গাজীপুরে বিএনপি প্রার্থীর প্রচারণায় তামিম ইকবাল

Post Image

গাজীপুর-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এম মঞ্জুরুল করিমের নির্বাচনী প্রচারণায় যোগ দিয়েছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার তামিম ইকবাল। এ সময় খেলাধুলার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে জেলার খেলোয়ারদের সঙ্গে মতবিনিময় করেন।

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে গাজীপুরে শহরে পিটিআই অডিটরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় তামিম ইকবাল জেলার ক্রিকেট, ফুটবলসহ বিভিন্ন খেলাধুলার এ বিষয়ে খেলোয়ারদের কাছ সমস্যা ও সম্ভাবনা নিয়ে মতামত গ্রহণ করেন

এ সময় খেলোয়াররা খেলাধুলার মাঠের স্বল্পতা, খেলাধুলার পরিবেশ, শহীদ বরকত স্টেডিয়াম সংস্কার, টঙ্গী টেসিস স্টেডিয়ামটি সবার জন্য উন্মুক্ত করে দেওয়া, সাঁতার শেখার জন্য সুইমিং পুল, পূর্ণাঙ্গ ক্রিকেট মাঠ ও ভলিবল মাঠ নির্মাণসহ বিভিন্ন দাবি জানান।

খেলোয়াড়দের দাবির প্রেক্ষিতে তামিম ইকবাল স্কুল পর্যায়ে ক্রিকেট শুরু করার পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি ক্রিকেটসহ সব ধরনের খেলাধুলার জন্য গাজীপুরে উপযুক্ত অবকাঠামো তৈরিতে ভবিষ্যতে সহযোগিতার কথা জানান।

সেমিনারে গাজীপুরের ক্রীড়াপ্রেমীরা ক্রিকেট, ফুটবলসহ সব খেলার দূরাবস্থা তুলে ধরেন। কোথায় কোথায় সেগুলো সমস্যার কথা তুলে ধরেন৷ পাশাপাশি কীভাবে খেলাধুলাকে আরও সম্মৃদ্ধ করা যায় সেগুলো তুলে ধরেন৷ পরে সেগুলোর উত্তর দেন তামিম ইকবাল। এ সময় তামিম ইকবাল সমস্যাগুলো সমাধানের জন্য ধানের শীষের প্রার্থী মঞ্জুরুল করিম রনিকে অনুরোধ করেন৷

এ সময় এম মঞ্জুরুল করিম রনি বলেন, আমাদের গাজীপুর ক্রীড়া ক্ষেত্রে অনেকটা অবহেলিত। প্রতিভাবান খেলোয়াড় থাকা স্বত্বেও জাতীয় দল বা ভালো লিগে খেলতে পারে না৷ এজন্য তাদের সমস্যার কথা শোনার জন্য এবং পরামর্শ দেওয়ার জন্য তামিমকে নিয়ে আসা হয়েছে। আমি যদি আপনাদের সেবা করার সুযোগ পাই, খোলার মাঠ, স্কুলে স্কুলে ক্লাব ও নিয়মিত লিগ খেলার সুযোগ করে দেব৷

এ সময় ক্রিকেটার তামিম ইকবাল বলেন, রনি ভাইয়ের সঙ্গে ২০১৩ সাল থেকে পরিচয়। তিনি একইসঙ্গে ভাই ও বন্ধু। আমি তার অনেক দুঃখ ও সুখের সময়ের সঙ্গী। রনি ভাই একজন ক্রীড়াপ্রেমী মানুষ। তিনি একসময় ঢাকায় লিগ চালিয়েছেন, তার ট্রিমে জাতীয় দলের অনেক প্লেয়ার খেলেছেন। একদিন তিনি বললেন, গাজীপুরে ক্রীড়ার খুবই দূরাবস্থা। এজন্যই আজ আপনাদের মাঝে আসে৷ আমি আশাবাদী, আজ খেলাধুলা নিয়ে আপনাদের যেসব চাহিদা ও অতৃপ্তির কথা জানালেন রনি ভাই এগুলো তিনি পূরণ করে দেবেন।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

মোহাম্মদপুরে চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা আটক

প্রকৃত শিক্ষা না হলে শিক্ষিত লোকেরা চোর-ডাকাত হয়: এমপি মুজিবুর

ন্যায়বিচার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চলবে: বিরোধীদলীয় হুইপ

সাংবাদিকদের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় : জামায়াত

রাবি সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জামায়াতের নিন্দা

৩১ অক্টোবর জামায়াত জোটের ঢাকা-খুলনা-যশোর-কুষ্টিয়া লংমার্চ

২ কোটি ২৩ লাখ টাকা আত্মসাতের মামলায় কারাগারে বিএনপি নেতা

প্রস্তুত আছি, দল চাইলে মেয়র পদে নির্বাচন করব: ইশরাক

সর্বাধিক পঠিত

ব্যাংক হিসাব খুলতে লাগবে না টিআইএন

বিএনপি সরকারে এলে কোরআনের বিরুদ্ধে কোনো আইন করবে না : কায়কোবাদ

‘আমাদের প্রত্যাশা সরকার এই দাবি দ্রুত পূরণ করবে’

বালিকাণ্ডে অডিও ফাঁস, শাহজাহান চৌধুরীর নিরাপত্তা চায় জামায়াত

ঢাকা দক্ষিণ এনসিপির আহ্বায়ক ইসহাক, সদস্য সচিব শাহরিয়ার

‘গুপ্ত রাজনীতি’ নিষিদ্ধের দাবি বাংলাদেশ ছাত্র জমিয়তের

রাশেদের আক্রমণের মুখে তুষার বললেন, ‘কোথায় বিয়ে করেছি’

সিন্ডিকেটে দেশের মানুষকে জিম্মি করে ফেলা হয়েছে: শিবির সভাপতি

আজ ৫ নির্বাচনি জনসভায় যোগ দেবেন জামায়াত আমির

ফজলুর রহমানকে ডেকেছেন প্রধানমন্ত্রী