স্বামী ও কন্যাকে হারানোর পর চলে গেলেন খামেনির স্ত্রীও

Post Image


ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি-র স্ত্রী মানসুরেহ খোজাস্তেহ বাঘেরজাদেহ মারা গেছেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় গুরুতর আহত হওয়ার পর থেকে তিনি কোমায় ছিলেন বলে জানা গেছে।


ওই হামলায় খামেনির পাশাপাশি তার মেয়ে, নাতনি ও জামাতাও নিহত হন। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভি-র বরাতে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল।


৭৯ বছর বয়সী বাঘেরজাদেহ জনসমক্ষে খুব কমই উপস্থিত হতেন। খামেনির সঙ্গে তার ছয় সন্তান রয়েছে বলে জানা গেছে।


তার বাবা মোহাম্মদ এসমাঈল খোজাস্তেহ বাঘেরজাদেহ ছিলেন মাশহাদের একজন সুপরিচিত ব্যবসায়ী ছিলেন। আর ভাই হাসান পূর্বে রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিংয়ের (আইআরআইবি) উপপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন বলে জানিয়েছে ইরান ইন্টারন্যাশনাল।


খামেনির মৃত্যুর পর ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এ শোক আন্তর্জাতিক পরিসরেও পালিত হচ্ছে।


প্রসঙ্গত, গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন স্থানে ব্যাপক হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। মূলত ইরানের শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করেই এসব হামলা চালানো হয়। এতে খামেনিসহ ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ, খামেনির নিরাপত্তা উপদেষ্টা আলি শামখানি, সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ জেনারেল আবদুল রাহিম মুসাভি ও বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কমান্ডার-ইন-চিফ মোহাম্মদ পাকপুর প্রাণ হারান।


মার্কিন-ইসরায়েলি হামলায় বেসামরিক হতাহতের সংখ্যাও বাড়ছে। ইরানের রেড ক্রিসেন্ট জানিয়েছে, হামলায় এখন পর্যন্ত ৫৫৫ জন নিহত হয়েছেন।

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

বাংলাদেশে বন্যায় জানমালের ক্ষয়ক্ষতিতে মর্মাহত পাকিস্তানের প্রধানমন্ত্রী

আমরা থাকি বা না থাকি, প্রতিশোধ নেওয়া হবেই: মোজতবা খামেনি

ইরানে ফের হামলা চালাল যুক্তরাষ্ট্র, অনির্দিষ্টকালের জন্য বন্ধ হরমুজ প্রণালি

হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন দাবি

বিশ্বকাপ জিতুক আর্জেন্টিনা, চান বেনিয়ামিন নেতানিয়াহু

ইরান আত্মরক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ, পাকিস্তানের সেনাপ্রধানকে আরাঘচি

আমাকে থামাতে হলে হত্যা করতে হবে: মমতা

গাজা ইস্যুতে ক্ষমা চাইলেন যুক্তরাজ্যের সম্ভাব্য প্রধানমন্ত্রী বার্নহ্যাম

সর্বাধিক পঠিত

‘ইরান যুদ্ধ নিয়ে এমন কিছু জানি যা রাতে ঘুমাতে দেয় না’

গাজা পুনর্গঠনে ১০ কোটি ডলার দেবে চীন

হরমুজ প্রণালির কিছু অংশ বন্ধ করল ইরান

উত্তপ্ত পরিস্থিতিতে ইসলামী বিশ্বকে জরুরি পদক্ষেপের আহ্বান এরদোয়ানের

বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র

স্বামী ও কন্যাকে হারানোর পর চলে গেলেন খামেনির স্ত্রীও

মধ্যপ্রাচ্যে ছাড়িয়ে এবার তুরস্কেও ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

মার্কিন বাহিনীও ইরানে হামলায় যোগ দিয়েছে

বন্যায় তলিয়েছে সাপের খামার, ছড়িয়ে পড়েছে ৯০০ বিষধর সাপ

শ্রীলঙ্কার কাছে ডুবে যাচ্ছে ইরানি নৌবাহিনীর জাহাজ