তা‌রেক রহমান

ষড়যন্ত্র-অপপ্রচার চালিয়ে বিএন‌পিকে দ‌মিয়ে রাখা যাবে না

Post Image

ষড়যন্ত্র কিংবা অপপ্রচার চা‌লিয়ে বিএন‌পিকে দ‌মিয়ে রাখা যা‌বে না বলে মন্তব্য করেছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। শ‌নিবার রাজধানীর চিন-মৈত্রী সম্মেলন কে‌ন্দ্রের ‘হল অব ফেইমে’ আয়ো‌জিত গুম, খুন ও নির্যাতনের শিকার প‌রিবারের সঙ্গে মত‌বি‌নিময় সভায় তি‌নি এ কথা বলেন

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, স্বজনহারা পরিবারের সদস্যরা দেড় দশকের বেশি সময় ধরে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন করতে গিয়ে বছরের পর বছর ধরে অসংখ্য গুম-খুন, অপরহণ, মিথ্যা মামলায় হয়রানি, নির্যাতনের পরও বিএনপির একজন নেতাকর্মীও কিন্তু রাজপথ ছাড়েননি।

তি‌নি বলেন, আন্দোলনের তীব্রতা কখনো কখনো হয়তো কিছুটা স্তিমিত হয়েছে কিংবা কখনো তুঙ্গে উঠেছে। একই পরিবারের এক ভাই গুম হয়েছে, আরেক ভাই গিয়ে তার জায়গায় পরদিন রাজপথের আন্দোলনকে আরো তীব্রতর করার শপথ নিয়ে দাঁড়িয়ে গেছে।


বিএন‌পির চেয়ারম্যান বলেন, আন্দোলন করতে গিয়ে কৌশলের নামে গুপ্ত কিংবা সুপ্ত বেশ ধারণ করেনি বিএনপির কর্মীরা। তি‌নি বলেন, ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, যে দলের নেতাকর্মীরা অন্যায়ের বিরুদ্ধে এ ধরনের আপসহীন ভূমিকা রাখতে পারে, সেই দলের বিরুদ্ধে ষড়যন্ত্র কিংবা অপপ্রচার চালিয়ে কেউ এই দলকে দ‌মিয়ে রাখতে পারবে না।’

মায়ের ডাক ও আমরা বিএন‌পি প‌রিবারের যৌথ এই আয়োজনে অন্যদের মধ্যে উপ‌স্থিত ছিলেন বিএন‌পির সি‌নিয়র যুগ্ম মহাস‌চিব রুহুল ক‌বির রিজভী, স্থায়ী ক‌মি‌টির সদস্য সালাহউদ্দিন আহমদ, চেয়ারম্যা‌নের উপদেষ্টা তাহ‌সিনা রুশ‌দির লুনা, কেন্দ্রীয় নির্বাহী ক‌মি‌টির সদস্য ও গু‌মের ভুক্ত‌ভোগী হুম্মাম কাদের চৌধুরী প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন গুমের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’-এর সমন্বয়ক সানজিদা ইসলাম (তুলি) এবং আমরা বিএন‌পি প‌রিবা‌রের আহ্বায়ক আতিকুর রহমান রুমন।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

যশোর-৪ আসনের সংসদ সদস্যের মেয়ে সিজোফ্রেনিয়ায় আক্রান্ত

সরকার ‘সবার আগে বিএনপি’ প্রতিষ্ঠায় ব্যস্ত, দাবি জামায়াতের

একটি দল এখন ‘টেলিগ্রাম লীগে’ পরিণত হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

দেশের মানুষ তারেক রহমানকে দেখে ভোট দেয়নি: হাসনাত আবদুল্লাহ

ছাত্রদলের সদ্য ঘোষিত কমিটিতে নেই কোনো নারী,ক্ষোভ ঝাড়লেন মির্জা ফখরুলের মেয়ে

শেয়ার জালিয়াতি মামলায় আসামি পদত্যাগী রাষ্ট্রপতি চুপ্পু

বিএনপিকে যারা ফ্যাসিবাদী বলে, তাদের জ্ঞানের অভাব রয়েছে: মির্জা ফখরুল

পদত্যাগ করলেন রাবিপ্রবি ছাত্রদলের ৩ নেতা

সর্বাধিক পঠিত

বেলা যতই গড়াবে বিজয়ের দ্বারপ্রান্তে পৌঁছাব: হাসনাত আবদুল্লাহ

কোনো ব্যক্তি বা গোষ্ঠীর জন্য নয়, বাজেট হবে জনগণের কল্যাণে: অর্থমন্ত্রী

মা-বাবার কবর জিয়ারত করে প্রচারণা শেষ করলেন তারেক রহমান

ইসি অভিমুখে জুলাই ঐক্য, জাপা প্রার্থীদের মনোনয়ন বাতিলের দাবি

এমপি হলে দুর্নীতি করবো না, অন্যকেও করতে দেবো না: জামায়াত প্রার্থী

‘ইসি ও একটি দল নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ খুঁজছে’

যুবদলের দুই নেতা বহিষ্কার

ষড়যন্ত্র-অপপ্রচার চালিয়ে বিএন‌পিকে দ‌মিয়ে রাখা যাবে না

ফ্যাসিবাদ-আধিপত্যবাদ প্রতিরোধে একাই মাঠে এনসিপি

নরসিংদীতে বিএনপি নেতাকর্মীদের গাড়িবহরে হামলা