দলীয় আইজিপি হওয়ার চেয়ে পোশাক খুলে বিএনপি করেন: মনিরা শারমিন

Post Image

জুলাই গণঅভ্যুত্থানের রাষ্ট্রীয় অনুষ্ঠানে বিরোধীদলের নেতাকর্মীদের প্রতি বাংলাদেশে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকিরের কর্মকাণ্ডে ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নারীশক্তির কেন্দ্রীয় আহ্বায়ক ও এনসিপি নেত্রী মনিরা শারমিন। তিনি আইজিপির উদ্দেশ্যে বলেছেন, “দলীয় আইজিপি হওয়ার চেয়ে পোশাক খুলে বিএনপি করেন।”


গতকাল বৃহস্পতিবার নিজের ফেসবুক একাউন্টে শেয়ারকৃত পোস্টের ভিডিওতে জুলাই গণঅভ্যুত্থানের রাষ্ট্রীয় অনুষ্ঠান থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আইজিপির বিরোধীদলের নেতাকর্মীদের বের করে দেওয়ার অনুমতি চাওয়ার একটি ভিডিও শেয়ার করেন মনিরা শারমিন। এই পোস্টে তিনি আইজিপিকে লক্ষ্য করে এমন মন্তব্য করেন। 


পোস্টে মনিরা শারমিন লিখেছেন, “আমরা গতকাল (৫ আগস্ট) যখন প্রতিবাদ জানালাম তখন উনি (আইজিপি) বলতেছেন, "এগুলোকে কি নিয়ে যাব বাহিরে?" এই আইজিপি আইজিপি হইছে "এগুলার" উপর ভর করে। জুলাইয়ের সুবিধাভোগী হিসেবে। এগুলার মধ্যে আছেন জুলাইয়ের আহত, শহিদ পরিবার, বিরোধী দলের একজন এমপি ও এনসিপির শীর্ষ নেতৃত্ব।”


তিনি বলেন, “আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উর্ধতন কর্মকর্তা হিসেবে রাজনৈতিক নির্দেশনা চাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে। বিরোধী দলের একজন এমপির উপস্থিতিতে বিরোধী দলের নেতাকর্মীদের রাষ্ট্রীয় প্রোগ্রাম থেকে বের করে দেয়ার অনুমতি চাচ্ছেন। এই ঘটনার পরে উনার কি এই পদে থাকার কোন যোগ্যতা থাকে?”


তিনি আরও বলেন,“উনি ভুলে গেছেন উনি একজন সরকারি কর্মকর্তা বৈ কিছু নয়। উনি দলীয় আইজিপি। বিরোধী দলের আইজিপি নন, সাধারণ মানুষের আইজিপি নন।দলীয় আইজিপি হওয়ার চেয়ে পোশাক খুলে বিএনপি করেন।”


প্রসঙ্গত, গত ৫ আগস্ট রাজধানী ঢাকার আগারগাঁওয়ে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির এক রাষ্ট্রীয় অনুষ্ঠানে প্রদর্শিত একটি তথ্যচিত্রকে কেন্দ্র করে প্রতিবাদ জানান অনুষ্ঠানে আমন্ত্রিত এনসিপির নেতাকর্মীরা। এসময় আইজিপি আলী হোসেন ফকির স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের কাছে প্রতিবাদকারীদের অনুষ্ঠান স্থল থেকে বের করে দেওয়ার অনুমতি চান। তার এই কর্মকাণ্ড নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে বিতর্ক ও সমালোচনা।   

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

দলীয় আইজিপি হওয়ার চেয়ে পোশাক খুলে বিএনপি করেন: মনিরা শারমিন

দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে: বিরোধীদলীয় নেতা

‘সরকারদলীয় সংগঠনগুলোর সন্ত্রাসী কর্মকাণ্ডে প্রশ্রয় দিচ্ছে প্রশাসন’

হাসিনাকে ভারত এই সুযোগ কেন দিল, প্রশ্ন বিএনপির

গ্যাসের দাম এক টাকাও বাড়ালে সরকার টিকতে পারবেনা: নাহিদ ইসলাম

সচিবালয়ের সামনে ১১-দলীয় ঐক্যের অবস্থান, পুলিশি বাধায় ‘ধাক্কাধাক্কি’

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের লংমার্চ ঘোষণা

সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছে ১১ দলীয় ঐক্য

সর্বাধিক পঠিত

সিইসির সঙ্গে বিএনপির প্রতিনিধিদলের বৈঠক বিকেলে

গাজীপুরে বিএনপি প্রার্থীর প্রচারণায় তামিম ইকবাল

বিলুপ্ত কমিটির নেতাকর্মীদের মিষ্টি বিতরন, তবুও নূরের পক্ষে নয়

হাসিনা-কামালের সাজা বাড়াতে করা আপিল শুনানি ২৫ ফেব্রুয়ারি

থানা-পুলিশকে ম্যানেজ করে গোমতীর মাটি কাটা হচ্ছে : হাসনাত

কল্যাণ রাষ্ট্র গড়তে বিভক্তি ভুলে ঐক্যবদ্ধ হতে হবে: জামায়াত আমির

ক্ষমতায় গেলে আইনশৃঙ্খলা বাহিনীর মর্যাদা ও বেতন বৃদ্ধি করা হবে

ভাঙনের শঙ্কা জামায়াতে ইসলামী জোটে

আমরা রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে চাই : মামুনুল হক

স্বাধীনতার ৫৫ বছরেও জাতি জান-মালের নিরাপত্তা নিয়ে শঙ্কিত: রেজাউল করীম