রাতের আঁধারে সাবেক ছাত্রদল নেতার নেতৃত্বে রিসোর্ট দখল

Post Image

কক্সবাজারে সাবেক ছাত্রদল নেতা অ্যাডভোকেট আল আমিনের বিরুদ্ধে রাতের আঁধারে আবাসিক রিসোর্ট দখলের অভিযোগ উঠেছে। শহরে জমি দখল নিয়ে সংবাদ প্রকাশের পর ফেসবুকে সাংবাদিকদের নিয়ে কটূক্তি করে স্ট্যাটাস দেওয়ার একদিনের মধ্যেই এ অভিযোগ উঠে। এ ঘটনায় কক্সবাজার সদর মডেল থানায় পাঁচজনের নামে মামলা করা হয়েছে। মামলায় আল আমিনকে প্রধান আসামি করা হয়েছে। মামলায় কক্সবাজার জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য বদরুল হাসান মিল্কীকেও আসামি করা হয়েছে।

রাতের আঁধারে আবাসিক রিসোর্ট দখলের অভিযোগে ঘটনাস্থল থেকে মাহফুজ শাকিল (৪০) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি জেলার উখিয়া উপজেলার রত্নাপালং এলাকার শামশুদ্দিনের ছেলে।

সোমবার দিবাগত রাত ৩টার দিকে কক্সবাজার শহরের লাইট হাউজ এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় রিসোর্ট মালিকের স্ত্রী ইসরাত জাহান চৌধুরী বাদী হয়ে মামলা করেন।

মামলার এজাহারে বলা হয়, সাবেক ছাত্রদল নেতা আল আমিনের নেতৃত্বে ১০ থেকে ১২ জন অজ্ঞাত ব্যক্তি গভীর রাতে ‘নকশী রিসোর্ট’ নামের আবাসিক হোটেলটি দখল করে নেন।

বাদী দাবি করেন, ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে আসামিরা প্রথমে তার মালিকানাধীন মিল্কী রিসোর্টের চারটি ফ্ল্যাট ও নিচতলার ৮০০ বর্গফুটের একটি দোকান দখলে নেন। পরে রাত ৩টার দিকে ১০ থেকে ১২ জন ব্যক্তি এসে লাইট হাউজ এলাকায় তার মালিকানাধীন ‘নকশী’ নামের আরেকটি রিসোর্টও দখল করে নেন।

পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় মাহফুজ শাকিলকে গ্রেপ্তার করা হয়।

কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রিসোর্ট মালিক থানায় কোনো অভিযোগ জানাননি। পরে ৯৯৯ নম্বর থেকে ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখান থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি জানান, এ ঘটনায় পাঁচজনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। গ্রেপ্তার মাহফুজ শাকিল মামলার ২ নম্বর আসামি।

এদিকে নকশী রিসোর্টের মালিক আব্দুর রশিদ চৌধুরী জানান, জামায়াত নেতা মাওলানা আলমগীরের ছেলে আল আমিনকে তিনি মিল্কী রিসোর্টের চারটি ফ্ল্যাট ও একটি দোকান ভাড়া দিয়েছিলেন। কিন্তু আল আমিন ভাড়া পরিশোধ না করে ফ্ল্যাট ও দোকান দখল করে রেখেছেন বলে অভিযোগ তার।

আব্দুর রশিদ দাবি করেন, ফ্ল্যাট ও দোকান দখল করে রাখার পরও আল আমিন তাকে ছিনতাই, ধর্ষণসহ বিভিন্ন মামলায় ফাঁসানোর চেষ্টা করছেন।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন অ্যাডভোকেট আল আমিন। তিনি আব্দুর রশিদকে প্রতারক দাবি করে বলেন, নকশী রিসোর্টের জমির মালিক তিনি নন। তার দাবি, ওই রিসোর্ট ও জমির মালিক ছিলেন আবছার উদ্দিন চৌধুরী। তিনি মারা যাওয়ার পর আব্দুর রশিদ ভুয়া কাগজ তৈরি করে রিসোর্টটি দখল করেছেন।

আল আমিন আরো বলেন, আব্দুর রশিদের সঙ্গে তার দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।

এর আগে কক্সবাজার শহরে জমি দখল নিয়ে সাংবাদিকরা সংবাদ প্রকাশ করায় সামাজিক যোগাযোগমাধ্যমে সাংবাদিকদের নিয়ে কটূক্তি করে একটি স্ট্যাটাস দেন আল আমিন। ওই স্ট্যাটাসে তিনি কক্সবাজারের বিভিন্ন গণমাধ্যম ও সাংবাদিকদের নিয়ে আপত্তিকর মন্তব্য করেন এবং ৫০০ থেকে ১ হাজার টাকার বিনিময়ে সংবাদ প্রকাশের অভিযোগ তোলেন।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

হাসনাত আবদুল্লাহর কাছে ভোটে হারা সেই জসিমের দলের পদ স্থগিত

‘ভিপি নুরের নির্দেশ, ৫ লাখ টাকার কম হবে না’, আলোচিত সেই নেতা কারাগারে

‘ছাত্রদলে কোনো ছাত্র নেই’: সালমান মুক্তাদিরের মন্তব্যের জবাব দিলেন নাসির

সাইবার আইনের নামে জনগণের কণ্ঠ রোধ মেনে নেওয়া হবে না

শাহবাগে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা, ৫ মাস পর প্রতিবেদন জমা দিল তদন্ত কমিটি

ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু

ভারতীয় মাদ/কসহ ধরা পড়েও শাস্তি পাননি রাবি ছাত্রদল নেতা হাসিব

রাবিতে সাংবাদিকদের হামলার ঘটনায় দ্রুত তদন্ত ও বিচার চায় সিজেপি

সর্বাধিক পঠিত

ফজলুর রহমানকে ডেকেছেন প্রধানমন্ত্রী

ঢাকা দক্ষিণ এনসিপির আহ্বায়ক ইসহাক, সদস্য সচিব শাহরিয়ার

বিএনপি নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

সিন্ডিকেটে দেশের মানুষকে জিম্মি করে ফেলা হয়েছে: শিবির সভাপতি

গত ৫২-৫৪ বছরেও দেশের মানুষের চাওয়া-পাওয়া পূরণ হয়নি

রেজাল্টের আগ পর্যন্ত ভালো কি মন্দ হচ্ছে তা বলবো না: মুফতি ফয়জুল করিম

রাশেদের আক্রমণের মুখে তুষার বললেন, ‘কোথায় বিয়ে করেছি’

হেলমেট-চাপাতির রাজনীতি টিকবে না: আসিফ আকবর

সিলেটের নতুন জেলা প্রশাসক রেজা হাসান

শাহজালাল বিমানবন্দরে লাগেজ নিয়ে জামায়াতের ৪ এমপির ভোগান্তি