চট্টগ্রাম বোর্ডের ৮ বিদ্যালয়ে কেউ পাস করেনি

Post Image

নারায়ণহাট গার্লস স্কুল


চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষার ফলাফলে এবার আট বিদ্যালয়ের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। ফটিকছড়ির নারায়ণহাট গার্লস হাইস্কুলে ৩ জন, রাঙ্গামাটির আন্দারমানিক (মাইচছড়ি) জুনিয়র হাইস্কুলে ১০ জন, মোহালছড়ি হাইস্কুলে ১৫ জন, উড়িরচর জুনিয়র হাইস্কুলে ১০ জন, ভাইবোনছড়া গার্লস হাইস্কুলে ১৭ জন, জারুলছড়ি হেডম্যানপাড়া হাইস্কুলে ১৯ জন, তারাবানিয়া হাইস্কুলে ৫ জন এবং বাঘাইছড়ির সাজেক দজারা বাজার জুনিয়র স্কুলে ৫ জন পরীক্ষার্থী অংশ নেয়। তবে কোনো বিদ্যালয় থেকেই একজনও পাস করেনি।


বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. পারভেজ সাজ্জাদ চৌধুরী জানান, দুর্গম এলাকার আট বিদ্যালয়ের খারাপ ফলাফলের পেছনে বিভিন্ন কারণ থাকতে পারে। এসব প্রতিষ্ঠানে শিক্ষকের সংকট ও নিয়মিত পাঠদান নিশ্চিত করা বড় চ্যালেঞ্জ। বিষয়টি বিশ্লেষণ করে কারণ চিহ্নিত করা প্রয়োজন।

সর্বশেষ খবর

চট্টগ্রাম বোর্ডের ৮ বিদ্যালয়ে কেউ পাস করেনি

শিক্ষক নিয়োগ ম্যানেজিং কমিটির হাতে গেলে তীব্র আন্দোলনের হুঁশিয়ারি

রাজশাহী ক্যাডেট কলেজের সব শিক্ষার্থী পেল জিপিএ-৫

কাঙ্ক্ষিত ফলাফলে ড্রামের তালে তালে উচ্ছ্বসিত ভিকারুননিসা স্কুলের ছাত্রীরা

বরিশাল বোর্ডে ৫টি বিদ্যালয়ে পাস করেনি কেউ

এসএসসিতে পাসের হার ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন

দাখিল পরীক্ষায় এবার ২২৬ মাদ্রাসার সবাই ফেল

এইচএসসির ব্যবহারিক পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশনা

সর্বাধিক পঠিত

ঢাকায় অবস্থানরত দুই শতাধিক শিক্ষার্থীকে জকসুর ঈদ উপহার

অভিন্ন প্রশ্নে নেওয়া হবে এইচএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী

৫ শর্তে ঢাবির নতুন প্রো-ভিসি অধ্যাপক আলমোজাদ্দেদী

২০২৭ সালের এসএসসি পরীক্ষা ডিসেম্বরেই নিতে চায় সরকার : শিক্ষামন্ত্রী

দীর্ঘ ৩৮ দিনের ছুটি শেষে আগামীকাল খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান

অনলাইন ক্লাসের বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে আজ

এসএসসির ফল প্রকাশ এগিয়ে আনার প্রশ্নে যা বললেন শিক্ষামন্ত্রী

বিশ্ববিদ্যালয়ে দলীয়করণের কোনো সুযোগ নেই : আমির খসরু

জলাবদ্ধতায় এইচএসসি পরীক্ষা: কুমিল্লা শিক্ষা বোর্ড চেয়ারম্যানের দুঃখ প্রকাশ

পরীক্ষার্থীদের সাফল্য কামনা বিরোধীদলীয় নেতার