হরমুজে তেলবাহী জাহাজে ইরানের হামলায় ভারতীয় নাবিক নিহত

Post Image

হরমুজ প্রণালিতে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুটি তেলবাহী জাহাজে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় একজন ভারতীয় নাবিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও আটজন। তাদের মধ্যে ছয়জন ভারতীয় ও দুজন ইউক্রেনের নাগরিক। আহত চারজনের অবস্থা গুরুতর। খবর এনডিটিভির।

সোমবার (১৪ জুলাই) ওমানের জলসীমায় হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় ‘মোমবাসা’ ও ‘আল বাহিয়াহ’ নামের দুটি ট্যাংকারে হামলা হয়।

ইউএই এই হামলার নিন্দা জানিয়ে বলেছে, এটি আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। দেশটি জানিয়েছে, নিজেদের নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের উত্তেজনা আরও বেড়েছে। এই প্রণালি দিয়ে বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ তেল ও গ্যাস পরিবহন হয়। নতুন সংঘাতের কারণে বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম প্রায় ৮ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮১ দশমিক ৯২ ডলারে উঠেছে।

হামলার পর মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, তারা ইরানে নতুন করে হামলা শুরু করেছে। তাদের দাবি, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলার সক্ষমতা কমাতেই এই অভিযান চালানো হচ্ছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, আমরা ইরানকে কঠোরভাবে আঘাত করছি। তাদের সামরিক সক্ষমতা কমিয়ে দিচ্ছি এবং হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিচ্ছি।

তিনি আরও জানান, হরমুজ প্রণালি দিয়ে যাওয়া জাহাজগুলোর নিরাপত্তা নিশ্চিত করার বিনিময়ে যুক্তরাষ্ট্র অর্থ আদায়ের পরিকল্পনা করছে।

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

হরমুজে তেলবাহী জাহাজে ইরানের হামলায় ভারতীয় নাবিক নিহত

ইরানে ফের রাতভর হামলা যুক্তরাষ্ট্রের, দফায় দফায় বিস্ফোর

বালেন্দ্র শাহের পদত্যাগ দাবিতে উত্তাল রাজপথ

গরু জবাইয়ে বাধা নেই তামিলনাড়ুতে, থালাপতির বড় জয়

বাংলাদেশে বন্যা ও পাহাড় ধসে প্রাণহানিতে ব্যথিত পাকিস্তানের প্রধানমন্ত্রী

বাংলাদেশে বন্যায় জানমালের ক্ষয়ক্ষতিতে মর্মাহত পাকিস্তানের প্রধানমন্ত্রী

আমরা থাকি বা না থাকি, প্রতিশোধ নেওয়া হবেই: মোজতবা খামেনি

ইরানে ফের হামলা চালাল যুক্তরাষ্ট্র, অনির্দিষ্টকালের জন্য বন্ধ হরমুজ প্রণালি

সর্বাধিক পঠিত

গাজা পুনর্গঠনে ১০ কোটি ডলার দেবে চীন

হরমুজ প্রণালির কিছু অংশ বন্ধ করল ইরান

উত্তপ্ত পরিস্থিতিতে ইসলামী বিশ্বকে জরুরি পদক্ষেপের আহ্বান এরদোয়ানের

স্বামী ও কন্যাকে হারানোর পর চলে গেলেন খামেনির স্ত্রীও

বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে ছাড়িয়ে এবার তুরস্কেও ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

মার্কিন বাহিনীও ইরানে হামলায় যোগ দিয়েছে

শ্রীলঙ্কার কাছে ডুবে যাচ্ছে ইরানি নৌবাহিনীর জাহাজ

বন্যায় তলিয়েছে সাপের খামার, ছড়িয়ে পড়েছে ৯০০ বিষধর সাপ

দূতাবাস কর্মীদের দ্রুত ইসরায়েল ত্যাগের নির্দেশ যুক্তরাষ্ট্রের