সরকার ‘সবার আগে বিএনপি’ প্রতিষ্ঠায় ব্যস্ত, দাবি জামায়াতের

Post Image

‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান দিলেও সরকার বাস্তবে ‘সবার আগে বিএনপি’ প্রতিষ্ঠায় ব্যস্ত রয়েছে বলে দাবি করেছে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। তিনি বলেন, রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানে বিএনপি সমর্থিত ব্যক্তিদের নিয়োগ দিয়ে দলীয়করণকে উৎসাহিত করা হচ্ছে, যা ভবিষ্যতে দুর্নীতি ও পক্ষপাতদুষ্ট প্রশাসনিক কাঠামোকে আরও শক্তিশালী করবে।

মঙ্গলবার (২৮ জুলাই) রাজধানীর মগবাজারে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি করেন। 

তিনি বলেন, নির্বাচন কমিশনসহ গুরুত্বপূর্ণ সাংবিধানিক ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দলীয় প্রভাব বজায় থাকলে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব হবে না। এ কারণে নির্বাচন কমিশন থেকে দলীয় বিবেচনায় নিয়োগ পাওয়া ব্যক্তিদের অপসারণ না হলে স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে বিরোধী দলগুলোকে নতুন করে ভাবতে হবে।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, শুধু প্রতিবাদ কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ না থেকে প্রয়োজন হলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর দলীয়করণের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে। তার ভাষ্য, জনগণের প্রত্যাশা অনুযায়ী প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার না করে সরকার আইন সংশোধনের নামে একটি প্রহসনের পথ বেছে নিয়েছে।

মিয়া গোলাম পরোয়ার আরও বলেন, গণভোটের মাধ্যমে জনগণের মতামত বাস্তবায়নের পরিবর্তে বিএনপি প্রকাশ্যে দেয়া রাষ্ট্র সংস্কারের ৩১ দফা প্রতিশ্রুতি থেকে সরে এসেছে। তার দাবি, রাজনৈতিক দলগুলোর দেয়া সংস্কার-অঙ্গীকার বাস্তবায়নের পরিবর্তে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে।

একই সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকারিতা মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়েছে। এর ফলে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় প্রকাশ্যে মরদেহ পড়ে থাকার মতো ঘটনা ঘটছে, যা জননিরাপত্তার চরম অবনতিরই প্রতিফলন।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

যশোর-৪ আসনের সংসদ সদস্যের মেয়ে সিজোফ্রেনিয়ায় আক্রান্ত

সরকার ‘সবার আগে বিএনপি’ প্রতিষ্ঠায় ব্যস্ত, দাবি জামায়াতের

একটি দল এখন ‘টেলিগ্রাম লীগে’ পরিণত হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

দেশের মানুষ তারেক রহমানকে দেখে ভোট দেয়নি: হাসনাত আবদুল্লাহ

ছাত্রদলের সদ্য ঘোষিত কমিটিতে নেই কোনো নারী,ক্ষোভ ঝাড়লেন মির্জা ফখরুলের মেয়ে

শেয়ার জালিয়াতি মামলায় আসামি পদত্যাগী রাষ্ট্রপতি চুপ্পু

বিএনপিকে যারা ফ্যাসিবাদী বলে, তাদের জ্ঞানের অভাব রয়েছে: মির্জা ফখরুল

পদত্যাগ করলেন রাবিপ্রবি ছাত্রদলের ৩ নেতা

সর্বাধিক পঠিত

কোনো ব্যক্তি বা গোষ্ঠীর জন্য নয়, বাজেট হবে জনগণের কল্যাণে: অর্থমন্ত্রী

মা-বাবার কবর জিয়ারত করে প্রচারণা শেষ করলেন তারেক রহমান

বেলা যতই গড়াবে বিজয়ের দ্বারপ্রান্তে পৌঁছাব: হাসনাত আবদুল্লাহ

এমপি হলে দুর্নীতি করবো না, অন্যকেও করতে দেবো না: জামায়াত প্রার্থী

ইসি অভিমুখে জুলাই ঐক্য, জাপা প্রার্থীদের মনোনয়ন বাতিলের দাবি

‘ইসি ও একটি দল নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ খুঁজছে’

যুবদলের দুই নেতা বহিষ্কার

ফ্যাসিবাদ-আধিপত্যবাদ প্রতিরোধে একাই মাঠে এনসিপি

ষড়যন্ত্র-অপপ্রচার চালিয়ে বিএন‌পিকে দ‌মিয়ে রাখা যাবে না

নরসিংদীতে বিএনপি নেতাকর্মীদের গাড়িবহরে হামলা