এনসিপির সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান

Post Image

গাইবান্ধায় এনসিপির সমাবেশে বক্তব্যের শেষে ‘জয় বাংলা’ স্লোগান দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাদুল্লাপুর উপজেলা সভাপতি শফিজল ইসলাম।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যায় জুলাই পদযাত্রা উপলক্ষে গাইবান্ধার সাদুল্লাপুর শহীদ মিনার চত্বরে এক সমাবেশে বক্তব্যের একেবারে শেষাংশে এ স্লোগান দেন শফিজল ইসলাম।

পদযাত্রা উপলক্ষে আয়োজিত এ সমাবেশে সভাপতি ছিলেন তিনি।

বক্তব্যে শফিজল ইসলাম বলেন, ‘আমি সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য পাড়া-মহল্লায় কথা বলছি। আমি অত্যন্ত সাড়া পাচ্ছি। আমাকে যদি জামালপুর ইউনিয়নের মানুষ একটু সহযোগিতা করে, আমাকে হয়তো ঠেকাতে পারবে না। জামালপুরের মানুষ আমাকে সহযোগিতা করলে আমাকে ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। এ আশা রেখে বক্তব্য শেষ করছি। জয় বাংলা।’

এ স্লোগান দেওয়ার পর পরই কেন্দ্রীয় নেতারাসহ উপস্থিত নেতাকর্মীরা তার দিকে তাকান এবং নাসিরুদ্দিন পাটোয়ারী-সারজিস আলম মুচকি হাসেন। কিছুক্ষণ হাস্যরসের সৃষ্টি হয়। পরে অবশ্য এ ভুলের জন্য তাৎক্ষণিকভাবে ‘সরি’ বলে ইনকিলাব জিন্দাবাদ স্লোগান দিয়ে মঞ্চ ছাড়েন শফিজল।

এদিকে তার জয় বাংলা স্লোগানের ভিডিওটি মুহূর্তেই বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা ও নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন- জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী, উত্তারাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, কেন্দ্রীয় কমিটির সংগঠক নাজমুল হাসান সোহাগ, কেন্দ্রীয় নেত্রী সুমাইয়া ফারজানা দিনা ও গাইবান্ধা জেলা কমিটির আহ্বায়ক এস এম খাদেমুল ইসলাম খুদি।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

বিরোধীদল ক্ষমতায় যাওয়ার জন্য জুলাইকে ব্যবহার করতে চায়: মির্জা ফখরুল

এনসিপির সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান

চাঁদাবাজি ঠেকাতে না পারলে ক্ষমতা ছেড়ে দিন: সারজিস আলম

জুলাই শহীদ পরিবারকে কোটি টাকা প্রদানসহ তিন দাবি এনসিপির

প্রধানমন্ত্রী সংস্কার নামে প্রতারণা করছেন: নাসীরুদ্দীন পাটওয়ারী

‌‘আবু সাঈদের চেতনা নতুন প্রজন্মকে দেশপ্রেম, ন্যায়বিচারের পক্ষে জাগিয়ে তুলছে’

‘জুলাই-আগস্ট অভ্যুত্থানে শহীদদের প্রতি ছাত্রদল বেইমানি করবে না’

‘ভারতকে খুশি করার জন্য সংবিধান বানিয়েছিল শেখ মুজিব’

সর্বাধিক পঠিত

‘মুক্তিযুদ্ধ নিয়ে আপনার বাবাকে কবর থেকে ক্ষমা চাইতে বলেন’

ভোট চুরি হতে পারে, ফলাফল না নিয়ে ফিরবেন না:ডা. শফিকুর রহমান

তারেক রহমানের সঙ্গে মঞ্চে বহিষ্কৃত সাক্কু!

‘জামায়াত পরিশুদ্ধ না হলে বীরবিক্রম এবং মুক্তিযোদ্ধা তাদের সঙ্গে গেল কীভাবে?’

বিয়ের পিঁড়িতে বসছেন ডাকসু ভিপি সাদিক কায়েম, পাত্রী কে?

গণভোট না হলে জাতীয় নির্বাচন হবে ২০২৯ সালে

দলীয় পদ থেকে সরে দাঁড়াচ্ছেন জোনায়েদ সাকি

‘আমাদের জীবনের চাইতে মা-বোনদের ইজ্জতের দাম অনেক বেশি’

রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিডিআরের নাম পুনর্বহাল করা হবে : তারেক রহমান

প্রার্থিতা ফিরে পেয়ে তাসনিম জারার স্ট্যাটাস