প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন লেবাননের প্রেসিডেন্ট

Post Image

লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন চলতি সপ্তাহে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। সেখানে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন।

প্রায় ২০ বছরের মধ্যে তিনিই প্রথম লেবাননের রাষ্ট্রপ্রধান, যিনি হোয়াইট হাউস সফর করছেন।  মঙ্গলবারের (২১ জুলাই) এই বৈঠকে আউন ও ট্রাম্পের প্রথম মুখোমুখি সাক্ষাৎ হবে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বৈঠকে আউন একটি পরিকল্পনা উপস্থাপন করবেন। এতে হিজবুল্লাহকে নিরস্ত্র করার উপায় এবং দক্ষিণ লেবানন থেকে ইসরাইলি সেনা প্রত্যাহারের বিষয়টি গুরুত্ব পাবে।

বর্তমানে লেবাননের জন্য সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, ইসরাইলি বাহিনী এখনো দেশটির দক্ষিণাঞ্চলের কিছু এলাকা দখল করে রয়েছে। পাশাপাশি ইসরাইলি হামলার কারণে বাস্তুচ্যুত হওয়া লাখো লেবানিজ এখনো নিজ বাড়িতে ফিরতে পারেননি।

অন্যদিকে, হিজবুল্লাহ সরকার ও ইসরাইলের মধ্যে সরাসরি আলোচনার বিরোধিতা করছে। একই সঙ্গে সংগঠনটি তাদের অস্ত্র জমা দেওয়ার সরকারি উদ্যোগও প্রত্যাখ্যান করেছে।


গত সপ্তাহে প্রেসিডেন্টের কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে জোসেফ আউন বলেন, তিনি ট্রাম্পকে অনুরোধ করবেন যেন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত ২৬ জুন হওয়া লেবানন-ইসরাইল সমঝোতা বাস্তবায়নে ইসরাইলের ওপর প্রয়োজনীয় চাপ প্রয়োগ করা হয়।

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন লেবাননের প্রেসিডেন্ট

কেন ইরান যুদ্ধে জিততে পারছে না যুক্তরাষ্ট্র

সাত সকালে ভূমিকম্পে কেঁপে উঠল ইরান

যুক্তরাষ্ট্রকে ‘বড় শয়তান’ বললেন ইরানের শীর্ষ সামরিক কমান্ডার

একসাথে মরার পরিকল্পনা, প্রেমিক নদীতে ঝাঁপ দেওয়ার পরেই পালালেন প্রেমিকা

আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা

প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সংঘাতে জড়ানোর ইচ্ছা নেই: ইরান

এবার জর্ডানে মার্কিন সামরিক স্থাপনায় হামলা

সর্বাধিক পঠিত

বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র

বন্যায় তলিয়েছে সাপের খামার, ছড়িয়ে পড়েছে ৯০০ বিষধর সাপ

উত্তপ্ত পরিস্থিতিতে ইসলামী বিশ্বকে জরুরি পদক্ষেপের আহ্বান এরদোয়ানের

মার্কিন বাহিনীও ইরানে হামলায় যোগ দিয়েছে

ফের ইরানে ভূমিকম্প, তবে কি পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালাচ্ছে তেহরান!

ইরান-ভেনেজুয়েলাকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

দূতাবাস কর্মীদের দ্রুত ইসরায়েল ত্যাগের নির্দেশ যুক্তরাষ্ট্রের

মুসলিম ব্রাদারহুডের কয়েকটি শাখাকে ‘সন্ত্রাসী সংগঠন’ তকমা দিচ্ছে ট্রাম্প

ব্রাজিল টানা ভারী বৃষ্টিতে বন্যায়: নিহত ১৪, নিখোঁজ প্রায় ৪৫

তেহরানের মিসাইল অংকে বিপাকে ট্রাম্প: ২৪ লাখের পিছনে আমেরিকার ব্যয় ৪৯ কোটি