উন্নত দেশ গড়তে সংস্কারের বিকল্প নেই: হামিদুর রহমান আযাদ

Post Image

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে রাজধানীতে যুব র‌্যালি করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের যুব ও ক্রীড়া বিভাগ। বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে র‌্যালিটি শুরু হয়ে হাইকোর্ট চত্বর-মৎস্য ভবন এলাকা প্রদক্ষিণ করে কাকরাইল মোড়ে গিয়ে শেষ হয়।

যুব র‌্যালি শুরুর আগে জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। তিনি বলেন, যুবসমাজকে নিয়ে কাজ করার সময়-সুযোগ রাষ্ট্রের নেই। আমাদের রাষ্ট্র ব্যস্ত চাপাবাজিতে, ব্যস্ত ধান্দাবাজিতে। যারা রাষ্ট্র পরিচালনা করছেন তারা ব্যস্ত দুর্নীতি, চাঁদাবাজিতে। সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয় দিতেই তারা ব্যস্ত।

তিনি আরও বলেন, আমাদের যুবকরা অত্যন্ত মেধাবী, পরিশ্রমী ও দেশপ্রেমিক। যেই যুবকরা দেশপ্রেমিক, তাদেরকে দাবিয়ে রাখা যায় না। যেই যুবকেরা সাহসী ও ঐক্যবদ্ধ, সেই যুবকেরা বিপ্লব রচনা করতে জানে। আমাদের সেই তরুণ যুবকেরা অন্যায়ের বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে লড়াই করে চব্বিশের ৫ আগস্ট যেই বিপ্লব অর্জন করেছে, সেই বিপ্লবের ফসল হচ্ছে নতুন বাংলাদেশ।

কিন্তু দুর্ভাগ্য হচ্ছে, এই নতুন বাংলাদেশ গড়ার যেই স্বপ্ন ছিল, আকাঙ্ক্ষা ছিল, সম্ভাবনা ছিল, বর্তমান সরকার সেটাকে ম্লান করে দিচ্ছে। নতুন বাংলাদেশকে আগামী দিনে সমৃদ্ধ, মানবিক, উন্নত, আত্মনির্ভরশীল দেশ হিসেবে গড়তে হলে সংস্কারের কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।

হামিদুর রহমান আযাদ আরও বলেন, আমরা স্পষ্ট করে বলতে চাই, জামায়াতে ইসলামীকে দায়িত্ব দেন, আমরা তরুণ যুবসমাজকে গড়ে তুলব। আমরা দেখতে পাচ্ছি, আমাদের এই তরুণরাই বিদেশে গিয়ে পড়ালেখা করে আর ফিরে আসে না। কারণ তারা জানে, এ দেশে তরুণদের মেধার মূল্যায়ন হয় না। যার কারণে তারা বিদেশে পাড়ি দিয়ে সেখানে বিজ্ঞানী হয় এবং উচ্চ পর্যায়ে স্থান করে নিতে পারে। আমরা দায়িত্ব পেলে মেধার যথাযথ মূল্যায়ন করা হবে। দলীয়করণ-কোটার যেই নতুন প্রথা চালু করেছে বর্তমান সরকার, সেই দলীয়করণ বন্ধ করে মেধার ভিত্তিতে সব নিয়োগ নিশ্চিত করা হবে।

জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি এবং যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মোহাম্মদ কামাল হোসেন এমপির সভাপতিত্বে এবং যুব ও ক্রীড়া বিভাগের সেক্রেটারি ড. মোবারক হোসাইনের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া। এ ছাড়া বক্তব্য রাখেন মহানগরীর কর্মপরিষদ সদস্য শাহীন আহমেদ খান। এ সময় মহানগরীর সকল সাংগঠনিক থানার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতারা উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে মোহাম্মদ কামাল হোসেন এমপি বলেন, তরুণ যুবসমাজের উন্নয়নে এবং যুবসমাজকে উন্নত ও সমৃদ্ধকরণে জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া বিভাগ কাজ করে যাচ্ছে। আমাদের লক্ষ্য তরুণ যুবসমাজকে নৈতিকতার সমন্বয়ে গড়ে তুলে নতুন পথ দেখানোর মাধ্যমে একটি নতুন সমৃদ্ধ মানবিক বাংলাদেশ বিনির্মাণ করা।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

হাসনাত আবদুল্লাহর কাছে ভোটে হারা সেই জসিমের দলের পদ স্থগিত

‘ভিপি নুরের নির্দেশ, ৫ লাখ টাকার কম হবে না’, আলোচিত সেই নেতা কারাগারে

‘ছাত্রদলে কোনো ছাত্র নেই’: সালমান মুক্তাদিরের মন্তব্যের জবাব দিলেন নাসির

সাইবার আইনের নামে জনগণের কণ্ঠ রোধ মেনে নেওয়া হবে না

শাহবাগে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা, ৫ মাস পর প্রতিবেদন জমা দিল তদন্ত কমিটি

ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু

ভারতীয় মাদ/কসহ ধরা পড়েও শাস্তি পাননি রাবি ছাত্রদল নেতা হাসিব

রাবিতে সাংবাদিকদের হামলার ঘটনায় দ্রুত তদন্ত ও বিচার চায় সিজেপি

সর্বাধিক পঠিত

ফজলুর রহমানকে ডেকেছেন প্রধানমন্ত্রী

ঢাকা দক্ষিণ এনসিপির আহ্বায়ক ইসহাক, সদস্য সচিব শাহরিয়ার

বিএনপি নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

সিন্ডিকেটে দেশের মানুষকে জিম্মি করে ফেলা হয়েছে: শিবির সভাপতি

গত ৫২-৫৪ বছরেও দেশের মানুষের চাওয়া-পাওয়া পূরণ হয়নি

রেজাল্টের আগ পর্যন্ত ভালো কি মন্দ হচ্ছে তা বলবো না: মুফতি ফয়জুল করিম

রাশেদের আক্রমণের মুখে তুষার বললেন, ‘কোথায় বিয়ে করেছি’

হেলমেট-চাপাতির রাজনীতি টিকবে না: আসিফ আকবর

সিলেটের নতুন জেলা প্রশাসক রেজা হাসান

শাহজালাল বিমানবন্দরে লাগেজ নিয়ে জামায়াতের ৪ এমপির ভোগান্তি