এমপি হলে দুর্নীতি করবো না, অন্যকেও করতে দেবো না: জামায়াত প্রার্থী

Post Image

সুনামগঞ্জ– ১ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী জেলা জামায়াতের আমির মাওলানা তোফায়েল আহম্মেদ খাঁন সংস্কার ও দুর্নীতিমুক্ত রাজনীতির অঙ্গীকার ব্যক্ত করে বলেন, আমি ভোটের মাঠে ব্যাপক সাড়া পাচ্ছি। দাঁড়িপাল্লার পক্ষে নারী-পুরুষ মিলে দিনরাত পরিশ্রম করছেন। দেশ ও প্রবাসী ভোটারের চেষ্টায় এমপি নির্বাচিত হলে শুল্কমুক্ত গাড়ি নেবো না, সরকারি কোন প্লট নেবো না। নিজেও দুর্নীতি করবো না, অন্যকেও করতে দেবো না।

বুধবার বিকেলে শহরের হাছননগর ইসলামিক সেন্টারে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ২৪ আগস্টের আগে ও পরে প্রতিটি সংকটে আমি জনগণের পাশে ছিলাম। বিপ্লবের আগে মজলুম ছিলাম, বিপ্লবের পরে নির্লোভ আছি। হাওরের বালু মহাল, সীমান্ত বাণিজ্য, চাঁদাবাজিতে আমি কিংবা আমার দল জড়িত ছিলো না। ভবিষ্যতেও করবো না। নিজেরা দুর্নীতি করবো না অন্যকে করতে দেবো না।

সুনামগঞ্জ– ১ আসন চারটি উপজেলা নিয়ে গঠিত উল্লেখ করে তিনি বলেন, এ অঞ্চলে মাছ, পাথর, ধান ও পর্যটনের বিপুল সম্ভাবনা রয়েছে। সরকার এখান থেকে বিশাল রাজস্ব পেলেও দুঃখজনকভাবে এলাকাটি এখনো দেশের পিছিয়ে পড়া অঞ্চলের তালিকায় রয়ে গেছে। পূর্ববর্তী সংসদ সদস্যরা প্রয়োজনীয় উন্নয়ন কার্যক্রম গ্রহণ করেননি বলেও তিনি অভিযোগ করেন। বিশেষ করে সড়ক যোগাযোগ ব্যবস্থার বেহাল দশা, শিক্ষা, স্বাস্থ্য ও বাসস্থানের ঘাটতির কথা তুলে ধরেন। আমি হাওরের উন্নয়নে বৈপ্লবিক পরিবর্তন সাধন করব ইনশাআল্লাহ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি সেক্রেটারি অধ্যাপক মু. আব্দুল্লাহ, সিলেট মহানগরী শ্রমিক কল্যাণ সংগঠনের সাংগঠনিক সম্পাদক দিলশাদ মিয়া, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি লুৎফর রহমান দুলাল,সহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

মোহাম্মদপুরে চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা আটক

প্রকৃত শিক্ষা না হলে শিক্ষিত লোকেরা চোর-ডাকাত হয়: এমপি মুজিবুর

ন্যায়বিচার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চলবে: বিরোধীদলীয় হুইপ

সাংবাদিকদের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় : জামায়াত

রাবি সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জামায়াতের নিন্দা

৩১ অক্টোবর জামায়াত জোটের ঢাকা-খুলনা-যশোর-কুষ্টিয়া লংমার্চ

২ কোটি ২৩ লাখ টাকা আত্মসাতের মামলায় কারাগারে বিএনপি নেতা

প্রস্তুত আছি, দল চাইলে মেয়র পদে নির্বাচন করব: ইশরাক

সর্বাধিক পঠিত

ব্যাংক হিসাব খুলতে লাগবে না টিআইএন

বিএনপি সরকারে এলে কোরআনের বিরুদ্ধে কোনো আইন করবে না : কায়কোবাদ

‘আমাদের প্রত্যাশা সরকার এই দাবি দ্রুত পূরণ করবে’

বালিকাণ্ডে অডিও ফাঁস, শাহজাহান চৌধুরীর নিরাপত্তা চায় জামায়াত

ঢাকা দক্ষিণ এনসিপির আহ্বায়ক ইসহাক, সদস্য সচিব শাহরিয়ার

‘গুপ্ত রাজনীতি’ নিষিদ্ধের দাবি বাংলাদেশ ছাত্র জমিয়তের

রাশেদের আক্রমণের মুখে তুষার বললেন, ‘কোথায় বিয়ে করেছি’

সিন্ডিকেটে দেশের মানুষকে জিম্মি করে ফেলা হয়েছে: শিবির সভাপতি

আজ ৫ নির্বাচনি জনসভায় যোগ দেবেন জামায়াত আমির

ফজলুর রহমানকে ডেকেছেন প্রধানমন্ত্রী