ঝালকাঠিতে নির্বাচনি জনসভায় জামায়াত আমির

ক্ষমতায় গেলে আইনশৃঙ্খলা বাহিনীর মর্যাদা ও বেতন বৃদ্ধি করা হবে

Post Image

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যারা ২৪ ঘণ্টা ডিউটি করে আইনশৃঙ্খলা বাহিনীর সেসব সদস্যদের সম্মানী অন্যদের মতো হবে না। জামায়াত ক্ষমতায় গেলে তাদের বেতন ও মর্যাদা আরো বৃদ্ধি করা হবে।

শুক্রবার জুমার নামাজের পরে ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে ঝালকাঠি জেলা জামায়াতে ইসলামীর আয়োজনে এক নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।

জামায়াতের আমির বলেন, জামায়াত ক্ষমতায় গেলে মামলা বাণিজ্য বন্ধ করে দেওয়া হবে। দেশ থেকে যে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার হয়েছে, তা ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে।

বেকার ভাতা প্রসঙ্গে তিনি বলেন, আমরা বেকারদের ভাতা দিয়ে অসম্মানিত করতে চাই না। আমরা তাদের হাতে সম্মানের কাজ তুলে দিতে চাই।

ঝালকাঠির সন্তান ওসমান হাদী সম্পর্কে ডা. শফিকুর রহমান বলেন, অবশ্যই দেশের মাটিতে হাদী গণহত্যার বিচার হতে হবে।

তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি হলো দিনবদলের ভোট। কাউকে ভোট ছিনিয়ে নিতে দেওয়া হবে না। কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং বাস্তবায়ন করতে দেওয়া হবে না। নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, কেউ যদি ভোট ছিনিয়ে নিতে চায়, তাহলে তার হাত মুচড়িয়ে দেওয়া হবে। মামলা হলে নির্দেশদাতা হিসেবে আমার নামেই মামলা হবে।

বক্তব্য শেষে তিনি ঝালকাঠি-১ আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডা. ফয়জুল হক এবং ঝালকাঠি-২ আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী শেখ নেয়ামুল করিমকে পরিচয় করিয়ে দেন।

জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই নির্বাচনি জনসভায় আরো বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসাইন হেলাল, লেবার পার্টির সভাপতি মোস্তাফিজুর রহমান ইরান, এনপিপির কেন্দ্রীয় নেত্রী ডা. মাহামুদা মিতু, এবি পার্টির কেন্দ্রীয় নেতা শেখ জামাল হোসেন ও এনসিপির জেলা আহ্বায়ক মাইনুল ইসলাম মান্না প্রমুখ।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

হাসনাত আবদুল্লাহর কাছে ভোটে হারা সেই জসিমের দলের পদ স্থগিত

‘ভিপি নুরের নির্দেশ, ৫ লাখ টাকার কম হবে না’, আলোচিত সেই নেতা কারাগারে

‘ছাত্রদলে কোনো ছাত্র নেই’: সালমান মুক্তাদিরের মন্তব্যের জবাব দিলেন নাসির

সাইবার আইনের নামে জনগণের কণ্ঠ রোধ মেনে নেওয়া হবে না

শাহবাগে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা, ৫ মাস পর প্রতিবেদন জমা দিল তদন্ত কমিটি

ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু

ভারতীয় মাদ/কসহ ধরা পড়েও শাস্তি পাননি রাবি ছাত্রদল নেতা হাসিব

রাবিতে সাংবাদিকদের হামলার ঘটনায় দ্রুত তদন্ত ও বিচার চায় সিজেপি

সর্বাধিক পঠিত

ঢাকা দক্ষিণ এনসিপির আহ্বায়ক ইসহাক, সদস্য সচিব শাহরিয়ার

ফজলুর রহমানকে ডেকেছেন প্রধানমন্ত্রী

বিএনপি নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

সিন্ডিকেটে দেশের মানুষকে জিম্মি করে ফেলা হয়েছে: শিবির সভাপতি

গত ৫২-৫৪ বছরেও দেশের মানুষের চাওয়া-পাওয়া পূরণ হয়নি

রাশেদের আক্রমণের মুখে তুষার বললেন, ‘কোথায় বিয়ে করেছি’

রেজাল্টের আগ পর্যন্ত ভালো কি মন্দ হচ্ছে তা বলবো না: মুফতি ফয়জুল করিম

সিলেটের নতুন জেলা প্রশাসক রেজা হাসান

হেলমেট-চাপাতির রাজনীতি টিকবে না: আসিফ আকবর

শাহজালাল বিমানবন্দরে লাগেজ নিয়ে জামায়াতের ৪ এমপির ভোগান্তি