আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নেইমার

Post Image


২০২৬ ফিফা বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে নরওয়ের কাছে হেরে বিদায় নেয় ব্রাজিল। তার পরই তিনি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান। এবার জাতীয় দল থেকে অফিশিয়ালি অবসরের ঘোষণা পুনর্ব্যক্ত করেছেন তারকা স্ট্রাইকার নেইমার জুনিয়র। সম্প্রতি সান্তোসের হয়ে একটি ম্যাচ জয়ের পর সংবাদ সম্মেলনে অবসরের বিষয়টি নিশ্চিত করেন এই ব্রাজিলিয়ান তারকা।


গোলডটকমের প্রতিবেদনে বলা হয়, লাতিন আমেরিকার এই ফুটবল কিংবদন্তি ব্রাজিলের জার্সি গায়ে তার ১৬ বছরের দীর্ঘ ক্যারিয়ারের ইতি টেনেছেন। অবসর প্রসঙ্গে নেইমার বলেন, ‌‌‘আমার মনে হয়, আমার সময় শেষ।


২০৩০ বিশ্বকাপ অবধি আমি আর থাকছি না। আমি আমার দেশের হয়ে অনেক লড়েছি। অনেক ঘাম-রক্ত ত্যাগ করেছি।’

দেশের জার্সিতে অনেক ইতিহাস গড়েছি।


আমি আর জাতীয় দলের হয়ে খেলতে ইচ্ছুক নই। এখন আমার সব ফোকাস একমাত্র স্যান্টোসকে নিয়েই বলে যোগ করেন এই ব্রাজিলিয়ান তারকা। ২০২৬ বিশ্বকাপেও চোট-আঘাতগ্রস্ত নেইমারকে দলে নিয়েছিলেন জাতীয় দলের কোচ কার্লো আনচেলত্তি। বিশ্বকাপের প্রথম দুটি ম্যাচে নামেননি তিনি। স্কটল্যান্ডের বিরুদ্ধে ৭৬ মিনিটে মাঠে নামেন তিনি।


সেই ম্যাচ ব্রাজিল জেতে ৩-০। 


তবে এই বিশ্বকাপে একমাত্র গোল তিনি করেছেন নরওয়ের বিরুদ্ধে। রাউন্ড অব ১৬-র ম্যাচে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছিল ব্রাজিল। সেই ম্যাচে পেনাল্টি থেকে সেলেকাওদের হয়ে একমাত্র গোল করেছেন নেইমার। দেশের হয়ে তিনি খেলেছেন ১৩০টি ম্যাচ, করেছেন ৮০টি গোল। 


কিন্তু ২০১৪-২০২৬, মোট চারটি বিশ্বকাপ খেললেও একটিবারের জন্যও দেশকে বিশ্বকাপ জেতাতে পারলেন না এই তারকা।

সর্বশেষ খবর

২০৩১ বিশ্বকাপ সামনে রেখে পূর্বাচল স্টেডিয়াম ঘিরে মহাপরিকল্পনা

বিশ্বকাপ বিক্রি করতে চান ফিফা সভাপতি!

পেলে-মেসিকে পেছনে ফেলে ইয়ামালের নতুন কীর্তি

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নেইমার

অস্ট্রেলিয়ার বিপক্ষে নাহিদের না থাকা বাংলাদেশের বড় ক্ষতি: সাকিব

নাম বদলাতে বাধ্য হচ্ছেন বিশ্বকাপ কাঁপানো ‘ভোজিনহা’

অতীত নিয়ে কোনো আক্ষেপ নেই সাকিবের

এবার টিভি সিরিজে অভিনয় করবেন রোনালদো