ভারতে ফের করোনা ভাইরাসের থাবা

Post Image

বিশ্বজুড়ে আতঙ্কের নাম ছিল কোভিড-১৯। ২০২০ সালের করোনা মহামারির সেই আতঙ্কের রেশ যেন আজও পুরোপুরি কাটেনি। এরই মধ্যে ভারতে আবারও কোভিড-১৯ সংক্রমণের খবর সামনে এসেছে।

ভারতের অন্ধ্রপ্রদেশে ৮ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে এবং দুই জনের মৃত্যু হয়েছে। পরিস্থিতি বিবেচনায় রাজ্যজুড়ে নজরদারি জোরদার করা হয়েছে। হাসপাতালগুলোতে আলাদা ওয়ার্ড প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি প্রতিবেশী রাজ্য ওডিশাও অন্ধ্রপ্রদেশ-সংলগ্ন জেলাগুলোতে কোভিড-১৯ মোকাবিলায় বাড়তি সতর্কতা জারি করেছে। খবরটি প্রকাশের পর অনেকের মধ্যে উদ্বেগ তৈরি হলেও চিকিৎসকরা বলছেন, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।

হিন্দুস্তান টাইমস-এর প্রতিবেদনে বলা হয়, চিকিৎসকদের মতে বর্তমান পরিস্থিতি নতুন কোনো মহামারির ইঙ্গিত নয়। কোভিড-১৯ এখন বিশ্বের অনেক দেশের মতোই একটি এনডেমিক রোগে পরিণত হয়েছে। অর্থাৎ এটি পুরোপুরি নির্মূল হয়নি, বরং বছরের বিভিন্ন সময় সীমিত আকারে ফিরে আসে।

মুম্বাইয়ের গ্লেনইগলস হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট, চেস্ট ফিজিশিয়ান ও ব্রঙ্কোস্কোপিস্ট ডা. হরিশ চাপলে বলেন, বর্তমানে অধিকাংশ কোভিড সংক্রমণই মৃদু ধরনের এবং খুব কম রোগীকেই হাসপাতালে ভর্তি হতে হচ্ছে। তবে বয়স্ক ব্যক্তি এবং দীর্ঘদিন ধরে বিভিন্ন জটিল রোগে ভুগছেন এমন রোগীদের বিশেষ সতর্ক থাকতে হবে। তাদের শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত হাসপাতালে যোগাযোগ করার পরামর্শ দেন তিনি।

প্রথম মৃত্যুর ঘটনাটি ঘটে গত ২৮ জুন। ৬০ বছর বয়সী ওই ব্যক্তি গুরুতর ফুসফুসের সংক্রমণ, কিডনি রোগ, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপসহ একাধিক জটিল রোগে আক্রান্ত ছিলেন। মৃত্যুর পর করা আরটি-পিসিআর পরীক্ষায় তার শরীরে কোভিড-১৯ সংক্রমণ শনাক্ত হয়।

দ্বিতীয় মৃত্যুর ঘটনা ঘটে অন্ধ্রপ্রদেশের কড়াপা জেলায়। ৪৬ বছর বয়সী ওই ব্যক্তি গুরুতর ফুসফুসের সংক্রমণ ও সংশ্লিষ্ট জটিলতায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরে তার সংস্পর্শে আসা ব্যক্তিদের পরীক্ষা করলে ৪০টি নমুনার মধ্যে ৮ জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়।

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

ভারতে ফের করোনা ভাইরাসের থাবা

ভারতে করোনা ভাইরাসে ফের মৃত্যু ঘটনা, চিকিৎসকের সতর্কবার্তা

হরমুজে তেলবাহী জাহাজে ইরানের হামলায় ভারতীয় নাবিক নিহত

ইরানে ফের রাতভর হামলা যুক্তরাষ্ট্রের, দফায় দফায় বিস্ফোর

বালেন্দ্র শাহের পদত্যাগ দাবিতে উত্তাল রাজপথ

গরু জবাইয়ে বাধা নেই তামিলনাড়ুতে, থালাপতির বড় জয়

বাংলাদেশে বন্যা ও পাহাড় ধসে প্রাণহানিতে ব্যথিত পাকিস্তানের প্রধানমন্ত্রী

বাংলাদেশে বন্যায় জানমালের ক্ষয়ক্ষতিতে মর্মাহত পাকিস্তানের প্রধানমন্ত্রী

সর্বাধিক পঠিত

গাজা পুনর্গঠনে ১০ কোটি ডলার দেবে চীন

হরমুজ প্রণালির কিছু অংশ বন্ধ করল ইরান

উত্তপ্ত পরিস্থিতিতে ইসলামী বিশ্বকে জরুরি পদক্ষেপের আহ্বান এরদোয়ানের

স্বামী ও কন্যাকে হারানোর পর চলে গেলেন খামেনির স্ত্রীও

মধ্যপ্রাচ্যে ছাড়িয়ে এবার তুরস্কেও ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র

শ্রীলঙ্কার কাছে ডুবে যাচ্ছে ইরানি নৌবাহিনীর জাহাজ

বন্যায় তলিয়েছে সাপের খামার, ছড়িয়ে পড়েছে ৯০০ বিষধর সাপ

মার্কিন বাহিনীও ইরানে হামলায় যোগ দিয়েছে

দূতাবাস কর্মীদের দ্রুত ইসরায়েল ত্যাগের নির্দেশ যুক্তরাষ্ট্রের