বন্যায় ভূমিধসকবলিত এলাকা পরিদর্শনে যাচ্ছেন বিরোধীদলীয় নেতা

Post Image

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম এবং আশেপাশের পাহাড়ি অঞ্চলে ভয়াবহ ভূমিধস ও আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন যাবেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান। 


বৃহস্পতিবার (৯ জুলাই) রাতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার-সহকারী মুজিবুল আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। 


বিবৃতিতে বলা হয়, টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম এবং আশেপাশের পাহাড়ি অঞ্চলে ভয়াবহ ভূমিধস ও আকস্মিক বন্যার সৃষ্টি হয়েছে। এই প্রাকৃতিক দুর্যোগে চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকায় বহু মানুষের প্রাণহানি ঘটেছে এবং অসংখ্য পরিবার পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছে। ব্যাপক ক্ষয়ক্ষতির ফলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান আগামীকাল ১০ জুলাই (শুক্রবার) সকালে বাঁশখালী এবং চট্টগ্রাম মহানগরীর কয়েকটি দুর্যোগ আক্রান্ত এলাকা পরিদর্শনে যাবেন। তিনি ঢাকা থেকে সকাল আটটার ফ্লাইটে রওনা হয়ে সরাসরি বাঁশখালীতে যাবেন। সেখান থেকে চট্টগ্রাম মহানগরীতে এসে জুমার সালাহ আদায় করবেন এবং মহানগরীর কয়েকটি দুর্যোগপূর্ণ এলাকা পরিদর্শন করবেন। 


পরিদর্শনকালে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেবেন, স্থানীয় প্রশাসন ও সংগঠনের নেতাকর্মী এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করবেন। পাশাপাশি তিনি চলমান উদ্ধার ও ত্রাণ কার্যক্রমের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

বন্যায় ভূমিধসকবলিত এলাকা পরিদর্শনে যাচ্ছেন বিরোধীদলীয় নেতা

প্রাথমিকে কুরআন তিলাওয়াত শেখাতে নূরানী শিক্ষক নিয়োগের দাবি জামায়াত এমপির

তুরস্কের সঙ্গে যৌথ ড্রোন কারখানা হবে বগুড়ায়

জামায়াতের ফেসবুক পেজে সূরা মুমিনুনের ৪ আয়াত, কারণ কী

নিউইয়র্ক-ম্যানিলা-মালে সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

আজ ফেনী যাচ্ছেন বিরোধীদলীয় চিফ হুইপসহ এনসিপির নেতারা

প্রধানমন্ত্রী তারেক রহমান আমার বন্ধু নন: শাহে আলম

আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে : আইনমন্ত্রী

সর্বাধিক পঠিত

দ্রব্যমূল্য কমাতে ৩ পদক্ষেপের কথা জানালেন জামায়াত আমির

আবারও পদত্যাগের মিছিল এনসিপিতে

বাংলাদেশের নির্বাচনের ফল পাল্টে দেবে দ. এশিয়ার ভূরাজনীতি, বেকায়দায় ভারত

পাটওয়ারীর বিরুদ্ধে মামলা, বিএনপি নেতা আশরাফুলকে শোকজ

যুবক বন্ধুরা তৈরি হয়ে যাও, আগামীর বাংলাদেশ তোমাদের হাতে তুলে দেব

বক্তব্যের সময় রুমিন ফারহানার অশোভন অঙ্গভঙ্গি, বিরোধীদলীয় নেতার নিন্দা

রক্ত লাগলে রক্ত দেব, তবুও একটা ভোট চুরি করতে দেব না : সারজিস

নির্বাচনে এখনো লেভেল প্লেয়িং নিশ্চিত হয়নি: মঞ্জু

হাদির হত্যাকারীদের বিচারে সরকারের স্পষ্ট বক্তব্যের দাবি

রাজশাহীর চার জেলায় কাল জামায়াত আমিরের জনসভা