জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে জাকসুর তালা

Post Image


রাজধানীর বিজয়নগর এলাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হওয়ার পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছেন। একই সঙ্গে জুলাই হামলায় জড়িত শিক্ষকদের বিচারের দাবিতে প্রশাসনিক ভবনে জাকসুর পক্ষ থেকে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে।

শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের মূল ফটকে তালা দেওয়া হয়।

জাকসু সমাজসেবা বিষয়ক সম্পাদক আহসান লাবিব বলেন, আজকে আমাদের জুলাই অভ্যুত্থানের অন্যতম নায়ক শরিফ ওসমান হাদির ওপর আক্রমণ করা হয়েছে, তাকে গুলিবিদ্ধ করা হয়েছে, এবং তিনি বর্তমানে অত্যন্ত সংকটপূর্ণ অবস্থায় আছেন।

আমরা উপাচার্যের কাছে দাবি জানিয়েছি দ্রুত বিচার সম্পন্ন করতে হবে। তিনি তালবাহানা করলে আমরা আল্টিমেটাম দিয়েছি- যতদিন জুলাই হামলার দোষী ও অভিযুক্ত শিক্ষকদের বিচার নিশ্চিত না হবে, ততদিন রেজিস্টার ভবনে তালা ঝুলে থাকবে।

তালা দেওয়ার পর জাকসুর জিএস মাজহারুল ইসলাম বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জুলাই হামলার সময় যারা দোষী ছিলেন- অভিযুক্ত সেই শিক্ষকদের এখনো বিচার করা হয়নি। রেজিস্ট্রার ভবনে আওয়ামী দোশররা অবস্থান করছে এবং নিরাপত্তা অফিসেও তারা অবস্থান করছে।

তিনি আরও বলেন, আমরা আজ এখান থেকে ঘোষণা দিচ্ছি- যতদিন উপাচার্য জুলাই হামলাকারীদের বিচার কার্যক্রম শেষ করতে না পারবেন, ততদিন এই ক্যাম্পাসে টপ প্রায়োরিটির কোনো কাজ হতে পারবে না।


এই বিভাগের আরও খবর

ক্যাম্পাস

News Image

ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

রবিবার, ২৯ জুন, ২০২৫

সর্বশেষ খবর

নতুন অর্থবছরে পাঁচ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মধ্যে সর্বনিম্ন বাজেট রুয়েটের

রাবি ছাত্র-উপদেষ্টার পদত্যাগ

জবিতে আনুষ্ঠানিক অনুমোদন পেল এন্টি টোব্যাকো ক্লাব

রুয়েটের সেলিম হলে মাদক সেবন কালে প্রশাসনের জালে ৪ শিক্ষার্থী

ঢাবির হলের প্রধান ফটকে তোফায়েল আহমেদের শোক ব্যানার টাঙালো নিষিদ্ধ ছাত্রলীগ

ববি হাজ্জাজের ব্যাখ্যাকে ধৃষ্টতা বললেন ডাকসু জিএস ফরহাদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে অবাঞ্ছিত ঘোষণা

ববি হাজ্জাজের মন্তব্য ‘দায়িত্বজ্ঞানহীন’, প্রত্যাহারের দাবি ঢাবি সাদা দলের

সর্বাধিক পঠিত

ঢাবিতে শুরু হচ্ছে ‘শহীদ ওসমান হাদি স্মৃতি বইমেলা-২০২৬’

‘শান্তি চুক্তি’ ভেঙে ফের ঢাকা ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

রাবি শিবিরের সাবেক সেক্রেটারি শহীদ নোমানীকে নিয়ে ডাকসু ভিপির আবেগঘন পোস্ট

ঢাবির ক্রীড়া অবকাঠামো উন্নয়নে বিসিবির ২ কোটি টাকার চেক হস্তান্তর

সাদিক কায়েমের স্ত্রীকে ‘ছিনতাইকারী’ আখ্যা দিয়ে বিয়ে বাতিলের দাবি একদল ছাত্রীর

ঢাবির প্রশ্নে শহীদ ওসমান হাদির উক্তি জান দেব, তবু জুলাই দেব না

চবিতে ভর্তি পরীক্ষার ডিউটি দিতে এসে আওয়ামীপন্থি শিক্ষক আটক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে জাকসুর তালা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে অবাঞ্ছিত ঘোষণা

ডাকসু থেকে পদত্যাগের ঘোষণা সর্ব মিত্র চাকমার