প্রধানমন্ত্রী তারেক রহমান আমার বন্ধু নন: শাহে আলম

Post Image

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, আমাদের শ্রদ্ধেয় নেতা প্রধানমন্ত্রী তারেক রহমানের আমি বন্ধু না। আমি বিএনপির একজন সাধারণ কর্মী। বিভিন্ন সময় আমি জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছি। বগুড়া জেলা বিএনপির দায়িত্ব পালন করার কারণে তারেক রহমানের সাথে বহুবার আমার সাক্ষাৎ হয়েছে। স্বাভাবিক কারণেই তিনি আমাকে স্নেহ করেন অনেক বিষয়ে পরামর্শ দেন।

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে বাংলাদেশে সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম, বিএসআরএফ সংলাপে এসব কথা বলেন তিনি।

সাম্প্রতিক বিভিন্ন মিডিয়ায় মীর শাহে আলমকে প্রধানমন্ত্রীর বন্ধু হিসেবে উল্লেখ করার বিষয়ে ব্যাখা দিতে গিয়ে তিনি বলেন, বগুড়ার মানুষ হিসেবে এইটুকু যোগাযোগ প্রধানমন্ত্রীর সঙ্গে আমার আছে। তিনি আমাকে ব্যক্তিগতভাবে চেনেন, জানেন। এইটুকুই তার সাথে আমার সম্পর্ক।

প্রতিমন্ত্রী আরো বলেন, আমার সাথে তার বয়সের অনেক তারতম্য রয়েছে। সব মিলিয়ে মানুষের সামনে যদি উপস্থাপন করেন তারেক রহমানের বন্ধু মীর শাহে আলম, এটা করেছেন, ওটা করেছেন। এটা আমি এবং আমার পরিবার বা সমাজের অন্য মানুষ নিশ্চয়ই ভালোভাবে নেবেন না।

তিনি বলেন, শ্রদ্ধেয় তারেক রহমান বড় হয়েছেন পড়াশোনা করেছে ঢাকা শহরে। আমার জন্ম, বেড়ে ওঠা, লেখাপড়া বগুড়া এবং শিবগঞ্জে। উনার সঙ্গে আমার রাজনৈতিকভাবে সাক্ষাতই হয়েছে ৯৩-৯৪ সালে, আমি ছাত্রদলের সেক্রেটারি হওয়ার পরে, যখন উনি বগুড়া যাওয়া আসা শুরু করেন।

মীর শাহে আলম বলেন, আমি আপনাদের মাধ্যমে আবারও বিনয়ের সাথে অনুরোধ করি এই বিষয়টি কখনোই কেউ নজরে নিয়ে আসবেন না, প্রধানমন্ত্রী আমার বন্ধু। আমি কোনোভাবেই উনার বন্ধু না। এই বিষয়টা থেকে আপনারা একটু দূরে থাকবেন বা সবাইকে সজাগ করবেন, এটুকু আমি অনুরোধ করছি।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

হাসনাত আবদুল্লাহর কাছে ভোটে হারা সেই জসিমের দলের পদ স্থগিত

‘ভিপি নুরের নির্দেশ, ৫ লাখ টাকার কম হবে না’, আলোচিত সেই নেতা কারাগারে

‘ছাত্রদলে কোনো ছাত্র নেই’: সালমান মুক্তাদিরের মন্তব্যের জবাব দিলেন নাসির

সাইবার আইনের নামে জনগণের কণ্ঠ রোধ মেনে নেওয়া হবে না

শাহবাগে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা, ৫ মাস পর প্রতিবেদন জমা দিল তদন্ত কমিটি

ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু

ভারতীয় মাদ/কসহ ধরা পড়েও শাস্তি পাননি রাবি ছাত্রদল নেতা হাসিব

রাবিতে সাংবাদিকদের হামলার ঘটনায় দ্রুত তদন্ত ও বিচার চায় সিজেপি

সর্বাধিক পঠিত

ফজলুর রহমানকে ডেকেছেন প্রধানমন্ত্রী

ঢাকা দক্ষিণ এনসিপির আহ্বায়ক ইসহাক, সদস্য সচিব শাহরিয়ার

বিএনপি নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

সিন্ডিকেটে দেশের মানুষকে জিম্মি করে ফেলা হয়েছে: শিবির সভাপতি

গত ৫২-৫৪ বছরেও দেশের মানুষের চাওয়া-পাওয়া পূরণ হয়নি

রেজাল্টের আগ পর্যন্ত ভালো কি মন্দ হচ্ছে তা বলবো না: মুফতি ফয়জুল করিম

রাশেদের আক্রমণের মুখে তুষার বললেন, ‘কোথায় বিয়ে করেছি’

হেলমেট-চাপাতির রাজনীতি টিকবে না: আসিফ আকবর

সিলেটের নতুন জেলা প্রশাসক রেজা হাসান

শাহজালাল বিমানবন্দরে লাগেজ নিয়ে জামায়াতের ৪ এমপির ভোগান্তি