নির্বাচনে এখনো লেভেল প্লেয়িং নিশ্চিত হয়নি: মঞ্জু

Post Image

নির্বাচনে এখনো লেভেল প্লেয়িং নিশ্চিত হয়নি বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান ও ফেনী-২ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী মজিবুর রহমান মঞ্জু।

তিনি বলেন, ‘গতকালও বিভিন্ন জায়গায় হামলা করা হয়েছে, ঢাকা শহরে নারীদের আঘাত করা হয়েছে, সেদিন চট্টগ্রামে অভিযানে গিয়ে এক র‍্যাব সদস্য নিহত হয়েছেন। এ ধরনের ঘটনা আরও বহু জায়গায় ঘটছে। আমাদের নেতাকর্মীদের নানাভাবে হুমকি-ধমকি দেওয়া হচ্ছে। বড় দল, ছোট দল, মাঝারি দল-এমন বিভেদ করবে না বলে প্রশাসন আশ্বস্ত করেছেন। প্রত্যেক প্রার্থী, কর্মী ও ভোটারদের নিরাপত্তাসহ লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। অন্যথায় আমরা নির্বাচনের ব্যাপারে ভিন্ন অবস্থান নিতে বাধ্য হব।’

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে ফেনী শহরের কেন্দ্রীয় বড় মসজিদ এলাকায় ঈগল প্রতীকের নির্বাচনী প্রচারণা শুরু করে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

রাষ্ট্রের গুণগত পরিবর্তনের কথা উল্লেখ করে মজিবুর রহমান মঞ্জু বলেন, ‘জাতীয়ভাবে রাষ্ট্রের গুণগত পরিবর্তন করতে না পারলে স্থানীয়ভাবে উন্নয়নে বড় কিছু করা সম্ভব না। সেজন্য এ রাষ্ট্রের গুণগত পরিবর্তন ও সংস্কারের প্রতিশ্রুতি নিয়ে আমাদের ১০ দলীয় জোটের ঐক্যবদ্ধ হওয়া। ঐক্যমত্য কমিশনে এসব নিয়ে আমরা দাবি তুলে কথা বলেছিলাম। কিন্তু দুর্ভাগ্যজনক হলো যে দলটি ৩১ দফা সংস্কারের কথা বলেছে তারা এ আলোচনায় নোট অব ডিসেন্ট দিয়েছে।’

তিনি বলেন, ‘আমরা আশঙ্কা করছি, কোনো একটি দল যদি একচ্ছত্র বা এককভাবে ক্ষমতা যান তাহলে এ সংস্কার প্রস্তাবগুলো না মানতেও পারেন। উনারা অনেকে না-ভোট দেওয়ার ব্যাপারেও কথাবার্তা বলছেন। আমরা চাচ্ছি গণভোটে যেন সকলে হ্যাঁ-ভোট দেন।’

প্রবাসীদের উদ্দেশ্যে মঞ্জু বলেন, ‘আজ থেকে প্রবাসীদের ভোটগ্রহণ শুরু হচ্ছে। আপনারা (প্রবাসী) এমনভাবে ভোট ও অধিকার প্রয়োগ করবেন, যেন আপনারা যেসব উন্নত দেশে থাকেন সেখানকার মতো এ দেশও পরিবর্তন করা যায়৷ আপনাদের ভোটেই যেন এ দেশ উন্নত হতে পারে তা খেয়াল রাখতে হবে।’

ফেনী শহর শাখা শিবিরের সভাপতি ওমর ফারুকের পরিচালনায় এ সময় জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য একেএম সামছুদ্দিন, জেলা জামায়াতের আমির মুফতি আব্দুল হান্নান, প্রচার সম্পাদক আ ন ম আবদুর রহিম, এনসিপির জেলা আহবায়ক জাহিদুল ইসলাম সৈকত, সদস্য সচিব শাহ ওয়ালী উল্যাহ মানিক, এবি পার্টির চট্টগ্রাম বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক শাহ আলম বাদল, জেলা আহবায়ক মাস্টার আহছান উল্যাহ, সিনিয়র যুগ্ম আহবায়ক আফলাতুন বাকীসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

বন্যায় ভূমিধসকবলিত এলাকা পরিদর্শনে যাচ্ছেন বিরোধীদলীয় নেতা

প্রাথমিকে কুরআন তিলাওয়াত শেখাতে নূরানী শিক্ষক নিয়োগের দাবি জামায়াত এমপির

তুরস্কের সঙ্গে যৌথ ড্রোন কারখানা হবে বগুড়ায়

জামায়াতের ফেসবুক পেজে সূরা মুমিনুনের ৪ আয়াত, কারণ কী

নিউইয়র্ক-ম্যানিলা-মালে সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

আজ ফেনী যাচ্ছেন বিরোধীদলীয় চিফ হুইপসহ এনসিপির নেতারা

প্রধানমন্ত্রী তারেক রহমান আমার বন্ধু নন: শাহে আলম

আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে : আইনমন্ত্রী

সর্বাধিক পঠিত

দ্রব্যমূল্য কমাতে ৩ পদক্ষেপের কথা জানালেন জামায়াত আমির

আবারও পদত্যাগের মিছিল এনসিপিতে

বাংলাদেশের নির্বাচনের ফল পাল্টে দেবে দ. এশিয়ার ভূরাজনীতি, বেকায়দায় ভারত

নির্বাচনে এখনো লেভেল প্লেয়িং নিশ্চিত হয়নি: মঞ্জু

পাটওয়ারীর বিরুদ্ধে মামলা, বিএনপি নেতা আশরাফুলকে শোকজ

যুবক বন্ধুরা তৈরি হয়ে যাও, আগামীর বাংলাদেশ তোমাদের হাতে তুলে দেব

বক্তব্যের সময় রুমিন ফারহানার অশোভন অঙ্গভঙ্গি, বিরোধীদলীয় নেতার নিন্দা

রক্ত লাগলে রক্ত দেব, তবুও একটা ভোট চুরি করতে দেব না : সারজিস

হাদির হত্যাকারীদের বিচারে সরকারের স্পষ্ট বক্তব্যের দাবি

রাজশাহীর চার জেলায় কাল জামায়াত আমিরের জনসভা