তানজিদের প্রথম ফিফটি, অজি মুলুকে নতুন মাইলফলক

Post Image

অস্ট্রেলিয়ার মাটিতে ক্যারিয়ারের প্রথম টেস্ট হাফ সেঞ্চুরি করলেন তানজিদ হাসান তামিম। গত মে মাসে সিলেটে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে অভিষেকের পর দ্বিতীয় ম্যাচেই কঠিন পরীক্ষার মুখোমুখি হয়েছিলেন তিনি। সেই পরীক্ষায় সফল তানজিদ।

১ উইকেটে ৯৬ রানে দিনের খেলা শুরু করে বাংলাদেশ। মুমিনুল হক ও তানজিদের অবিচ্ছিন্ন ৬০ রানের জুটিতে দিন শুরু হয়। সেই জুটি তখন একশ ছোঁয়ার পথে।

এরই মধ্যে ক্যারিয়ারের প্রথম ফিফটি ছুঁয়ে ফেলেন তানজিদ। ৩২ রানে দিনের খেলা শুরু করেছিলেন তিনি। অন্য প্রান্তে মুমিনুল শুরু করেন ৩৫ রানে।

৩৬তম ওভারের শেষ বলে জশ হ্যাজউডের বলে সিঙ্গেল নিয়ে ফিফটি উদযাপন করেন তানজিদ। ১০২ বলের ইনিংসে ছিল ৫ চার। বাংলাদেশ মাত্র ৭০ রানে পিছিয়ে।

উল্লেখ্য, শেষ খবর পাওয়া পর্যন্ত ৪৯ ওভার শেষে ২ উইকেট হারিয়ে টাইগারদের সংগ্রহ ১৭৪ রান।

সর্বশেষ খবর

ইতিহাসে প্রথমবার বিরল কীর্তি গড়ল বাংলাদেশ

তানজিদের প্রথম ফিফটি, অজি মুলুকে নতুন মাইলফলক

ডারউইন টেস্টের দ্বিতীয় দিনে ব্যাট করছে বাংলাদেশ

বিয়ের ছুটি শেষে আবারও মাঠে রোনালদো

হাসানের তোপে দুইশর আগেই গুটিয়ে গেল অস্ট্রেলিয়া

৪০ কেজি ওজনের শিরোপা জিতল রিয়াল মাদ্রিদ

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে রয়েছেন যারা

বিয়ে করলেন রোনালদো, হলেন আর্জেন্টাইনদের ‘দুলাভাই’