বালেন্দ্র শাহের পদত্যাগ দাবিতে উত্তাল রাজপথ

Post Image

অর্থনৈতিক সংকট, কর্মসংস্থানের অভাব এবং তরুণদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তাকে কেন্দ্র করে আবারও অস্থির হয়ে উঠেছে নেপাল। গত তিন দিনে দেশটিতে তিন যুবক শরীরে পেট্রোল ঢেলে আত্মাহুতির চেষ্টা করেছেন। এতে এখন পর্যন্ত দুজনের মৃত্যু হয়েছে। এছাড়া গুরুতর দগ্ধ অবস্থায় আরও একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়া এই বিক্ষোভে প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের পদত্যাগের দাবি আরও জোরালো হয়ে উঠেছে। রাজধানীর কাঠমান্ডুসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভকারীরা রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছেন। প্রধান বিরোধী দল নেপালি কংগ্রেসের অভিযোগ, তরুণদের মধ্যে আস্থা ফিরিয়ে আনা এবং তাদের ভবিষ্যৎ নিয়ে কার্যকর উদ্যোগ নিতে সরকার ব্যর্থ হয়েছে।

তরুণদের সংগঠন ‘জেন-জি নেপাল’ দাবি করেছে, বর্তমান সরকার জনস্বার্থ উপেক্ষা করে কর্তৃত্ববাদী মনোভাব নিয়ে দেশ পরিচালনা করছে। সংগঠনটির ভাষ্য, কর্মসংস্থান সৃষ্টি, আয় বৃদ্ধি এবং তরুণদের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের বাজেট ও নীতিতে বাস্তবসম্মত কোনো পদক্ষেপ নেই।

উল্লেখ্য, ২০২২ সালে কাঠমান্ডুর মেয়র নির্বাচিত হওয়ার পর শহর পরিচ্ছন্নতা, ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণ এবং দুর্নীতিবিরোধী অভিযান পরিচালনা করে বালেন্দ্র শাহ ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। অবৈধ স্থাপনা উচ্ছেদে যানজট কিছুটা কমলেও হকার ও বস্তিবাসীদের একটি অংশের বিরোধিতার মুখে পড়তে হয়েছিল তাকে।

সূত্র: এনডিটিভি

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

বালেন্দ্র শাহের পদত্যাগ দাবিতে উত্তাল রাজপথ

গরু জবাইয়ে বাধা নেই তামিলনাড়ুতে, থালাপতির বড় জয়

বাংলাদেশে বন্যা ও পাহাড় ধসে প্রাণহানিতে ব্যথিত পাকিস্তানের প্রধানমন্ত্রী

বাংলাদেশে বন্যায় জানমালের ক্ষয়ক্ষতিতে মর্মাহত পাকিস্তানের প্রধানমন্ত্রী

আমরা থাকি বা না থাকি, প্রতিশোধ নেওয়া হবেই: মোজতবা খামেনি

ইরানে ফের হামলা চালাল যুক্তরাষ্ট্র, অনির্দিষ্টকালের জন্য বন্ধ হরমুজ প্রণালি

হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন দাবি

বিশ্বকাপ জিতুক আর্জেন্টিনা, চান বেনিয়ামিন নেতানিয়াহু

সর্বাধিক পঠিত

গাজা পুনর্গঠনে ১০ কোটি ডলার দেবে চীন

হরমুজ প্রণালির কিছু অংশ বন্ধ করল ইরান

উত্তপ্ত পরিস্থিতিতে ইসলামী বিশ্বকে জরুরি পদক্ষেপের আহ্বান এরদোয়ানের

বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র

স্বামী ও কন্যাকে হারানোর পর চলে গেলেন খামেনির স্ত্রীও

বালেন্দ্র শাহের পদত্যাগ দাবিতে উত্তাল রাজপথ

মধ্যপ্রাচ্যে ছাড়িয়ে এবার তুরস্কেও ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

মার্কিন বাহিনীও ইরানে হামলায় যোগ দিয়েছে

শ্রীলঙ্কার কাছে ডুবে যাচ্ছে ইরানি নৌবাহিনীর জাহাজ

বন্যায় তলিয়েছে সাপের খামার, ছড়িয়ে পড়েছে ৯০০ বিষধর সাপ