বাংলাদেশের মানুষ আমাদের সবসময়ই চমকে দেয়: স্কালোনি

Post Image

ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ সেমিফাইনালের আগে বাংলাদেশের সমর্থকদের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আর্জেন্টিনা জাতীয় দলের প্রধান কোচ লিওনেল স্কালোনি। আর্জেন্টিনা থেকে এত দূরের একটি দেশের মানুষের অকৃত্রিম সমর্থন তাদের সবসময়ই বিস্মিত করে বলেও জানান তিনি।

মঙ্গলবার (১৪ জুলাই) যুক্তরাষ্ট্রের আটলান্টায় সেমিফাইনাল-পূর্ব সংবাদ সম্মেলনে এক বাংলাদেশি সাংবাদিকের প্রশ্নের জবাবে স্কালোনি এ কথা বলেন।

বাংলাদেশের কোটি কোটি আর্জেন্টিনা সমর্থকের উদ্দেশে কোনো বার্তা আছে কি না—এমন প্রশ্নের উত্তরে স্কালোনি বলেন, ‘সত্যি বলতে, এটা বিস্ময়কর। বাংলাদেশের মানুষ আমাদের সবসময়ই চমকে দেয়। আর্জেন্টিনা থেকে এত দূরে হয়েও তারা যেভাবে আমাদের সমর্থন করে, সেটা সত্যিই দারুণ।’

তিনি বলেন, ‘নিজ দেশের বাইরের মানুষদের আর্জেন্টিনা জাতীয় দলের জার্সি পরে থাকতে দেখাটা আমাদের জন্য অসাধারণ অনুভূতি। আপনাদের প্রতি আমাদের আন্তরিক কৃতজ্ঞতা। ধন্যবাদ, বাংলাদেশ।’

স্কালোনি আরও বলেন, ‘আশা করি আগামীকাল আমরা তাদের আনন্দ দিতে পারব। সেই লক্ষ্য নিয়েই আমরা মাঠে নামব।’


সংবাদ সম্মেলনে স্কালোনি স্প্যানিশ ভাষায় প্রশ্নের উত্তর দেন। অনুবাদকের মাধ্যমে বাংলাদেশি সাংবাদিকের প্রশ্ন শোনার পর তিনি নিজের বক্তব্যের শেষে স্প্যানিশ ভাষায় বলেন, ‘গ্রাসিয়াস, বাংলাদেশ’—যার অর্থ, ‘ধন্যবাদ, বাংলাদেশ’।


আর্জেন্টিনা দলের সংবাদ সম্মেলনে সাধারণত স্প্যানিশ ভাষার বাইরে প্রশ্ন করার সুযোগ খুব কমই দেওয়া হয়। তবে এবার বাংলাদেশ থেকে উপস্থিত এক সাংবাদিককে প্রশ্ন করার সুযোগ দেওয়া হয়। সেই প্রশ্নের জবাবেই বাংলাদেশের সমর্থকদের প্রতি নিজের ভালো লাগার কথা প্রকাশ করেন বিশ্বকাপজয়ী এই কোচ।

সর্বশেষ খবর

বাংলাদেশের মানুষ আমাদের সবসময়ই চমকে দেয়: স্কালোনি

ফ্রান্সকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন

ট্রেনিং শেষ না করেই মাঠ ছাড়লেন এমবাপ্পে, সেমিতে খেলবেন তো?

বিশ্বকাপের মাঝেই সুখবর পেলেন দিবালা

বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল সহ টিভিতে যা দেখবেন

ফিফা সভাপতির পদত্যাগ চেয়ে তার নিজের দেশেই বিক্ষোভ

ইংল্যান্ডের বিপক্ষে অ্যাওয়ে জার্সিতে মাঠে নামবে আর্জেন্টিনা

আর্জেন্টিনা কী করেছিল ইংল্যান্ডের বিপক্ষে শেষ দুই ম্যাচে

সর্বাধিক পঠিত

টিভিতে যে খেলা দেখবেন আজ

আজ থেকেই আবার মাঠে ফিরছে বিপিএল

টি-টোয়েন্টি বিশ্বকাপ: দক্ষিণ আফ্রিকার সামনে মুখ থুবড়ে পড়ল ভারত

ভারতকে হারিয়ে বিশ্বকাপ শুরুর আশা বাংলাদেশের

২০২৬ সালের হোম সিরিজের সূচি প্রকাশ করলো বিসিবি

সেমিফাইনালে যাবে কোন চার দল, জানাল সুপার কম্পিউটার

আজ টিভিতে যে খেলা দেখবেন

ঢাকা ক্যাপিটালসকে পাত্তাই দিলো না চট্টগ্রাম রয়্যালস

অস্ট্রেলিয়ার কাছে ধবলধোলাই খেল ভারত, হিলির বিশ্ব রেকর্ড

যৌন হয়রানির প্রতিবেদনে অসন্তুষ্ট জাহানারা