গুরুতর চোটে বিশ্বকাপে খেলার স্বপ্ন শেষ রদ্রিগোর

Post Image


গুরুতর চোটের কারণে ২০২৬ বিশ্বকাপে খেলতে পারবেন না রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান উইঙ্গার রদ্রিগো। ছবি: রয়টার্স

বাজে সময় পার করতে থাকা রিয়াল মাদ্রিদের জন্য এটি আরেকটি দুঃসংবাদ। আর ব্রাজিল জাতীয় দলের জন্য বিশাল ধাক্কা। 


ডান হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে গেছে রদ্রিগোর। চোট থেকে পুরোপুরি সেরে উঠে মাঠে ফিরতে কমপক্ষে ৬ থেকে ৭ মাস সময় লাগবে ২৫ বছর বয়সী এই উইঙ্গারের।


ফলে এই মৌসুমে রিয়াল মাদ্রিদ রদ্রিগোকে আর পাবে না। এমনকি আগামী জুন-জুলাইয়ে ব্রাজিলের হয়ে বিশ্বকাপেও খেলতে পারবেন না। 


আজ (৩ মার্চ) এক বিবৃতিতে রিয়াল মাদ্রিদ জানিয়েছে, ‘আমাদের চিকিৎসক দল আজ আমাদের খেলোয়াড় রদ্রিগোর ডান পা পরীক্ষার পর বুঝতে পেরেছে, তার ক্রুসিয়েট লিগামেন্ট ফেটে গেছে এবং পার্শ্বীয় মেনিসকাস ছিঁড়ে গেছে।’


শিগগিরই রদ্রিগোর হাঁটুতে অস্ত্রোপচার করা হবে বলেও নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ।


মাসখানেক ধরে চোটের সঙ্গে করছিলেন রদ্রিগো। গত ১ ফেব্রুয়ারির গতকাল রাতে হেতাফের বিপক্ষে ম্যাচ দিয়ে প্রথমবারের মতো মাঠে নেমেছিলেন। বদলি হিসেবে খেলেছেন ৩৫ মিনিট। এতে আবার নতুন করে অস্বস্তিতে পড়েছেন।


বিশ্বকাপে ‘সি’ গ্রুপে পড়েছে ব্রাজিল। গ্রুপ পর্বে রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ মরক্কো, হাইতি ও স্কটল্যান্ড। 

সর্বশেষ খবর

বিয়ে করলেন রোনালদো, হলেন আর্জেন্টাইনদের ‘দুলাভাই’

বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার শক্তিশালী একাদশ, কারা আছেন?

বাংলাদেশ ও আফগানিস্তানের বিশ্বকাপ নিশ্চিত

স্ত্রী ও সন্তানদের টাকা পাঠাতে পারছি না, কোচের স্ট্যাটাসে বিব্রত বাফুফে

বাবাকে শেষ বিদায় জানালেন মেসি

রশিদের ঘূর্ণিতে বিধ্বস্ত আয়ারল্যান্ড

সম্ভবত এটাই শেষ, আরেকটি বিশ্বকাপ খেলার সামর্থ্য নেই’

শেখ হাসিনার সঙ্গে ডিসেম্বরে দেশে ফেরার চেষ্টা করবো: রয়টার্সকে সাকিব

সর্বাধিক পঠিত