আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে তদন্তে এফবিআই

Post Image

মিশরের বিপক্ষে ৩-২ গোলের রোমাঞ্চকর জয়ের পর যখন টানা দ্বিতীয় শিরোপার স্বপ্নে বিভোর লিওনেল মেসিরা, ঠিক তখনই মাঠের বাইরে বড় বিতকের মুখে দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন। দলটির বোর্ডের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় ৩০০ মিলিয়ন ডলারের সন্দেহজনক আর্থিক লেনদেনের অভিযোগে তদন্ত শুরু করেছে আমেরিকার ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)।

আর্জেন্টিনার শীর্ষস্থানীয় দৈনিক লা নাসিওনের বরাত দিয়ে এমনই এক চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশ করেছে ক্রীড়াভিত্তিক স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা।

প্রতিবেদন অনুযায়ী, আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের (এএফএ) সভাপতি ক্লাউডিও চিকি তাপিয়ার নেতৃত্বাধীন এই সংস্থাটি মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে কীভাবে কোটি কোটি ডলার লেনদেন করেছে, তা খতিয়ে দেখছেন মার্কিন গোয়েন্দারা। আমেরিকার মাটিতে ব্যাংক জালিয়াতি কিংবা অর্থপাচারের মতো কোনো অপরাধ সংঘটিত হয়েছে কি না, তা নিশ্চিত করাই এই তদন্তের মূল উদ্দেশ্য।

তদন্তের কেন্দ্রবিন্দুতে রয়েছে ট্যুরপ্রোডএন্টার এলএলসি নামক একটি থিয়েটার প্রযোজনা প্রতিষ্ঠান। বিগত কয়েক বছর ধরে এই প্রতিষ্ঠানটি এএফএ-র আন্তর্জাতিক বাণিজ্যিক চুক্তি থেকে প্রাপ্ত অর্থ সংগ্রহ ও পরিচালনার দায়িত্বে ছিল।

ব্যাংক নথিপত্র পর্যালোচনা করে দেখা গেছে, আমেরিকার শীর্ষ ৫টি আর্থিক প্রতিষ্ঠান- সিটিব্যাংক, সিনোভুস, ব্যাংক অব আমেরিকা, জেপি মরগান এবং পিএনসি ব্যাংকের অ্যাকাউন্ট ব্যবহার করে অন্তত ২৬০ মিলিয়ন ডলার লেনদেন করা হয়েছে। এর মধ্যে ৫৭ মিলিয়ন ডলার এমন কিছু নামসর্বস্ব কোম্পানিতে পাঠানো হয়েছে, যার উৎস এবং গন্তব্য নিয়ে চরম ধোঁয়াশা তৈরি হয়েছে।

ওয়াশিংটন ডিসি এবং ফ্লোরিডার তিনজন শীর্ষস্থানীয় ফেডারেল প্রসিকিউটর এই অর্থ কেলেঙ্কারির প্রাথমিক তদন্তভার পরিচালনা করছেন। ইতোমধ্যে এএফএ-র এই আর্থিক কাঠামোর বিরুদ্ধে প্রথম অভিযোগকারী ব্যবসায়ী গুইলারমো তোফোনি এফবিআই’র কাছে নিজের জবানবন্দি দিয়েছেন।

সর্বশেষ খবর

বিশ্বকাপে খেলবে বাংলাদেশ যুব হকি দল

আইসিসি-বিসিবির দ্বন্দ্বসহ তদন্ত প্রতিবেদনে কী কী পাওয়া গেল

টি টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল

অ্যাশেজের আগেই টেস্টকে বিদায় জানাতে পারেন স্মিথ

এআইইউবি ক্রিকেট টুর্নামেন্টে ২৯ রানের সহজ জয় এমকেসির

সালাউদ্দিনের সঙ্গে আমার কোনো ঝামেলা নেই: সুজন

শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়া কাপের রেকর্ড চ্যাম্পিয়ন ভারত

এমবাপ্পের জোড়া গোলে রিয়াল মাদ্রিদের জয়

সর্বাধিক পঠিত

নতুন তিন সিদ্ধান্তের কথা জানালেন সভাপতি তামিম

দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগে দল পেলেন রিশাদ

বড় পরিবর্তন এনে এশিয়ান গেমসের দল ঘোষণা

৩৫ রানেই ৩ উইকেট নেই বাংলাদেশের

তামিমকে ‘ভারতীয় দালাল’ বলা পরিচালককে বিসিবির শোকজ

মেসির সাত মিনিটের মাস্টারক্লাস!

বাংলাদেশ ক্রিকেটের ‘নিভৃত অভিভাবক’ আসগর আর নেই

বিশ্বকাপ বিতর্কে নতুন মোড়, আর্জেন্টিনার বিরুদ্ধে ‘ষড়যন্ত্রকারীদের’ তালিকা প্রকাশ

নারী কাবাডি দলের ব্রোঞ্জ জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

মোস্তাফিজের পরিবর্তে আইপিএল খেলে বিপদে তারকা