জামায়াত নেতার ছেলেকে বাবর

‘সারাদিন সিজদায় থাকলেও শুকরিয়া আদায় হবে না’

Post Image

সংসদ ভবনের মসজিদে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের সঙ্গে আকস্মিক সাক্ষাতের একটি ব্যক্তিগত স্মৃতিচারণ সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন আলী আহমাদ মাবরুর। 

আলী আহমেদ মাবরুর জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারি জেনারেল আলী আহসান মুজাহিদের ছেলে।

শনিবার নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে বাবরের দীর্ঘ সিজদা, আবেগঘন কথোপকথন এবং অতীত স্মৃতির নানা দিক তুলে ধরেন জামায়াত নেতার ছেলে।

পোস্টে আলী আহমাদ মাবরুর জানান, সংসদের গত অধিবেশন চলাকালে মাগরিবের নামাজ আদায়ের জন্য তিনি সংসদ ভবনের মসজিদে যান। ফরজ ও সুন্নত নামাজ শেষে বের হওয়ার সময় তিনি দেখতে পান, একজন মুসল্লি দীর্ঘ সময় ধরে সিজদায় রয়েছেন। পরে কাছে গিয়ে তিনি নিশ্চিত হন, ওই ব্যক্তি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।

তিনি লিখেছেন, নামাজ শেষ হওয়ার পর বাবরের সঙ্গে কথা বলেন এবং নিজের পরিচয় দেন। তখন তিনি জানান, তার বাবা এবং বাবর ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার সহ-আসামি ছিলেন। আদালতে সাক্ষাতের সময় বাবরের সঙ্গে তার একাধিকবার দেখা হয়েছিল এবং তারা একসঙ্গে খাবারও ভাগাভাগি করে খেয়েছেন।

মাবরুরের ভাষ্য অনুযায়ী, পরিচয় জানার পর বাবর তাকে আবেগাপ্লুত হয়ে জড়িয়ে ধরেন এবং তার পরিবারের খোঁজখবর নেন। এ সময় তিনি অতীতের বিভিন্ন স্মৃতি স্মরণ করেন।

দীর্ঘ সিজদার কারণ জানতে চাইলে বাবর বলেন, যদি সম্ভব হতো, তিনি সারাদিনই সিজদায় থাকতেন। তার ভাষ্য অনুযায়ী, আল্লাহ তাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছেন, দীর্ঘ ১৭ বছরের কারাবাস ও কনডেম সেলের জীবন থেকে আবার সংসদে ফেরার সুযোগ দিয়েছেন। এসব নিয়ামতের জন্য যতই শুকরিয়া আদায় করা হোক না কেন, তা যথেষ্ট হবে না বলেও তিনি মন্তব্য করেন।

পোস্টে আলী আহমাদ মাবরুর আরও উল্লেখ করেন, ২৮ অক্টোবরের ঘটনাসহ বাবরের রাজনৈতিক ভূমিকা নিয়ে তার ব্যক্তিগত আপত্তি ও কষ্ট রয়েছে। তবে সংসদ ভবনের মসজিদে বাবরের দীর্ঘ সিজদা, আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের ধরন এবং তার বিনয় তাকে স্পর্শ করেছে বলে তিনি লেখেন।

স্মৃতিচারণের শেষাংশে তিনি জানান, মসজিদ থেকে বের হওয়ার পর অনেকেই বাবরের সঙ্গে ছবি তুলছিলেন। সাধারণত এ ধরনের পরিস্থিতিতে তিনি ছবি তোলেন না। তবে সেদিন তিনি নিজেই বাবরের সঙ্গে একটি স্মৃতি হিসেবে ছবি তোলার অনুরোধ করেন। জবাবে বাবর বলেন, “আমার আংকেলের সঙ্গে তো আমিই ছবি তুলব।” পরে তার জন্য দোয়া করে বিদায় জানান বলে পোস্টে উল্লেখ করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

‘সারাদিন সিজদায় থাকলেও শুকরিয়া আদায় হবে না’

তবে কি আমানউল্লাহ আমানের পথে যাচ্ছেন সাদিক

বরিশালে আজ ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ

হঠাৎ করেই পাবনায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

বিরোধীদল ক্ষমতায় যাওয়ার জন্য জুলাইকে ব্যবহার করতে চায়: মির্জা ফখরুল

এনসিপির সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান

চাঁদাবাজি ঠেকাতে না পারলে ক্ষমতা ছেড়ে দিন: সারজিস আলম

জুলাই শহীদ পরিবারকে কোটি টাকা প্রদানসহ তিন দাবি এনসিপির

সর্বাধিক পঠিত

ভোট চুরি হতে পারে, ফলাফল না নিয়ে ফিরবেন না:ডা. শফিকুর রহমান

বিয়ের পিঁড়িতে বসছেন ডাকসু ভিপি সাদিক কায়েম, পাত্রী কে?

‘জামায়াত পরিশুদ্ধ না হলে বীরবিক্রম এবং মুক্তিযোদ্ধা তাদের সঙ্গে গেল কীভাবে?’

গণভোট না হলে জাতীয় নির্বাচন হবে ২০২৯ সালে

‘আমাদের জীবনের চাইতে মা-বোনদের ইজ্জতের দাম অনেক বেশি’

দলীয় পদ থেকে সরে দাঁড়াচ্ছেন জোনায়েদ সাকি

ঢাকা-১৫ আসনে জামায়াত আমিরের মনোনয়ন বৈধ ঘোষণা

রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিডিআরের নাম পুনর্বহাল করা হবে : তারেক রহমান

প্রতিপক্ষ পেছন থেকে আঘাত করছে : রিজওয়ানা হাসান

সুদানে বাংলাদেশি সেনাদের হতাহতের ঘটনায় রেজাউল করিমের শোক