুইজারল্যান্ড সম্পর্ক জোরদারে কাজ করার আশাবাদb

দেশে জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ হবে আজ

দুর্নীতির মামলায় তোফায়েল আহমেদের বিচার শুরু

এনসিপির জাতীয় কনভেনশন আজ,কোন সেশনে কি থাকছে

নতুন পে স্কেল নিয়ে সচিব কমিটির বৈঠক আজ, আলোচনায় যেসব ইস্যু

প্রশ্নফাঁসের ‘গুজবে’ কান না দেওয়ার অনুরোধ শিক্ষামন্ত্রীর

ইসলাম শ্রমিককে যথাযথ মর্যাদা দিয়েছে: ইফা ডিজি

আজ চার দিনব্যাপী ডিসি সম্মেলন, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী