ইরানের তেল রপ্তানি ঠেকাতে নতুন মার্কিন নিষেধাজ্ঞা

Post Image

ইরানের তেল রপ্তানিতে সহায়তার অভিযোগে নতুন করে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। এবার ইরানের জ্যেষ্ঠ কর্মকর্তা মোহাম্মদ হোসেইন শামখানির সঙ্গে সংশ্লিষ্ট একটি শিপিং ও পরিবহন নেটওয়ার্ককে লক্ষ্য করে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।


মঙ্গলবার মার্কিন অর্থ মন্ত্রণালয় জানায়, ৫০টির বেশি ব্যক্তি, প্রতিষ্ঠান ও জাহাজের ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের দাবি, তারা ইরানের তেল বিদেশে পাঠাতে এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এড়িয়ে যেতে সহায়তা করেছে।


মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, এই নিষেধাজ্ঞার উদ্দেশ্য হলো ইরানের তেল রপ্তানির সঙ্গে জড়িত আর্থিক ও পরিবহন নেটওয়ার্ক দুর্বল করে দেওয়া।

মার্কিন অর্থ মন্ত্রণালয় আরও জানিয়েছে, এই নেটওয়ার্ক শুধু তেল পরিবহনই নয়, আন্তর্জাতিক কনটেইনার পরিবহন ও বিভিন্ন পণ্যের বাণিজ্যের সঙ্গেও জড়িত।


২০২৫ সালের জুলাই থেকে এখন পর্যন্ত এই নেটওয়ার্কের সঙ্গে সংশ্লিষ্ট ২০০-এর বেশি ব্যক্তি, প্রতিষ্ঠান ও জাহাজের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র।


নতুন নিষেধাজ্ঞার আওতায় সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর, ভারত, হংকং, মার্শাল দ্বীপপুঞ্জ এবং সেন্ট কিটস অ্যান্ড নেভিসের কয়েকটি শিপিং কোম্পানি, পরিবহন প্রতিষ্ঠান, জাহাজ পরিচালনাকারী ব্যক্তি ও আর্থিক মধ্যস্থতাকারীরা রয়েছেন।


যুক্তরাষ্ট্রের অভিযোগ, এসব ব্যক্তি ও প্রতিষ্ঠান ইরানের তেল ও অন্যান্য পণ্য পরিবহনে সহযোগিতা করছে।

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

আমি না বলা পর্যন্ত ইরানে হামলা চলবে, বিদ্যুৎকেন্দ্র-সেতুও ধ্বংস করব: ট্রাম্প

পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া সমঝোতা চুক্তি থেকে বেরিয়ে গেল ইরান

মোসাদের পরিকল্পনার অভিযোগ নাকচ করলেন আহমাদিনেজাদ

গভীর রাতে ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের

ইরানের তেল রপ্তানি ঠেকাতে নতুন মার্কিন নিষেধাজ্ঞা

হরমুজ প্রণালি রক্ষায় শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াইয়ের ঘোষণা ইরানের

ভারতে ফের করোনা ভাইরাসের থাবা

ভারতে করোনা ভাইরাসে ফের মৃত্যু ঘটনা, চিকিৎসকের সতর্কবার্তা

সর্বাধিক পঠিত

গাজা পুনর্গঠনে ১০ কোটি ডলার দেবে চীন

হরমুজ প্রণালির কিছু অংশ বন্ধ করল ইরান

উত্তপ্ত পরিস্থিতিতে ইসলামী বিশ্বকে জরুরি পদক্ষেপের আহ্বান এরদোয়ানের

স্বামী ও কন্যাকে হারানোর পর চলে গেলেন খামেনির স্ত্রীও

মধ্যপ্রাচ্যে ছাড়িয়ে এবার তুরস্কেও ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

শ্রীলঙ্কার কাছে ডুবে যাচ্ছে ইরানি নৌবাহিনীর জাহাজ

বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র

মার্কিন বাহিনীও ইরানে হামলায় যোগ দিয়েছে

বন্যায় তলিয়েছে সাপের খামার, ছড়িয়ে পড়েছে ৯০০ বিষধর সাপ

দূতাবাস কর্মীদের দ্রুত ইসরায়েল ত্যাগের নির্দেশ যুক্তরাষ্ট্রের