মাওলানা মামুনুল হক

ছাত্রদলের সন্ত্রাস ক্যাম্পাসে চলতে দেওয়া হবে না

Post Image

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, ’২৪-এর বিপ্লবের পর নব্য ফ্যাসিবাদ তৈরি হয়েছে। এর থেকে কেউ রেহাই পাচ্ছে না। শিক্ষাঙ্গনে হামলা করে ক্যাম্পাসে আতঙ্ক তৈরি করা হয়েছে, ছাত্রদলের সন্ত্রাস শিক্ষাঙ্গনে চলতে দেওয়া হবে না।

বুধবার দুপুরে ১১ দলীয় ঐক্য আয়েজিত গণভোটের গণরায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যায় জড়িতদের বিচারের দাবিতে গণসমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, নির্বাচন-পরবর্তী নতুন করে যে ফ্যাসিবাদ শুরু হয়েছে তা এখনই আটকাতে হবে। তা না হলে ’২৪-এর জুলাই শহীদ থেকে দ্বিগুণ মানুষকে জীবন দিতে হবে।

তিনি বলেন, ‘শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার বিএনপিকে বলি, আপনারা মজলুম থেকে জুলুমকারী হয়েছেন। যদি ফ্যাসিবাদ থেকে ফিরে না আসেন, তাহলে আমরা জুলুমের হাত ভেঙে দিব।’

মামুনুল হক বলেন,‘ গণভোট নিয়ে সরকার জাতির সাথে প্রতারণা করছে। সরকারকে বলি, এই রায় বাস্তবায়ন করুন। কারণ এই রায় ৭০ শতাংশ জনগণের, এই রায় শাপলা চত্বরের শহীদদের, এই রায় ৫৭ জন শহীদ সেনা অফিসারের, এই রায় ’২৪-এর রক্তের বিনিময়ে। যদি এই সনদকে অসম্মান করা হয়, তাহলে আমরা এর সম্মান রক্ষার্থে শপথ গ্রহণ করতে চাই।

’২৪-এর আন্দোলনে যখন মাঠে নামে, তখন সবাই বলছিল তোমরা কেন মাঠে নামলে? ক্বওমি ছাত্ররা বলেছিল, আমরা চাকরির জন্য নামিনি, স্কুল-কলেজের আমার ভাইদের বুকে কেন গুলি করা হলো, এর জবাব দিতে নামছি। সুতরাং ভবিষ্যতেও ফ্যাসিবাদের বিরুদ্ধে মাদ্রাসাগুলো থেকে আবাবিল নেমে আসবে।’

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

হাসনাত আবদুল্লাহর কাছে ভোটে হারা সেই জসিমের দলের পদ স্থগিত

‘ভিপি নুরের নির্দেশ, ৫ লাখ টাকার কম হবে না’, আলোচিত সেই নেতা কারাগারে

‘ছাত্রদলে কোনো ছাত্র নেই’: সালমান মুক্তাদিরের মন্তব্যের জবাব দিলেন নাসির

সাইবার আইনের নামে জনগণের কণ্ঠ রোধ মেনে নেওয়া হবে না

শাহবাগে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা, ৫ মাস পর প্রতিবেদন জমা দিল তদন্ত কমিটি

ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু

ভারতীয় মাদ/কসহ ধরা পড়েও শাস্তি পাননি রাবি ছাত্রদল নেতা হাসিব

রাবিতে সাংবাদিকদের হামলার ঘটনায় দ্রুত তদন্ত ও বিচার চায় সিজেপি

সর্বাধিক পঠিত

ঢাকা দক্ষিণ এনসিপির আহ্বায়ক ইসহাক, সদস্য সচিব শাহরিয়ার

ফজলুর রহমানকে ডেকেছেন প্রধানমন্ত্রী

বিএনপি নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

সিন্ডিকেটে দেশের মানুষকে জিম্মি করে ফেলা হয়েছে: শিবির সভাপতি

গত ৫২-৫৪ বছরেও দেশের মানুষের চাওয়া-পাওয়া পূরণ হয়নি

রাশেদের আক্রমণের মুখে তুষার বললেন, ‘কোথায় বিয়ে করেছি’

রেজাল্টের আগ পর্যন্ত ভালো কি মন্দ হচ্ছে তা বলবো না: মুফতি ফয়জুল করিম

সিলেটের নতুন জেলা প্রশাসক রেজা হাসান

হেলমেট-চাপাতির রাজনীতি টিকবে না: আসিফ আকবর

শাহজালাল বিমানবন্দরে লাগেজ নিয়ে জামায়াতের ৪ এমপির ভোগান্তি