বরিশালে আজ ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ

Post Image

জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বরিশাল বিভাগীয় সমাবেশ আজ। শনিবার (১৮ জুলাই) দুপুর ২টায় কেন্দ্রীয় হেমায়েত উদ্দিন ঈদগাহে অনুষ্ঠাতব্য এই সমাবেশে অংশ নেবেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান।

এছাড়াও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), বাংলাদেশ খেলাফত মসজিল, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি), বাংলাদেশ লেবার পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জগপা) সহ ১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয় নেতৃবৃন্দ অংশগ্রহণ করবেন।

বিভাগীয় সমাবেশ সফল করতে সব প্রস্তুতি সম্পন্ন করেছে সমাবেশ বাস্তবায়ন কমিটি। সমাবেশ স্থলে মঞ্চ তৈরির পাশাপাশি বরিশালজুড়ে পোস্টার, বিলবোর্ড লাগানো হয়েছে। দফায় দফায় বৈঠক করেছেন ১১ দলীয় ঐক্যের স্থানীয় নেতারা।

জামায়াতে ইসলামীর বরিশাল অঞ্চল পরিচালক ও দলের কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়ায্যম হোসাইন হেলাল জানিয়েছেন, গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও যোগাযোগ ব্যবস্থাসহ অবহেলিত দক্ষিণাঞ্চলের সার্বিক উন্নয়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের বরিশাল বিভাগীয় সমাবেশ আয়োজন করা হয়েছে। সমাবেশে প্রায় পাঁচ লাখ মানুষের সমাগমের প্রস্তুতি রয়েছে তাদের। দুপুর ২টায় কেন্দ্রীয় হেমায়েত উদ্দিন ঈদগাহে সমাবেশ শুরু হবে।

তিনি জানান, বিভাগীয় সমাবেশে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। সভাপতিত্ব করবেন কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়ায্যম হোসাইন হেলাল।

এছাড়াও বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, এলডিপির চেয়ারম্যান ড. কর্নেল অলি আহমদ-বীর বিক্রম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক, এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, জাগপা’র সহ-সভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত আমির আল্লামা আবদুল কাইয়ুম সুবহানী এবং বিডিপি’র চেয়ারম্যান অ্যাডভোকেট একেএম আনোয়ারুল ইসলাম চাঁনসহ ঐক্য জোটের কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।

মুয়ায্যম হোসাইন হেলাল বলেন, বিরোধী দলীয় নেতা ও আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান শনিবার সকালে সড়ক পথে বরিশাল এসে পৌঁছাবেন। নগরীর প্রবেশদ্বার গড়িয়ারপার থেকে শুরু করে নথুল্লাবাদ, হাতেম আলী চৌমাথা, আমতলার মোরসহ সার্কিট হাউস পর্যন্ত সড়কের গুরুত্বপূর্ণ স্থানে দলীয় নেতাকর্মীরা তাকে বরণ এবং সংবর্ধনা জানাবেন।

তিনি বলেন, সমাবেশ বাস্তবায়ন এবং সুশৃঙ্খল করতে বরিশাল বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত পরিবহন ও নৌযান নোঙরের ব্যবস্থা করা হয়েছে। সমাবেশে আগত নেতাকর্মীদের জন্য পর্যাপ্ত নিরাপত্তা, চিকিৎসা সহায়তা ও পয়োনিষ্কাশনের ব্যবস্থা করা হয়েছে।

সমাবেশে আগত নেতাকর্মীদের যেকোনো সমস্যা সমাধানের জন্য গুরুত্বপূর্ণ স্থানসমূহে পর্যাপ্ত স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখা হয়েছে। সমাবেশের নিরাপত্তায় দায়িত্বপালন করা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও মিডিয়া কর্মীদের পেশাগত দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

বরিশালে আজ ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ

হঠাৎ করেই পাবনায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

বিরোধীদল ক্ষমতায় যাওয়ার জন্য জুলাইকে ব্যবহার করতে চায়: মির্জা ফখরুল

এনসিপির সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান

চাঁদাবাজি ঠেকাতে না পারলে ক্ষমতা ছেড়ে দিন: সারজিস আলম

জুলাই শহীদ পরিবারকে কোটি টাকা প্রদানসহ তিন দাবি এনসিপির

প্রধানমন্ত্রী সংস্কার নামে প্রতারণা করছেন: নাসীরুদ্দীন পাটওয়ারী

‌‘আবু সাঈদের চেতনা নতুন প্রজন্মকে দেশপ্রেম, ন্যায়বিচারের পক্ষে জাগিয়ে তুলছে’

সর্বাধিক পঠিত

তারেক রহমানের সঙ্গে মঞ্চে বহিষ্কৃত সাক্কু!

‘জামায়াত পরিশুদ্ধ না হলে বীরবিক্রম এবং মুক্তিযোদ্ধা তাদের সঙ্গে গেল কীভাবে?’

বিয়ের পিঁড়িতে বসছেন ডাকসু ভিপি সাদিক কায়েম, পাত্রী কে?

ভোট চুরি হতে পারে, ফলাফল না নিয়ে ফিরবেন না:ডা. শফিকুর রহমান

গণভোট না হলে জাতীয় নির্বাচন হবে ২০২৯ সালে

‘আমাদের জীবনের চাইতে মা-বোনদের ইজ্জতের দাম অনেক বেশি’

দলীয় পদ থেকে সরে দাঁড়াচ্ছেন জোনায়েদ সাকি

সুদানে বাংলাদেশি সেনাদের হতাহতের ঘটনায় রেজাউল করিমের শোক

রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিডিআরের নাম পুনর্বহাল করা হবে : তারেক রহমান

প্রতিপক্ষ পেছন থেকে আঘাত করছে : রিজওয়ানা হাসান