আগামী বছরেই বগুড়াতে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট

Post Image

 ‍গত এক দশক ধরে মূলত ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের ভেন্যুতেই সীমাবদ্ধ ছিল বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেট। তবে এবার বগুড়া, খুলনা ও ফতুল্লার স্টেডিয়ামে আবার আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর উদ্যোগ নিয়েছে তামিম ইকবালের নেতৃত্বাধীন বিসিবির বর্তমান এডহক কমিটি।

বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে সর্বশেষ ২০১৬ সালে পুরুষদের আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়, সেটাও শ্রীলঙ্কার বিপক্ষে একটি টেস্ট ম্যাচ। এরপর সেখানে শুধু একটি নারী আন্তর্জাতিক ম্যাচ ছাড়া আর কোনো আন্তর্জাতিক খেলা হয়নি। একই বছরে খুলনার স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টিই শেষ আন্তর্জাতিক ম্যাচ ছিল।

অন্যদিকে, ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে সর্বশেষ ২০১৪ সালে আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়, যেখানে বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষে একটি ওয়ানডে খেলেছিল।

সম্প্রতি বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম পরিদর্শন করেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, যা এই উদ্যোগের অংশ হিসেবে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। প্রতিমন্ত্রীর সঙ্গে বিসিবির এডহক কমিটির সদস্য ও গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবুও ছিলেন। পরে গণমাধ্যমে তিনি জানান, বগুড়ার মাঠ সংস্কার করে আবার আন্তর্জাতিক ক্রিকেট ফেরানো উদ্যোগ নেওয়া হচ্ছে।

তার ভাষ্যমতে, ‘আগামী বছর বগুড়াতে আন্তর্জাতিক ভেন্যু হিসেবে খেলা শুরুর পরিকল্পনা শুরু হচ্ছে। পরিকল্পনা রয়েছে যেন জুন-জুলাইতেই ফেরানো যায় খেলা। মূলত মাঠটির ড্রেনেজ সিস্টেম এবং ফ্লাড-লাইট সারতে হবে। সঙ্গে ড্রেসিংরুম, মিডিয়া বক্স ও গ্যালারিও সুন্দর করতে হবে। এরপর আমরা খুলনা-ও যাব।’

সর্বশেষ খবর

আইসিসি-বিসিবির দ্বন্দ্বসহ তদন্ত প্রতিবেদনে কী কী পাওয়া গেল

টি টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল

অ্যাশেজের আগেই টেস্টকে বিদায় জানাতে পারেন স্মিথ

এআইইউবি ক্রিকেট টুর্নামেন্টে ২৯ রানের সহজ জয় এমকেসির

সালাউদ্দিনের সঙ্গে আমার কোনো ঝামেলা নেই: সুজন

শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়া কাপের রেকর্ড চ্যাম্পিয়ন ভারত

এমবাপ্পের জোড়া গোলে রিয়াল মাদ্রিদের জয়

রিয়ালের ম্যাচসহ টিভিতে আজকের খেলা

সর্বাধিক পঠিত

পর্তুগালের শক্তিশালী দল ঘোষণা, রোনালদোসহ রয়েছেন যারা

আর্জেন্টিনার দ্বিতীয় রাউন্ডের ম্যাচের ভেন্যু ও সময়সূচি চূড়ান্ত

বাংলাদেশ-ভারতকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ চায় পাকিস্তান, কোন পথে আইসিসি?

প্রধানমন্ত্রীর ভাতিজিকে নিয়ে ব্যঙ্গাত্মক পোস্ট, ৮৮ লাখ টাকা জরিমানা নাসিম শাহর

নতুন তিন সিদ্ধান্তের কথা জানালেন সভাপতি তামিম

লিটনের ফিফটিতে সিরিজে সমতায় ফিরল বাংলাদেশ

৩৫ রানেই ৩ উইকেট নেই বাংলাদেশের

বড় পরিবর্তন এনে এশিয়ান গেমসের দল ঘোষণা

এআইইউবি ক্রিকেট টুর্নামেন্টে ২৯ রানের সহজ জয় এমকেসির

বাংলাদেশ ক্রিকেটের ‘নিভৃত অভিভাবক’ আসগর আর নেই