আইআইএসসি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী, সাবেক অধ্যক্ষকে বিদায় সংবর্ধনা

Post Image

আইআইএসসি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে অ্যালামনাই পুনর্মিলনী ও সাবেক অধ্যক্ষ ফখরুদ্দিন মুহাম্মদ কেফায়েতুল্লাহ স্যারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

ঢাকা, ২৮ জুন ২০২৬: ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ (IISC) অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে গত ২৭ জুন ২০২৬ গার্লিক অ্যান্ড জিঞ্জার-এ এক আন্তরিক ও স্মরণীয় অ্যালামনাই পুনর্মিলনী এবং প্রতিষ্ঠানের সম্মানিত সাবেক অধ্যক্ষ ফখরুদ্দিন মুহাম্মদ কেফায়েতুল্লাহ স্যারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা একত্রিত হয়ে স্মৃতিচারণ, সৌহার্দ্য বিনিময় এবং ভবিষ্যতে একটি শক্তিশালী অ্যালামনাই নেটওয়ার্ক গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে এই আয়োজনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে আইআইএসসি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কার্যক্রমের সূচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা অধ্যক্ষ শ্যামসুন নাহার নিজামী-এর পুত্র ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইআইএসসি ট্রাস্টি বোর্ডের সদস্য ও প্রখ্যাত চিকিৎসক ড. খালিদুজ্জামান। তাঁদের অনুপ্রেরণামূলক বক্তব্য অনুষ্ঠানকে আরও সমৃদ্ধ করে এবং আইআইএসসির গৌরবময় ঐতিহ্য, অ্যালামনাইদের ভূমিকা এবং সাবেক অধ্যক্ষ ফখরুদ্দিন মুহাম্মদ কেফায়েতুল্লাহ স্যারের অবদানের কথা তুলে ধরেন।

বিদায় সংবর্ধনা পর্বে ফখরুদ্দিন মুহাম্মদ কেফায়েতুল্লাহ স্যার তাঁর দীর্ঘ কর্মজীবনের স্মৃতিচারণ করেন এবং প্রাক্তন শিক্ষার্থীদের উদ্দেশে মূল্যবান দিকনির্দেশনা ও শুভকামনা জানান। বিভিন্ন ব্যাচের অ্যালামনাইরাও তাঁর প্রতি গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং প্রতিষ্ঠানের উন্নয়নে তাঁর অসামান্য অবদানের কথা স্মরণ করেন।

বিভিন্ন প্রজন্মের প্রাক্তন শিক্ষার্থীদের একত্রিত করার পাশাপাশি আইআইএসসি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রা শুরু করার লক্ষ্য সফলভাবে পূরণ করে এ আয়োজন। ভবিষ্যতে প্রতিষ্ঠান, শিক্ষার্থী ও অ্যালামনাইদের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত সবাই।

আইআইএসসি অ্যালামনাই অ্যাসোসিয়েশন এ আয়োজন সফল করতে উপস্থিত সকল অতিথি, প্রাক্তন শিক্ষার্থী, স্বেচ্ছাসেবক ও সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

এই বিভাগের আরও খবর

ক্যাম্পাস

News Image

ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

রবিবার, ২৯ জুন, ২০২৫

সর্বশেষ খবর

আইআইএসসি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী, সাবেক অধ্যক্ষকে বিদায় সংবর্ধনা

শিবিরকে হেয় করতে উপাধ্যক্ষের নামে ভুয়া সংবাদ প্রচার: ছাত্রশিবিরের প্রতিবাদ

জবিতে নারী শিক্ষার্থীদের নামাজের স্থানে কার্পেট প্রদান জকসুর

চবিতে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা

চবি ছাত্রশিবিরের নতুন কমিটি ঘোষণা

জবির একমাত্র ছাত্রী হলে উচ্চ ক্ষমতাসম্পন্ন ঠান্ডা পানির ফিল্টার হস্তান্তর

পাঁচ দিন ধরে নিখোঁজ জবি শিক্ষার্থী সিরাজুল ইসলাম

ভূমিকম্পে বুয়েটের আবাসিক ভবনের ছাদ ধস

সর্বাধিক পঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে অবাঞ্ছিত ঘোষণা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে জাকসুর তালা

এক্সপ্রেসওয়েতে বিশ্ববিদ্যালয়ের বাসে টোলমুক্ত সুবিধা পাবে ঢাবি শিক্ষার্থীরা

তিতুমীর কলেজে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপন

জুলাই শহীদদের নামে ভবন ও শিক্ষার্থীবান্ধব পরিবেশসহ ১২ দফা দাবিতে শিবিরের স্মারকলিপি প্রদান

জবিতে ছাত্রদল নেতা রবিউলের উদ্যোগে ইফতার মাহফিল

সাদিক কায়েমের স্ত্রীকে ‘ছিনতাইকারী’ আখ্যা দিয়ে বিয়ে বাতিলের দাবি একদল ছাত্রীর

শত বছরের ঐতিহ্য ধারণ করে রুয়েটে "পিঠা উৎসব ২০২৬" উদযাপিত

রাকসুর উদ্যোগে মানসিক স্বাস্থ্য সচেতনতা ক্যাম্পেইন শুরু ৩০ জানুয়ারি

ডাকসু থেকে পদত্যাগের ঘোষণা সর্ব মিত্র চাকমার