বাংলাদেশে বন্যা ও পাহাড় ধসে প্রাণহানিতে ব্যথিত পাকিস্তানের প্রধানমন্ত্রী

Post Image

বাংলাদেশে সাম্প্রতিক ভয়াবহ বন্যা ও পাহাড় ধসে ব্যাপক ক্ষয়ক্ষতি ও বিপুলসংখ্যক মানুষের প্রাণহানিতে গভীর দুঃখ প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

রোববার (১২ জুলাই) এক শোকবার্তায় তিনি এই সমবেদনা জানান।

শোকবার্তায় পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে ভয়াবহ বন্যা ও পাহাড় ধসে প্রাণহানি এবং ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় আমি গভীরভাবে ব্যথিত।’

পাকিস্তানের জনগণের পক্ষ থেকে তিনি শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি আন্তরিক সমবেদনা জানান। একই সঙ্গে এই সংকটকালীন সময়ে বাংলাদেশের সরকার ও জনগণের প্রতি পাকিস্তানের অবিচল সংহতি প্রকাশ করেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, 'আমরা আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি এবং এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত সবার নিরাপত্তার জন্য প্রার্থনা করছি।'

উল্লেখ্য, টানা ভারী বর্ষণ, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও পাহাড় ধসের কারণে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলের বেশ কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতির চরম অবনতি হয়েছে।

সূত্র: ইউএনবি

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

বালেন্দ্র শাহের পদত্যাগ দাবিতে উত্তাল রাজপথ

গরু জবাইয়ে বাধা নেই তামিলনাড়ুতে, থালাপতির বড় জয়

বাংলাদেশে বন্যা ও পাহাড় ধসে প্রাণহানিতে ব্যথিত পাকিস্তানের প্রধানমন্ত্রী

বাংলাদেশে বন্যায় জানমালের ক্ষয়ক্ষতিতে মর্মাহত পাকিস্তানের প্রধানমন্ত্রী

আমরা থাকি বা না থাকি, প্রতিশোধ নেওয়া হবেই: মোজতবা খামেনি

ইরানে ফের হামলা চালাল যুক্তরাষ্ট্র, অনির্দিষ্টকালের জন্য বন্ধ হরমুজ প্রণালি

হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন দাবি

বিশ্বকাপ জিতুক আর্জেন্টিনা, চান বেনিয়ামিন নেতানিয়াহু

সর্বাধিক পঠিত

গাজা পুনর্গঠনে ১০ কোটি ডলার দেবে চীন

হরমুজ প্রণালির কিছু অংশ বন্ধ করল ইরান

উত্তপ্ত পরিস্থিতিতে ইসলামী বিশ্বকে জরুরি পদক্ষেপের আহ্বান এরদোয়ানের

বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র

স্বামী ও কন্যাকে হারানোর পর চলে গেলেন খামেনির স্ত্রীও

মধ্যপ্রাচ্যে ছাড়িয়ে এবার তুরস্কেও ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

মার্কিন বাহিনীও ইরানে হামলায় যোগ দিয়েছে

শ্রীলঙ্কার কাছে ডুবে যাচ্ছে ইরানি নৌবাহিনীর জাহাজ

বন্যায় তলিয়েছে সাপের খামার, ছড়িয়ে পড়েছে ৯০০ বিষধর সাপ

দূতাবাস কর্মীদের দ্রুত ইসরায়েল ত্যাগের নির্দেশ যুক্তরাষ্ট্রের