ঢাকায় অবস্থানরত দুই শতাধিক শিক্ষার্থীকে জকসুর ঈদ উপহার

Post Image

পবিত্র ঈদুল আজহায় ঢাকায় অবস্থানরত দুই শতাধিক শিক্ষার্থীর মাঝে ঈদ উপহার বিতরণ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)।

বৃহস্পতিবার (২৮ মে) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অবকাশ ভবনের জকসু কার্যালয়ে এ আয়োজন অনুষ্ঠিত হয়। উপহার হিসেবে রেজিস্ট্রেশনকৃত প্রত্যেক শিক্ষার্থীকে কুরবানির মাংসের প্যাকেট প্রদান করা হয়।

উপহার গ্রহণ করা ইতিহাস বিভাগের শিক্ষার্থী সুজন মিয়া বলেন, বাড়িতে থাকলে আমরা হয়তো কুরবানির মাংস খেতে পারতাম। কিন্তু বিভিন্ন সমস্যার কারণে এবার বাড়িতে যাওয়া হয়নি। তবে জকসু আমাদেরকে এ উপহার দেওয়ায় আমরা কুরবানির মাংসের স্বাদ গ্রহণ করতে পারব, ইনশাআল্লাহ।

বাংলা বিভাগের শিক্ষার্থী নজরুল ইসলাম বলেন, জকসুকে ধন্যবাদ জানাই এমন উদ্যোগ গ্রহণের জন্য। আমরা যারা ঈদে ঢাকাতে অবস্থান করছি তাদের জন্য খুবই উপকার হয়েছে। আশা করছি, জকসু এরকম শিক্ষার্থীবান্ধব কার্যক্রম ভবিষ্যতেও চলমান রাখবে।

জকসু ভিপি রিয়াজুল ইসলাম বলেন, ঈদে আমাদের অনেক শিক্ষার্থীই বাড়িতে যাননি, ঢাকায় অবস্থান করছেন। জকসুর নির্বাচিত প্রতিনিধি হিসেবে আমরা সবসময়ই চেষ্টা করি শিক্ষার্থীদের পাশে থাকার। ঈদ উপহার বিতরণের মাধ্যমে আমরা তাদের সঙ্গে আমাদের ঈদ আনন্দ ভাগাভাগি করার চেষ্টা করছি।

জকসু জিএস আব্দুল আলিম আরিফ বলেন, বিভিন্ন সমস্যার কারণে অনেক শিক্ষার্থীই বাড়িতে যেতে পারেনি। সেসব শিক্ষার্থী ভাই-বোনদের ঈদ আনন্দ যাতে ম্লান না হয় সে কারণেই আমরা এই উপহারসামগ্রী বিতরণের আয়োজন করেছি। আশা করি, আমাদের এই ছোট্ট উপহার কিছুটা হলেও তাদের ঈদ আনন্দ বাড়িয়ে দিবে।

উপহার বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জকসুর এজিএস মাসুদ রানা, শিক্ষা ও গবেষণা সম্পাদক ইব্রাহীম খলিল, সমাজসেবা ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক নূর মোহাম্মদ, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মোছা. সুখীমন খাতুনসহ অন্যান্য নেতারা।

উল্লেখ্য, গত মঙ্গলবার (২৬ মে) জকসুর অফিশিয়াল ফেসবুক পেজে ঢাকায় অবস্থানরত শিক্ষার্থীদের জন্য জকসুর পক্ষ থেকে ঈদ উপহার প্রদানের ঘোষণা দেওয়া হয় এবং আগ্রহী শিক্ষার্থীদেরকে অনলাইন রেজিস্ট্রেশনের আহ্বান করা হয়।

সর্বশেষ খবর

ঢাকায় অবস্থানরত দুই শতাধিক শিক্ষার্থীকে জকসুর ঈদ উপহার

তরুণদের জলবায়ু নেতৃত্ব গড়ে তুলতে ‘গ্রীন ভয়েস’ প্রশিক্ষণ অনুষ্ঠিত

বিশ্ববিদ্যালয়ের আইন ভঙ্গ করে মাভাবিপ্রবিতে ভিসি নিয়োগের অভিযোগ

২০২৭ সালের এসএসসি পরীক্ষার প্রস্তাবিত সময়সূচি প্রকাশ

বিদ্যালয়ের ভবনে ফাটল, আকাশের নিচে পাঠদান

লম্বা ছুটিতে যাচ্ছে সব শিক্ষাপ্রতিষ্ঠান

শিক্ষাই হবে বাংলাদেশ-চীন সম্পর্কের সেতুবন্ধন: শিক্ষামন্ত্রী

প্রশিক্ষণ ছাড়া কোনো শিক্ষককে পাঠদান করতে দেওয়া হবে না: ববি হাজ্জাজ

সর্বাধিক পঠিত

শিক্ষার দায়িত্ব যেহেতু পেয়েছি, অনেক চমক রয়েছে: শিক্ষামন্ত্রী

বই উৎসবের মাধ্যমে পিস স্কুল পাবনা শাখার যাত্রা শুরু

এবার কর্মবিরতিতে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা

ঈদের মাত্র পাঁচদিন বাকি, বোনাস পাননি মাদ্রাসার শিক্ষক-কর্মচারীরা

দ্বিতীয় সমাবর্তন আয়োজনের প্রস্তুতি জাতীয় বিশ্ববিদ্যালয়ের, সম্ভাব্য সময় জানালেন উপাচার্য

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৬ দিন ক্লাস, ৩ দিন অনলাইনে

প্রশিক্ষণ ছাড়া কোনো শিক্ষককে পাঠদান করতে দেওয়া হবে না: ববি হাজ্জাজ

লম্বা ছুটিতে যাচ্ছে সব শিক্ষাপ্রতিষ্ঠান

এক হাজার মাদরাসায় চালু হচ্ছে কারিগরি ট্রেড কোর্স : শিক্ষামন্ত্রী

শিক্ষকরা পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ, অনির্দিষ্টকালের জন্য বন্ধ টঙ্গীর তা’মীরুল মিল্লাত মাদ্রাসা