পাঁচ দিন ধরে নিখোঁজ জবি শিক্ষার্থী সিরাজুল ইসলাম

Post Image

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সমাজবিজ্ঞান বিভাগের ২০তম ব্যাচের শিক্ষার্থী মোহাম্মদ সিরাজুল ইসলাম,গত বৃহস্পতিবার (১৮ জুন) থেকে নিখোঁজ রয়েছেন। পাঁচ দিন পেরিয়ে গেলেও তার কোনো সন্ধান না মেলায় উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন, পরিবার, সহপাঠী ও বন্ধু-বান্ধবরা।

মঙ্গলবার (২৩ জুন) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এক সভায় শিক্ষার্থীর সন্ধানে করণীয় নির্ধারণ এবং অনুসন্ধান কার্যক্রম জোরদারের বিষয়ে আলোচনা হয়। সভায় জকসু প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন ক্রিয়াশীল ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক প্রতিনিধি এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।

সভায় উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন বলেন, বিষয়টি জানার পরপরই তিনি ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এবং সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছেন। শিক্ষার্থীকে দ্রুত খুঁজে বের করতে সম্ভাব্য সব পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও তিনি জানান।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয় পরিবারের কোনো সদস্য বিপদে পড়লে সম্মিলিত উদ্যোগ ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে দ্রুত সাড়া দেওয়া প্রয়োজন। এ ধরনের পরিস্থিতিতে সমন্বিত পদক্ষেপ নিশ্চিত করতে একটি ‘কুইক রেসপন্স টিম’ গঠনের প্রক্রিয়া চলছে।

সভায় অংশগ্রহণকারীরা নিখোঁজ শিক্ষার্থীর সন্ধানে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা আরও জোরদার করার পাশাপাশি প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমে বিষয়টি গুরুত্বের সঙ্গে প্রচারের আহ্বান জানানো হয়।

জানা যায়, পরিবারের সঙ্গে গত বৃহস্পতিবার ফোনে শেষ কথা হয়েছিল তার। এরপর থেকে তার সঙ্গে আর যোগাযোগ সম্ভব হয়নি। খোঁজ পেলে ০১৭১ ২০৭১ ১১৭ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন নিখোঁজ শিক্ষার্থীর বাবা।

এই বিভাগের আরও খবর

ক্যাম্পাস

News Image

ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

রবিবার, ২৯ জুন, ২০২৫

সর্বশেষ খবর

জবির একমাত্র ছাত্রী হলে উচ্চ ক্ষমতাসম্পন্ন ঠান্ডা পানির ফিল্টার হস্তান্তর

পাঁচ দিন ধরে নিখোঁজ জবি শিক্ষার্থী সিরাজুল ইসলাম

ভূমিকম্পে বুয়েটের আবাসিক ভবনের ছাদ ধস

নোবিপ্রবিতে শিক্ষামন্ত্রীর সামনে ছাত্রদল ও বৈষম্যবিরোধীদের হাতাহাতি

নোবিপ্রবির প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ শোভাযাত্রা

বাকৃবিতে জীবনদক্ষতা ও মূল্যবোধ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

তা'মীরুল মিল্লাত ট্রাস্টের নতুন কমিটি গঠন: চেয়ারম্যান যাইনুল আবেদীন, সেক্রেটারি মাহমুদুল হাসান

রাবি প্রেসক্লাবের নেতৃত্বে ধ্রুব-জিসান

সর্বাধিক পঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে অবাঞ্ছিত ঘোষণা

শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে ক্লাস–পরীক্ষা বর্জন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে জাকসুর তালা

সাদিক কায়েমের স্ত্রীকে ‘ছিনতাইকারী’ আখ্যা দিয়ে বিয়ে বাতিলের দাবি একদল ছাত্রীর

জবিতে ছাত্রদল নেতা রবিউলের উদ্যোগে ইফতার মাহফিল

এক্সপ্রেসওয়েতে বিশ্ববিদ্যালয়ের বাসে টোলমুক্ত সুবিধা পাবে ঢাবি শিক্ষার্থীরা

তিতুমীর কলেজে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপন

রাকসুর উদ্যোগে মানসিক স্বাস্থ্য সচেতনতা ক্যাম্পেইন শুরু ৩০ জানুয়ারি

বাকৃবিতে জীবনদক্ষতা ও মূল্যবোধ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

ডাকসু থেকে পদত্যাগের ঘোষণা সর্ব মিত্র চাকমার