শিবিরকে হেয় করতে উপাধ্যক্ষের নামে ভুয়া সংবাদ প্রচার: ছাত্রশিবিরের প্রতিবাদ

Post Image


তেজগাঁও কলেজ প্রেস ক্লাব প্রকাশিত একটি সংবাদকে ‘ভিত্তিহীন, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি করে এর তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, তেজগাঁও কলেজ শাখা।


বুধবার (২৪ জুন) সংগঠনের অফিসিয়াল প্যাড ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে ছাত্রশিবির দাবি করে, সংশ্লিষ্ট সংবাদে উপস্থাপিত তথ্য বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় এবং এটি তাদের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে প্রকাশ করা হয়েছে।


বিবৃতিতে বলা হয়, সম্প্রতি তেজগাঁও কলেজ প্রেস ক্লাব "ছাত্রশিবিরের উপহার ও ফটোসেশন প্রস্তাব প্রত্যাখ্যান উপাধ্যক্ষ মোহাম্মদ রফিকুল আলমের" শীর্ষক একটি সংবাদ প্রকাশ করে। প্রকাশিত সংবাদে কলেজের ভারপ্রাপ্ত একাডেমিক উপাধ্যক্ষ ও ইতিহাস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ রফিকুল আলমের বরাতে যে বক্তব্য প্রচার করা হয়েছে, তা সম্পূর্ণ অসত্য। ছাত্রশিবিরের দায়িত্বশীলরা এই বিষয়ে উপাধ্যক্ষ মহোদয়ের সঙ্গে যোগাযোগ করলে তিনি স্পষ্ট জানিয়েছেন, উক্ত সংবাদে প্রকাশিত কোনো বক্তব্য তিনি প্রেস ক্লাবকে প্রদান করেননি এবং এ বিষয়ে প্রেস ক্লাবের পক্ষ থেকে তাঁর সঙ্গে কোনো যোগাযোগও করা হয়নি।


বিবৃতিতে ছাত্রশিবির তেজগাঁও কলেজ শাখার সেক্রেটারি নূরুল আলম ইব্রাহিম বলেন, “কোনো ব্যক্তির বক্তব্য গ্রহণ না করে তাঁর নামে মন্তব্য প্রচার করা সাংবাদিকতার মৌলিক নীতি ও পেশাগত সততার পরিপন্থী। আমরা অধ্যাপক মোহাম্মদ রফিকুল আলম স্যারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছি এবং তিনি আমাদের সাংগঠনিক উপহার সানন্দে গ্রহণ করেছেন। একই সাথে তিনি আমাদের শিক্ষাজীবন ও ভবিষ্যৎ পথচলার জন্য মূল্যবান পরামর্শ ও শুভকামনা জানিয়েছেন।”


বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, সংবাদটিতে কলেজের গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি ও ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহযোগী অধ্যাপক আ. জ. ম. কামাল উদ্দিনকে জড়িয়ে একাডেমিক উপাধ্যক্ষের বরাতে যে নেতিবাচক মন্তব্য প্রকাশ করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। কোনো তথ্য-প্রমাণ বা সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য ছাড়া একজন সম্মানিত শিক্ষকের বিরুদ্ধে এমন সংবাদ প্রচার তাঁর ব্যক্তিগত ও পেশাগত মর্যাদার ওপর আঘাতের শামিল।


তথ্য যাচাই ও সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য ছাড়া এ ধরনের বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ কেবল একটি ছাত্রসংগঠনকে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা নয়, বরং এটি তেজগাঁও কলেজের সামগ্রিক পরিবেশ, সুনাম ও পারস্পরিক সৌহার্দ্যকে ক্ষতিগ্রস্ত করে বলে জানিয়েছে ছাত্রসংগঠনটি।

এই বিভাগের আরও খবর

ক্যাম্পাস

News Image

ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

রবিবার, ২৯ জুন, ২০২৫

সর্বশেষ খবর

শিবিরকে হেয় করতে উপাধ্যক্ষের নামে ভুয়া সংবাদ প্রচার: ছাত্রশিবিরের প্রতিবাদ

জবিতে নারী শিক্ষার্থীদের নামাজের স্থানে কার্পেট প্রদান জকসুর

চবিতে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা

চবি ছাত্রশিবিরের নতুন কমিটি ঘোষণা

জবির একমাত্র ছাত্রী হলে উচ্চ ক্ষমতাসম্পন্ন ঠান্ডা পানির ফিল্টার হস্তান্তর

পাঁচ দিন ধরে নিখোঁজ জবি শিক্ষার্থী সিরাজুল ইসলাম

ভূমিকম্পে বুয়েটের আবাসিক ভবনের ছাদ ধস

নোবিপ্রবিতে শিক্ষামন্ত্রীর সামনে ছাত্রদল ও বৈষম্যবিরোধীদের হাতাহাতি

সর্বাধিক পঠিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে জাকসুর তালা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে অবাঞ্ছিত ঘোষণা

এক্সপ্রেসওয়েতে বিশ্ববিদ্যালয়ের বাসে টোলমুক্ত সুবিধা পাবে ঢাবি শিক্ষার্থীরা

জবিতে ছাত্রদল নেতা রবিউলের উদ্যোগে ইফতার মাহফিল

সাদিক কায়েমের স্ত্রীকে ‘ছিনতাইকারী’ আখ্যা দিয়ে বিয়ে বাতিলের দাবি একদল ছাত্রীর

তিতুমীর কলেজে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপন

রাকসুর উদ্যোগে মানসিক স্বাস্থ্য সচেতনতা ক্যাম্পেইন শুরু ৩০ জানুয়ারি

জুলাই শহীদদের নামে ভবন ও শিক্ষার্থীবান্ধব পরিবেশসহ ১২ দফা দাবিতে শিবিরের স্মারকলিপি প্রদান

ডাকসু থেকে পদত্যাগের ঘোষণা সর্ব মিত্র চাকমার

শত বছরের ঐতিহ্য ধারণ করে রুয়েটে "পিঠা উৎসব ২০২৬" উদযাপিত