অস্ট্রেলিয়ার কাছে ধবলধোলাই খেল ভারত, হিলির বিশ্ব রেকর্ড

Post Image


স্ত্রী শেষবারের মতো ওয়ানডে খেলতে নামছেন, স্বামী ধারাভাষ্য দিচ্ছেন। ‘ক্রিকেট কাপল’ মিচেল স্টার্ক আর অ্যালিসা হিলির জীবনের অন্যতম সেরা মুহূর্ত হয়ে থাকবে এটি। 


প্রতিপক্ষ ভারতীয় দলের কাছ থেকে ‘গার্ড অব অনার’ পাওয়ার মুহূর্তও নিশ্চয় অনেক দিন মনে থাকবে এই দম্পতির।

তবে এরপর যা হলো, তা ভুলে যেতে চাইবে ভারত নারী দল।


হোবার্টে আজ ভারতের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৯৮ বলে ১৫৮ রানের দৃষ্টিনন্দন ইনিংস উপহার দিয়েছেন হিলি, যা মেয়েদের ওয়ানডেতে ক্যারিয়ারের শেষ ম্যাচে সর্বোচ্চ রানের বিশ্ব রেকর্ড।


হিলির রেকর্ডের পর বেথ মুনির অপরাজিত সেঞ্চুরিতে ৭ উইকেটে ৪০৯ রান করেছিল অস্ট্রেলিয়া। এটি অস্ট্রেলিয়ার মাটিতে নারী ওয়ানডেতে সর্বোচ্চ আর ভারতের বিপক্ষে যেকোনো মাঠেই সর্বোচ্চ। জবাবে ভারত ২৯ বল বাকি থাকতে ২২৪ রানে অলআউট হয়।


আজ ১৮৫ রানের বিশাল জয়ের আগে প্রথম দুই ওয়ানডেও অনায়াসে জিতেছিল অস্ট্রেলিয়া। ফলে তিন ম্যাচের সিরিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাই হলো মাত্র চার মাস আগেই ওয়ানডে বিশ্বকাপ জেতা ভারত। 

 

ওয়ানডে ক্যারিয়ারে আজ প্রথমবারের মতো বোলিং করেছেন অ্যালিসা হিলি। ছবি: ক্রিকেট অস্ট্রেলিয়া

বিদায়ী ওয়ানডেতে ম্যাচসেরা পুরস্কারটা হিলির হাতেই উঠেছে।


এই উইকেটকিপার-ব্যাটার ১৬ বছরের ওয়ানডে ক্যারিয়ারে আজ প্রথমবারের মতো বোলিং করেছেন। ২ ওভারে ১২ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য।  

আগামী ২৪ মার্চ ৩৬ বছর পূর্ণ করতে যাওয়া হিলি গত জানুয়ারিতেই জানিয়েছিলেন, ভারত সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন। 


আগামী সপ্তাহে শেষ টেস্ট খেলতে নামার আগে আজ ছিল ওয়ানডে থেকে অবসরের পালা। 


সংক্ষিপ্ত স্কোর


অস্ট্রেলিয়া নারী দল: ৫০ ওভারে ৪০৯/৭ (হিলি ১৫৮, মুনি ১০৬*, ভোল ৬২; স্নেহ ২/৬৬, চরণি ২/১০৬)।


ভারত নারী দল: ৪৫.১ ওভারে ২২৪ অলআউট (স্নেহ ৪৪, জেমিমা ৪২, দীপ্তি ২৯; কিং ৪/৩১, ওয়্যারহাম ২/৩)।

ফল: অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল ১৮৫ রানে জয়ী।

সর্বশেষ খবর

নিউজিল্যান্ডকে উড়িয়ে বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

আজ টিভিতে যে খেলা দেখবেন

শিরোপা ও রেকর্ডের লড়াইয়ে ভারত–নিউজিল্যান্ড

ফাইনালের আগে ভাগ্য পরিবর্তনের জন্য হোটেল পরিবর্তন ভারতীয় দলের

টিভিতে যে খেলা দেখবেন আজ

পাকিস্তান সিরিজে বাংলাদেশ দলে আছেন যারা

৫ গোল হজম করে হারলো বাংলাদেশ

আজ টিভিতে যে খেলা দেখবেন

সর্বাধিক পঠিত

সাইফের ঝড়ো ব্যাটিংয়ে আফগানদের হোয়াইটওয়াশ করে ছাড়ল টাইগাররা

টিভিতে যে খেলা দেখবেন আজ

নিপাহ ভাইরাসের ছড়াছড়ি, ভারতে বিশ্বকাপ আয়োজনে অনিশ্চয়তা !

ভারতে না গেলে বাংলাদেশের ম্যাচগুলো আয়োজন করতে প্রস্তুত পাকিস্তান

ভারতে বিশ্বকাপে বাংলাদেশ দল পাঠানো সম্ভব নয়, আইসিসিকে বিসিবি

রোনালদোর বিরল রেকর্ড স্পর্শ করলেন এমবাপ্পে

ভুটানকে ১২ গোলে উড়িয়ে দিয়ে বাংলাদেশের রাজকীয় শুরু

পাকিস্তান সিরিজেই জাতীয় দলে ফিরছেন সাকিব!

বাংলাদেশ সফরের জন্য দল ঘোষণা করলো ওয়েস্ট ইন্ডিজ

শততম টেস্ট সেঞ্চুরি দিয়েই রাঙালেন মুশফিক