দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগে দল পেলেন রিশাদ

Post Image

বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে রিশাদ হোসেনের বেশ চাহিদা রয়েছে। তারই ধারাবাহিকতায় তিনি এবার দল পেলেন দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগ এসএ টোয়েন্টিতে। তাকে সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে সানরাইজার্স ইস্টার্ন কেপ। সব ঠিক থাকলে প্রথমবারের মতো রিশাদ এই লিগে খেলবেন। 

সানরাইজার্স ইস্টার্ন কেপের ব্যাটিং কোচের দায়িত্বে আছেন বাংলাদেশের সাবেক কোচ রাসেল ডমিঙ্গো। দলটি রিশাদের পাশাপাশি অজি তারকা মিচেল মার্শকেও সরাসরি চুক্তিতে দলে নিয়েছে। এর আগে বাংলাদেশের কেউ আফ্রিকান লিগটিতে খেলেননি, ফলে রিশাদের মাধ্যমে সেই ইতিহাসের যাত্রা ঘটতে পারে!

এর আগে এসএ টোয়েন্টি লিগের সর্বশেষ মৌসুমে তাইজুল ইসলাম দল পেলেও খেলা হয়নি। ফলে সেখানে প্রতিনিধিত্ব ছিল না বাংলাদেশের। রিশাদ পিএসএল, বিগ ব্যাশের পর এবার এসএ টোয়েন্টিতে খেলার অভিজ্ঞতা নিতে পারেন। 

এসএ টোয়েন্টির পরবর্তী আসর শুরু হবে আগামী ৯ জানুয়ারি থেকে। যা চলবে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত। একই সময়ে আয়োজিত হতে পারে বিপিএলও। আফ্রিকান টুর্নামেন্টে খেললে এবারও রিশাদকে ছাড়াই অনুষ্ঠিত হবে বিপিএল। সর্বশেষ বিপিএলে না খেলে বিগ ব্যাশে খেলেছিলেন তিনি।

সর্বশেষ খবর

বাংলাদেশের বিদায়ে টিকিটের দামে ধস, ২০০ টাকায় দেখা যাবে ফাইনাল

হারের পর গ্যালারিতে আগুন দেয় বাংলাদেশের দর্শকেরা

শেষ মুহূর্তের গোলে স্বপ্নভঙ্গ বাংলাদেশের ,ফাইনালে পাকিস্তান

ভারতে নারী ক্রিকেটারের মরদেহ উদ্ধার

জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা

লঙ্কানদের ৪-০ গোলে উড়িয়ে গ্রুপসেরা বাংলাদেশ

পাকিস্তান ক্রিকেটে নতুন ভূমিকায় সাবেক বিসিবি সভাপতি বুলবুল

সিরিজ হেরে র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ পেছাল বাংলাদেশ

সর্বাধিক পঠিত

ফাইনালের আগে আবেগঘন বার্তা মেসির, কী বললেন মহাতারকা

অস্ট্রেলিয়ায় আশ্রয়: অবশেষে দেশে ফিরে এসেছে ইরান নারী ফুটবল দল

লুঙ্গি এনগিডি এখন কেমন আছেন

অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তের কারণেই বিশ্বকাপ খেলা হয়নি: বিসিবি পরিচালক

আর্জেন্টিনা-মিশর ম্যাচে রেফারিং নিয়ে বিশেষজ্ঞদের মিশ্র প্রতিক্রিয়া

বিশ্বকাপে খেলবে বাংলাদেশ যুব হকি দল

মেসিকে নিয়ে আবেগঘন মন্তব্য কুবারসির

‘বিশ্বকাপে না খেলা ছিল রাজনৈতিক সিদ্ধান্ত’, মুখ খুললেন মিরাজ

ক্রোয়েশিয়া ম্যাচের আগে বিশেষ বার্তা রোনালদোর

এমবাপেকে থামাতে ৩ গোলকিপার খেলাতে চায় ইরাক!