প্রাথমিকে কুরআন তিলাওয়াত শেখাতে নূরানী শিক্ষক নিয়োগের দাবি জামায়াত এমপির

Post Image

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মুসলিম শিক্ষার্থীদের বিশুদ্ধ কুরআন তিলাওয়াত শিক্ষা নিশ্চিত করতে নূরানী বা তালিমুল কুরআন ফাউন্ডেশন থেকে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক নিয়োগের দাবি জানিয়েছেন নেত্রকোনা-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক মাছুম মোস্তফা।

বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদে তিনি বলেন, প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ধরনের অন্তত একজন প্রশিক্ষিত শিক্ষক নিয়োগ দেওয়া হলে শিক্ষার্থীরা সঠিকভাবে কুরআন তিলাওয়াত শিখতে পারবে।

মাছুম মোস্তফা বলেন, বাংলাদেশ একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। দেশের অধিকাংশ মুসলিম পরিবার তাদের সন্তানদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি শুদ্ধভাবে পবিত্র কুরআন তেলাওয়াত শেখাতে আগ্রহী। কিন্তু বাস্তবতা হলো, দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে অধ্যয়নরত বিপুল সংখ্যক মুসলিম শিক্ষার্থীর জন্য তাজবিদ ভিত্তিক ও বিশুদ্ধ কুরআন তেলাওয়াত শিক্ষা প্রদানের পর্যাপ্ত সুযোগ নেই।

তিনি বলেন, অনেক ক্ষেত্রে ধর্মীয় শিক্ষা পাঠদান করা হলেও শুদ্ধ উচ্চারণ, মাখরাজ এবং তাজবিদের নিয়মাবলী অনুসরণ করে কুরআন শিক্ষার জন্য পর্যাপ্ত শিক্ষক পাওয়া যায় না। ফলে অসংখ্য শিক্ষার্থী প্রাথমিক শিক্ষাজীবন শেষ করেও শুদ্ধভাবে কুরআন তেলাওয়াত করতে পারে না। এ কারণে অভিভাবকদের অতিরিক্ত ব্যয়ে পৃথকভাবে মক্তব, নূরানী শিক্ষা কেন্দ্র বা ব্যক্তিগত শিক্ষকের ব্যবস্থা করতে হয়।

তিনি আরও বলেন, অনেক নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের জন্য এটি কষ্টসাধ্য এবং ক্ষেত্রবিশেষে অসম্ভব হয়ে দাঁড়ায়।

জামায়াতের সংসদ সদস্য বলেন, অন্যদিকে নূরানী ও তালিমুল কুরআন পদ্ধতি বর্তমানে শিশুদের শুদ্ধ কুরআন শিক্ষা প্রদানের একটি পরীক্ষিত ও জনপ্রিয় মাধ্যম হিসেবে দেশব্যাপী স্বীকৃত। এসব পদ্ধতিতে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকগণ অল্প সময়ে শিশুদের বিশুদ্ধ কুরআন তেলাওয়াত, তাজবিদ এবং মৌলিক ধর্মীয় জ্ঞান প্রদান করতে সক্ষম হন।


তিনি বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে এ ধরনের প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক নিয়োগ করা হলে শিক্ষার্থীরা বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষার পাশাপাশি শুদ্ধ কুরআন তেলাওয়াত শিক্ষা লাভের সুযোগ পাবে। সেই সঙ্গে ধর্মীয় ও নৈতিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে উঠতে সহায়ক হবে।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

প্রাথমিকে কুরআন তিলাওয়াত শেখাতে নূরানী শিক্ষক নিয়োগের দাবি জামায়াত এমপির

তুরস্কের সঙ্গে যৌথ ড্রোন কারখানা হবে বগুড়ায়

জামায়াতের ফেসবুক পেজে সূরা মুমিনুনের ৪ আয়াত, কারণ কী

নিউইয়র্ক-ম্যানিলা-মালে সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

আজ ফেনী যাচ্ছেন বিরোধীদলীয় চিফ হুইপসহ এনসিপির নেতারা

প্রধানমন্ত্রী তারেক রহমান আমার বন্ধু নন: শাহে আলম

আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে : আইনমন্ত্রী

ছাত্রদল নেতাসহ ৮ জনের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা

সর্বাধিক পঠিত

নূরাকে ধরতে ২৪ ঘণ্টার আলটিমেটাম হাসনাতের

বাংলাদেশের নির্বাচনের ফল পাল্টে দেবে দ. এশিয়ার ভূরাজনীতি, বেকায়দায় ভারত

দ্রব্যমূল্য কমাতে ৩ পদক্ষেপের কথা জানালেন জামায়াত আমির

পাটওয়ারীর বিরুদ্ধে মামলা, বিএনপি নেতা আশরাফুলকে শোকজ

আবারও পদত্যাগের মিছিল এনসিপিতে

রক্ত লাগলে রক্ত দেব, তবুও একটা ভোট চুরি করতে দেব না : সারজিস

যুবক বন্ধুরা তৈরি হয়ে যাও, আগামীর বাংলাদেশ তোমাদের হাতে তুলে দেব

বক্তব্যের সময় রুমিন ফারহানার অশোভন অঙ্গভঙ্গি, বিরোধীদলীয় নেতার নিন্দা

রাজশাহীর চার জেলায় কাল জামায়াত আমিরের জনসভা

হাদির হত্যাকারীদের বিচারে সরকারের স্পষ্ট বক্তব্যের দাবি