বেলা যতই গড়াবে বিজয়ের দ্বারপ্রান্তে পৌঁছাব: হাসনাত আবদুল্লাহ

Post Image

ৎকোনও ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই কুমিল্লা জেলার ১১টি আসনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে সাতটা থেকে জেলার ১ হাজার ৪৯১টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। বিভিন্ন আসনের কেন্দ্রগুলোতে গিয়ে দেখা গেছে নারী এবং পুরুষ ভোটারদের সরব উপস্থিতি। প্রার্থীরা তাদের ভোট দিচ্ছেন লাইনে দাঁড়িয়ে।

কুমিল্লার দেবিদ্বার উপজেলার গোপালনগর উচ্চ বিদ্যালয় ভোট দিয়েছেন কুমিল্লা ৪ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। বৃহস্পতিবার সকাল ৮টায় তিনি কেন্দ্রে গিয়ে ভোট দেন। 

ভোট দিয়ে হাসনাত আবদুল্লাহ সাংবাদিকদের বলেন, আশা করছি ভোটের পরিবেশ শেষ পর্যন্ত সুন্দর থাকবে। গত দুইদিন জুলাই আন্দোলনে হামলাকারীরাই ভোটারদের ভয় দেখানোসহ ভোটের পরিবেশ নষ্ট করার চেষ্টা করেছে। উৎসবমুখর পরিবেশ না থাকে তারা সে চেষ্টা করেছে। আশা করছি যতই বেলা গড়াবে আমরা বিজয়ের দ্বারপ্রান্তে পৌঁছাব। 

গণমাধ্যম কর্মীদের হাসনাত আবদুল্লাহ আরও বলেন, এখন পর্যন্ত কোনও কেন্দ্র থেকে প্রক্রিয়াগত জটিলতার কথা আমার কাছে আসেনি। আমরা যেকোনো ধরনের শঙ্কা ও সহিংসতা মুক্ত থাকতে চাই। ভোটে ভয়ের কিছু নেই, ভোট হবে উৎসবের। মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করবে- যার যাকে ইচ্ছা তাকেই ভোট দিবে। দেবিদ্বারে আমরা সামাজিক সৌহার্দ্য বজায় রাখবো।

কুমিল্লা-১০ লালমাই নাঙ্গলকোট আসনে নিশ্চিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী মোবাশ্বের আলম ভূঁইয়া। তিনিও ভোটের পরিবেশ সুষ্ঠু আছে জানিয়ে বলেন, আমরা গতকাল সারারাত গুজবের বিরুদ্ধে যুদ্ধ করেছি। ভোটারদের বলবো নির্ভয়ে এসে কেন্দ্রে ভোট দিতে। কুমিল্লা জেলায় মোট ভোটার সংখ্যা ৪৮ লাখ ৫০ হাজারেরও বেশি।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

প্রজ্ঞাপনের পরেও প্রধানমন্ত্রীর আগে ‘মাননীয়’, জুলকারনাইন লিখলেন— একটু বিব্রতকর না?

ট্রান্সফরমার চুরির মামলায় গ্রেফতার, স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার

লক্ষীপুরের রামগঞ্জে চুরি হওয়া গরু বিএনপি নেতার গোয়ালঘর থেকে উদ্ধার

নির্বাচন কমিশন নিয়ন্ত্রণ করে ‘কন্ট্রোলড ডেমোক্রেসি’ চায় বিএনপি: সাদিক কায়েম

‘২৮ দিন পর পিটিয়ে বের করে দেব’ বলা চবি ছাত্রদল নেতা শোকজ কেন্দ্রীয় সংগঠনের

মারধরের অভিযোগ অস্বীকার রাবি ছাত্রদলের, শিক্ষার্থীকে ‘গুপ্তচর’ দাবি

নির্বাচন কমিশনকে কমেডি সেন্টার নয়, আস্থার কেন্দ্র হিসেবে দেখতে চায় জনগণ: পাটওয়ারী

রাবি শিক্ষার্থীকে ছাত্রদলের হেনস্তার প্রতিবাদে ৪ দফা দাবি শিবিরের

সর্বাধিক পঠিত

ইরানের হামলায় ধ্বংসযজ্ঞ, ক্ষতিপূরণের ৩৯ হাজার আবেদন ইসরায়েলে

৩২ আসনে ফলাফল কারচুপির অভিযোগে আইনি লড়াই করবে জামায়াত জোট

নুসরাত তাবাসসুমের গেজেট প্রকাশ আজই?

বিশিষ্ট নাগরিকদের সম্মানে ছাত্রশিবিরের ইফতার মাহফিল

নতুন বাংলাদেশে লাগবে শিক্ষা, বড় বড় ব্রিজ-দালান নয় : আমীর খসরু

জুলাই সনদ বাস্তবায়ন না হলে ‘আরেকটা জুলাই’ অবধারিত : ড. আযাদ

সাংবাদিকদের ওপর পুলিশের লাঠিপেটার নিন্দা জামায়াতের

নারী সেজে টিকটক করতেন ছাত্রদল নেতা রেদোয়ান

দুপুরে এনসিপির সংবাদ সম্মেলন, দলে যোগ দিতে পারেন যারা

জুলাই গণহত্যার বিচার ও রাষ্ট্র সংস্কারের দায়িত্ব এনসিপিকেই নিতে হবে